মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

ইসলামী আন্দোলনের প্রাণ আনুগত্য, পরামর্শ ও ইহতেসাব

ইসলামী আন্দোলনের প্রাণ আনুগত্য, পরামর্শ ও ইহতেসাব

ইসলামী আন্দোলন করা যেমনি ফরজ ইসলামী সংগঠনে নির্ভেজাল আনুগত্য করাও তেমনি ঈমানের অপরিহার্য দাবি। শরীরে জীবনীশক্তি না থাকলে মানুষ যেমন গতিশীলতা হারিয়ে ফেলে তেমনি আনুগত্য, পরামর্শ ও ইহতেসাব না থাকলে সংগঠনের গতিশীলতা স্তিমিত হয়ে যায়। সংগঠনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি হয়। সাংগঠনিক সুস্থতা, সংশোধন, গতিশীলতা ও সুন্দর পরিবেশের জন্য আনুগত্য, পরামর্শ ও ইহতেসাব গুরুত্বপূর্ণ।
আনুগত্য কী
আনুগত্য শব্দটি বাংলা, আরবি শব্দের অর্থ ইতায়াত এর অর্থ মান্য করা, মেনে চলা, আদেশ-নিষেধ পালন করা প্রভৃতি অর্থে ব্যবহত হয়। যেমন- কর্তৃপক্ষের ফরমান অনুযায়ী কাজ করা। আনুগত্য শব্দটি তিনটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়: ১) সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, ২) কোরবানি করা। যেমন- মতবাদের কোরবানি, অর্থের কোরবানি, সময়ের কোরবানি, শ্রমের কোরবানি, আরাম-আয়েশের কোরবানি, ৩) উচ্চতর শক্তি বা ব্যক্তির আদেশ মানা।
ইসলামী শরিয়তের ভাষায়, আল্লাহ ও রাসূল (সা)কে নিরঙ্কুশভাবে মেনে নিয়ে ইসলামী সংগঠনের যাবতীয় ভালো কাজে নিজের মতামতকে কোরবানি করে দিয়ে সন্তুষ্টচিত্তে আল্লাহ ও রাসূলের নির্দেশ মেনে চলাকে আনুগত্য বলে।
আনুগত্যের গুরুত্ব
সংগঠনের শৃঙ্খলার মূল উপাদান হচ্ছে আনুগত্য। যে সংগঠনে আনুগত্য নেই, সেই সংগঠনে শৃঙ্খলা নেই। প্রাণহীন একটি সুন্দর দেহের যেমন মূল্য নেই, আনুগত্যবিহীন সংগঠনেরও তেমনি মূল্য নেই। কুরআন ও হাদিসের আলোকে আনুগত্যের গুরুত্ব তুলে ধরা হলো:
# আনুগত্য করা ফরজ এটা আল্লাহর নির্দেশ- ‘হে ঈমানদারগণ! আল্লাহকে মেনে চল এবং রাসূলকে মেনে চল। আর তোমাদের মধ্যে যাদের হুকুম দেয়ার অধিকার আছে তাদেরকেও মানো।’ (সূরা নিসা : ৫৯)
# আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায়- ‘হে নেবী! মানুষকে বলুন, যদি সত্যি তোমরা আল্লাহকে মহব্বত কর, তাহলে আমার অনুসরণ কর; তবেই আল্লাহ তোমাদের মহব্বত করবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান।’ (সূরা আলে ইমরান : ৩১)
# হেদায়াতপ্রাপ্তির পূর্বশর্ত (সূরা নূর : ৫৪)
# আল্লাহর দয়া পাওয়ার উপায় (সূরা আলে ইমরান : ১৩২)
# আনুগত্য মুমিনের কাম্য (সূরা শু’আরা : ১৩১)
# আনুগত্যহীনতা আমলকে বরবাদ করে (সূরা মুহাম্মদ : ৩৩)
# সফলতার হাতিয়ার (সূরা নূর : ৫২)
# আল্লাহর নেয়ামতপ্রাপ্ত লোকদের সঙ্গী বানায় (সূরা নিসা : ৬৯)
# ঈমানের অপরিহার্য দাবি (সূরা নূর : ৫১)
# আনুগত্য স্বেচ্ছায় করতে হবে (সূরা নিসা : ৮০)
# আনুগত্য সৎকাজে, অসৎ কাজে নয় (সূরা নূর : ৬২ ও মায়েদা : ২)
# ব্যক্তির পরিবর্তে আনুগত্য পরিবর্তন করা যাবে না (সূরা আলে ইমরান : ১৪৪)
হাদিসের আলোকে
# আল্লাহর আনুগত্যের মাধ্যম : রাসূলে করিম (সা) বলেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি আমাকে অমান্য করলো সে আল্লাহকেই অমান্য করলো। আর যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো, সে আমারই আনুগত্য করলো। যে ব্যক্তি আমিরের অবাধ্য হলো সে আমারই অবাধ্য হলো। (বুখারি)
# সাংগঠনিক শৃঙ্খলা ভিত্তি- লা ইসলামা ইল্লা বিল জামায়াত, লা জামায়াতা ইল্লা বিত্তয়াত- সংগঠন ছাড়া ইসলাম নেই, আনুগত্য ছাড়া সংগঠন নেই (হযরত উমর ফারুক রা)
# পছন্দ হোক আর না হোক আনুগত্য করা ফরজ (বুখারি-মুসলিম ও বুখারি)
# সুদিনে-দুর্দিনে খুশি এবং বেজার সকল অবস্থায় আনুগত্য করা ফরজ (মুসলিম)
আনুগত্যের ভিত্তি
আনুগত্যের ভিত্তি হলো ঈমান। যার ঈমান যত বেশি পরিচ্ছন্ন এবং নির্ভেজাল তার আনুগত্য তত বেশি পরিচ্ছন্ন এবং নির্ভেজাল। যার ঈমান যত মজবুত ও সুন্দর তার আনুগত্য তত মজবুত ও সুন্দর। কতিপয় অনুসরণীয় আনুগত্যের উদাহরণ: আনুগত্যের সর্বাগ্রে হযরত আবু বকর (রা)-এর নাম উল্লেখ করা যায়। যিনি রাসূল (সা)-এর পক্ষ থেকে হিজরতের ইঙ্গিত পেয়ে রাসূলের অপেক্ষায় প্রহর গুনেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ (রা) হযরত ওমর (রা)-এর নির্দেশ পেয়ে যুদ্ধ চলাকালীন অবস্থায় সেনাবাহিনীর শিরস্ত্রাণ খুলে দিয়ে নতুন সেনাপতির মাথায় পরিয়ে বীরবিক্রমে যুদ্ধ করেছিলেন। হযরত আবু জান্দাল মক্কার মুশরিকদের দ্বারা নির্যাতিত অবস্থায় শিকল নিয়ে হুদাইবিয়ার সন্ধিস্থলে উপস্থিত হয়ে আল্লাহর নবী ও সাহাবীদের কাছে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু রাসূল (সা)কে সন্ধির খাতিরে আবু জান্দালকে আবার মক্কায় ফিরে যেতে নির্দেশ দিলেন। আবু জান্দাল ও উপস্থিত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে মনের কষ্ট চাপা দিয়ে সেদিন রাসূল করীম (সা)-এর নির্দেশ মেনে নিয়েছিলেন।
আনুগত্যের সীমা
# শরিয়তের সুস্পষ্ট বিধানের পরিপন্থী নয় এমন সব কাজেই আনুগত্য করতে হবে। আনুগত্য কেবল মারুফ কাজে।
# স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা চলবে না।
# গুনাহের নির্দেশ না দেয়া পর্যন্ত নেতার নির্দেশ শ্রবণ ও পালন প্রত্যেকের জন্য অবশ্য কর্তব্য। গুনাহের নির্দেশ দেয়া হলে আনুগত্য পাওয়ার অধিকার তার নেই।
# “গোনাহ ও খোদা নির্ধারিত সীমালংঘনমূলক পরস্পরের সহযোগী হয়ো না।” (সূরা মায়েদা : ২ ) এ প্রসঙ্গে হযরত উমর ফারুক (রা) বলেছেন, বন্ধুগণ তোমাদের কেউ যদি আমার নীতি বা কাজকে বক্র দেখে তাহলে আমার এই বক্রতাকে সোজা করে দেয়া তার কর্তব্য হয়ে দাঁড়াবে।
# আনুগত্য হচ্ছে জান্নাতপ্রাপ্তির অন্যতম উপায়।
# সকল সময়, সকল অবস্থায় আনুগত্য করতে হবে। তোমরা শ্রবণ কর ও আনুগত্য কর যদি তোমাদের ওপর কোন হাবশি গোলামকেও কর্মকর্তা নিয়োগ করা হয় এবং তার মাথা দেখতে আঙ্গুরের মত (ছোট) হয়। সহজ অবস্থায় ও কঠিন অবস্থায় এবং সন্তুষ্টচিত্তে ও অসন্তুষ্টচিত্তে তথা তোমার অধিকার নস্যাৎ হওয়ার ক্ষেত্রে শ্রবণ করা ও আনুগত্য করা তোমার কর্তব্য। প্রত্যেক মুসলিমের ওপর নেতার নির্দেশ শ্রবণ করা ও আনুগত্য করা অবশ্য কর্তব্য। তাই তা তার পছন্দ হোক বা অপছন্দ হোক, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নাফরমানির নির্দেশ দেয়া হয়। আল্লাহর নাফরমানির নির্দেশ দেয়া হলে তা শ্রবণ করা ও আনুগত্য করা যাবে না। (বুখারি ও মুসলিম)
# “তোমাদের কেউ যদি তার আমিরের মধ্যে কোনো রূপ অপ্রীতিকর বিষয় লক্ষ্য করে, সে যেন ধৈর্য ধারণ করে।” (বুখারি ও মুসলিম)
# হে আল্লাহর রাসূল, আমাদের ওপর যখন এমন আমির ক্ষমতায় আসীন হবে যারা তাদের অধিকার আমাদের নিকট থেকে পুরোপুরি আদায় করে নিতে চাইবে এবং আমাদের অধিকার দেবে না তখন আমরা কী করবো? রাসূল (সা) প্রশ্নকর্তার প্রতি ভ্রুক্ষেপ করলেন না। সালামাহ আবার জিজ্ঞেস করলেন। রাসূল (সা) বললেন, “তোমরা শ্রবণ করবে ও আনুগত্য করে যাবে। কারণ তাদের বোঝা তাদের ওপর। তোমাদের বোঝা তোমাদের ওপর।” (মুসলিম)
কাদের বা কিসের আনুগত্য করতে হবে
# আল্লাহ, রাসূল ও নেতার।
# সংবিধান, ঐতিহ্য, কর্মনীতি
# প্রতিনিধি, চিঠি, সার্কুলার, ঘোষণা।
# সংগঠনের নির্দেশ, পরিকল্পনা ও সিদ্ধান্ত
# সংগঠনের সিস্টেম, নিয়ম-শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত।
কিসে আনুগত্য নষ্ট করে
# আখেরাতের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয়া (সূরা তওবা : ৩৮, ১১১, সূরা নিসা : ৭৪)
# আনুগত্যের গুরুত্ব সম্পর্কে অজ্ঞ থাকা
# গর্ব-অহঙ্কার মুক্ত থাকা (সূরা বাকারা : ৩৪, সূরা লোকমান : ১৮, নাহল : ২৯)
# হিংসা-বিদ্বেষ (সূরা ফালাক)
# সিনিয়রিটি জুনিয়রিটি মনোভাব- ১৭ বছরের যুবক উসামা (রা)কে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন এবং তার অধীনে বড় বড় সাহাবীরা যুদ্ধ করেছেন।
# মেজাজের ভারসাম্যহীনতা
# পদের প্রতি লোভ
# দায়িত্বশীলদের পছন্দ না হলে
# মানোন্নয়নে বিলম্ব হওয়া
# সন্দেহ প্রবণতা
# মতামতের কোরবানি করতে না পারা
# হৃদয়ের বক্রতা
# মাত্রাতিরিক্ত প্রশ্ন
# বন্ধু-বান্ধবদের দাবি পূরণ করতে গেলে আনুগত্যের পথে অন্তরায় সৃষ্টি হয়।
# পরিবার-পরিজনের চাপ
# নিজেকে অতীব যোগ্য মনে করা (সূরা আরাফ : ১২)
# সুযোগসন্ধানী ও সুবিধাবাদী মনমানসিকতা
আনুগত্য পেতে দায়িত্বশীলদের করণীয়
# কর্মীদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা (সূরা নাহল : ৯০)
# জনশক্তিকে কুরআন-সুন্নাহ থেকে সংগঠন বুঝতে প্রেরণা দেয়া (সূরা জুমার : ৯)
# কর্মীদের প্রতি নম্ন কোমল ও রহমদিল হওয়া (সূরা আলে ইমরান : ১৫৯)
# অধস্তন ভাইদের দোষ-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা (সূরা আশ-শূরা : ৪৩)
# সহযোগীদের সাথে পরামর্শ করে কাজ করা (সূরা আশ-শূরা : ৩৮)
# কর্মী ভাইদের জন্য দোয়া করা এবং পরস্পর দোয়ার পরিবেশ তৈরি করা।
দায়িত্বশীলদের মাঝে অপছন্দনীয় কিছু দেখলে হাদিসের আলোকে তার সমাধান
# সবর করা।
# আল্লাহর নিকট দোয়া করতে হবে।
# আনুগত্য করে যেতে হবে, পছন্দ হোক বা না হোক।
# সংগঠন ছাড়া যাবে না, নিষ্ক্রিয় হওয়া যাবে না।
# নেতৃত্বের সাথে লেগে থাকা।
আনুগত্যের পদ্ধতি
# নিজের উদ্যোগে নির্দেশ জেনে নেয়া।
# ভালোভাবে কাজ বুঝে নেয়া/ শ্রবণ করা।
# কাজের পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা নেয়া।
# কাজ বেশি হলে গুরুত্ব অনুযায়ী ক্রম ঠিক করা।
# গুছিয়ে নিয়ে পরিকল্পিতভাবে অগ্রসর হওয়া।
# অবস্থা এবং সমস্যা দায়িত্বশীলকে জানানো।
আনুগত্যকারীর গুণাবলি
# এ কাজই আখেরাতের মুক্তির পথ- এ গুরুত্ব উপলব্ধি করা।
# মানসিক প্রস্তুতি- যে কোনো সময় যে কোন কাজ করার জন্য।
# সন্তুষ্টচিত্তে গ্রহণ ও আন্তরিকতার সাথে পালন।
# যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত।
# ওজর পেশ করার মানসিকতা পরিহার।
# নেতৃত্বের প্রতি গভীর আস্থা।
# নেতা ও সংগঠনের জন্য দোয়া করা।
# সময়ানুবর্তিতা ও যথার্থ পদ্ধতি প্রয়োগ।
# সঠিক পন্থায় ইহতেসাব।
# ছোট বড় সব কাজকেই গুরুত্বপূর্ণ মনে করা।
আনুগত্যের ক্ষেত্রে বর্জনীয়
# খিটখিটে মেজাজ পরিহার করা।
# তর্ক-বিতর্ক পরিহার করতে হবে।
# সংবাদদাতার কাছে রাগ প্রকাশ করা যাবে না।
আনুগত্যহীনতার পরিণাম
# হেদায়াত লাভের তাওফিক থেকে বঞ্চিত হবে (সূরা নূর : ৫৪)
# নেক আমল নষ্ট হয়ে যাবে। (সূরা সূরা মুহাম্মদ : ৩৩)
# জাহিলিয়াতের মৃত্যুসম হবে।
# কিয়ামতের ময়দানে আত্মপক্ষ সমর্থনের কোনো দলিল থাকবে না।
# সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সংগঠনের মজবুতি নষ্ট হবে।
পরামর্শ
পরামর্শ শব্দের অর্থ হলো উপদেশ দেয়া, বুদ্ধি দেয়া, মতামত দেয়া, মতবিনিময় করাÑ একে আরবিতে শূরা, ইংরেজিতে কাউন্সেল-অ্যাডভাইস বলে।
পারিভাষিক অর্থে ইসলামী শরিয়তের কোনো কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সহযোগীদের সাথে যোগাযোগ ও উদার মন নিয়ে যে মতবিনিময় করা হয় বা যে মতামত পেশ করা হয়, একে পরামর্শ বলে। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে পরামর্শ বলে।
পরামর্শের গুরুত্ব
# কুরআনের নির্দেশ (সূরা আলে ইমরান : ১৫৮-১৫৯)
# পরামর্শ মুহাম্মদ (সা)-এর সুন্নত।
# সাহাবীদের বৈশিষ্ট্য (আশ-শুরা : ৩৮)
# আন্দোলনের নিরাপত্তা প্রহরী।
# পারস্পরিক পরামর্শ দুনিয়ার জিন্দেগির কল্যাণ ও সৌভাগ্যের উৎস।
# উত্তম সিদ্ধান্তে পৌঁছা যায়।
# সবাই নিজের সিদ্ধান্ত মনে করে-উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়: ‘ইয়া রাসূলাল্লাহ আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপ দিতে, আমরা বিনা দ্বিধায় তাতেও প্রস্তুত আছি। আমরা মূসার কওমের মত উক্তি করবো না।’-বদর যুদ্ধের ব্যাপারে আনসারদের কথা।
# কাজের গুরুত্ব ও প্রকৃতি সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মে।
# চিন্তার বিকাশ ও ঐক্য সৃষ্টি হয়।
# স্বেচ্ছাচারিতা বন্ধ হয় ও আস্থা বাড়ে।
# আল্লাহর রহমত পাওয়া যায়।
কয়েকটি হাদিস
# রাসূল (সা) বলেছেন, ‘যখন তোমাদের নেতারা হবেন ভালো মানুষ, ধনীরা হবেন দানশীল এবং তোমাদের কার্যক্রম চলবে পরামর্শের ভিত্তিতে তখন মাটির উপরিভাগ নিচের ভাগের চেয়ে উত্তম হবে। আর যখন তোমাদের নেতারা হবেন খারাপ লোক, ধনীরা হবেন কৃপণ এবং নেতৃত্ব কর্তৃত্ব যাবে নারীদের হাতে তখন পৃথিবীর উপরের অংশের চেয়ে নিচের অংশ হবে উত্তম।’ (তিরমিজি)
# রাসূল (সা) বলেছেন, যে ব্যক্তি মুসলমানদের পরামর্শ ছাড়াই আমির হিসেবে বাইয়াত নেয় তার বাইয়াত বৈধ হবে না। আর যারা তার ইসারতের বাইয়াত গ্রহণ করবে তাদের বাইয়াতও বৈধ হবে না। (মুসনাদে আহমদ)
# যে ব্যক্তি পরামর্শ নিয়ে কাজ করে তাকে কখনও লজ্জিত হতে হয় না। আর যে বা যারা ভেবে-চিন্তে এস্তেখারা করে কাজ করে তাকে ঠকতে হয় না। যে পরামর্শের ভিত্তিতে কাজ করে, সে নিরাপদ থাকে।
পরামর্শ গ্রহণের উপকারিতা
# সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরামর্শ দেয়ার সুযোগ দিলে আনুগত্যের সুন্দর স্বতঃস্ফূর্ত পরিবেশ তৈরি হয়।
# জনশক্তির মাঝে দায়িত্বানুভূতি বৃদ্ধি পায়।
# পরামর্শ সকল প্রকার সন্দেহ সংশয় দূর করে সংগঠনের অভ্যন্তরে জান্নাতি পরিবেশ তৈরি করে।
# সিদ্ধান্ত বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হলে অযাচিত সমালোচনা ও অবাঞ্ছিত ক্ষতিকর পরিবেশ তৈরির সুযোগ থাকে না।
# সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকভাবে প্রচেষ্টা অব্যাহত থাকে।
# পরামর্শ গ্রহণের ফলে সকলের মাঝে কাজের গুরুত্ব স্বাভাবিকভাবে বেড়ে যায়।
# পরামর্শ কেন্দ্রীয় কাজে আল্লাহ তায়ালার পক্ষ থেকে রহমত বরকত যোগ হতে থাকে।
পরামর্শ কারা দেবে
# সর্বসাধারণের পরামর্শ
# দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শ
# আহলে রায় বা বিশেষজ্ঞদের পরামর্শ।
“আল্লাহ যখন কোনো আমিরের ভালো চান তাহলে তার সত্যবাদী উজির নির্বাচিত করেন। আমির কিছু ভুলে গেলে তিনি তাকে তা স্মরণ করিয়ে দেন। আমির কোন কাজ করতে চাইলে সে কাজে তাকে সহযোগিতা করেন। আল্লাহ যদি আমিরের অমঙ্গল চান তাহলে তার জন্য মিথ্যাবাদী উজির নিয়োগ করেন। তিনি কোনো কাজ তাকে ভালো ভাবে স্মরণ করিয়ে দেন না, আমির কোনো কাজ করতে ইচ্ছা করলে তিনি সে কাজে তার অসহযোগী হন।” (আবু দাউদ)
পরামর্শদাতার বৈশিষ্ট্য
# স্বতঃস্ফূর্তভাবে এবং নিজ দায়িত্বে পরামর্শ দেয়া।
# বিষয়টি ভালোভাবে বুঝা ও গুরুত্ব উপলব্ধি করা।
# প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও প্রস্তুতি।
# সরাসরি দায়িত্বশীলকে বলা।
# সঠিক পদ্ধতিতে পরামর্শ দেয়া।
# যথাসময়ে বলা।
# চিন্তাভাবনা করে আন্তরিকতার সাথে মতপ্রকাশ।
# দ্বিধাহীনচিত্তে স্পষ্টভাবে মতপ্রকাশ।
# পরামর্শ গৃহীত না হলে সন্তুষ্টি সহকারে সিদ্ধান্ত মেনে নেয়া ও নিজের মত ভুলে যাওয়া।
# সিদ্ধান্ত পালনে দৃঢ়তা এবং বাইরে না বলা।
# যোগ্যতা অর্জন।
যিনি পরামর্শ গ্রহণ করবেন
# পরামর্শের গুরুত্ব¡ বুঝানো।
# বিষয়ের গুরুত্ব বুঝানো।
# সকলের পরামর্শকে গুরুত্ব দেয়া।
# পরামর্শ গ্রহণে সঠিক পদ্ধতি অবলম্বন- গোপনীয়/ প্রকাশ্য/ ব্যক্তিগত/ সামষ্টিক।
# উপযুক্ত ব্যক্তির কাছে পরামর্শ চাওয়া।
# অধিকাংশের মত অনুযায়ী সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণ।
# গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে দৃঢ়তা অবলম্বন করা।
পরামর্শ প্রদানের পদ্ধতি
# কল্যাণ কামনার উদ্দেশ্যে পরামর্শ দেয়া।
# দায়িত্ব পালনের উদ্দেশ্যে পরামর্শ চাওয়া।
# মার্জিত ভাষায় পরামর্শ দেয়া।
# সিদ্ধান্ত গ্রহণের পূর্বে পরামর্শ দেয়া।
# পরামর্শ গৃহীত হলো কি না তা বিবেচনা করে পরামর্শ দেয়া যাবে না।
# পরামর্শ দিয়ে আবার দেখবে না যে তার পরামর্শ গৃহীত হলো কিনা।
# পরামর্শ দেয়ার ব্যাপারে গ্রুপিং না করা।
# ক্ষতিকর পরামর্শ দেয়া যাবে না।
# সামষ্টিক মতের নিকট নিজের মতের কোরবানি দেয়া।
# নিজের মতের বিপরীত সিদ্ধান্ত হয়ে গেলে তা বাইরে প্রকাশ না করা।
কতিপয় সমস্যা
# বারবার বলা।
# সিদ্ধান্ত দেয়া
# বাইরে আলোচনা।
# সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ত্রুটি দেখা দিলে নিজের পরামর্শের সাফাই।
ইহতিসাব
ইহতিসাব শব্দটি আরবি যার বাংলা অর্থ হলো, গঠনমূলক সমালোচনা বা সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা। পরিভাষায়, অপরের কল্যাণ কামনায় ভুল-ত্রুটি দেখিয়ে দেয়ার পদ্ধতিকে ইহতেসাব বলে। আর সামষ্টিক গঠনমূলক সমালোচনাকে আরবিতে মুহাসাবা বলে। সংশোধন ও উন্নয়নের জন্য গঠনমূলক সমালোচনা হচ্ছে ইহতিসাব।
ইহতিসাবের গুরুত্ব
# দুর্বলতার প্রতিকার ও গতিশীলতা করার জন্য।
# গিবতের পথ বন্ধ করার জন্য।
# সন্দেহ প্রবণতা দূর করার জন্য।
# মজবুত সম্পর্ক গড়ে ওঠে।
# ব্যক্তিগত ও সাংগঠনিক বিপর্যয় বন্ধ হয় ও আল্লাহর রহমত লাভ হয়।
# যথাসময়ে পদক্ষেপ গ্রহণ করা যায়।
# পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়।
# আখেরাতের জবাবদিহি থেকে বাঁচা যায়।
# মানুষের হিসাব অতি নিকটে ঘনিয়ে আসছে অথচ তারা গাফিলতির মধ্যে বিমুখ হয়ে পড়ে রয়েছে। (সূরা আম্বিয়া : ১)
# ইন্না আলাইনা ইয়াবাহুম, সুম্মা ইন্না- সন্দেহ নেই তাদেরকে আমাদের কাছেই ফিরে আসতে হবে। অতঃপর আমাকে তাদের হিসাব নিতে হবে। (সূরা গাশিয়াহ : ২৫)
# নিশ্চয় জেনো আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। (সূরা আলে ইমরান : ১৯৯)
ইহতিসাবের উদ্দেশ্য
অপরের দোষ-ত্রুটি সংশোধনের জন্য।
অপর ভাইয়ের কল্যাণ কামনা।
সম্পর্ক উন্নয়ন ও গভীর করার জন্য।
ইহতিসাবের পদ্ধতি
# ব্যক্তিগতভাবে একে অপরকে সংশোধনের চেষ্টা।
# সংশোধন না হলে দায়িত্বশীলকে জানানো।
# তাতেও যদি সংশ্লিষ্ট ভাইকে সংশোধন না হয়, তা হলে দায়িত্বশীলের অনুমতি সাপেক্ষে সামষ্টিক ইহতেসাব করা।
ইহতিসাবের নিয়মনীতি
মুহাদ্দিসিনে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ ইহতেসাবের যে নিয়মনীতি নির্ধারণ করেছেন তা নি¤েœ প্রদত্ত হলো:
# কারো ছিদ্রান্বেষণ বা দোষ-ত্রুটি খুঁজে বেড়ানো উচিত নয়।
# পেছনে বসে সমালোচনা করা যাবে না।
# সমালোচনায় কোনো বাড়াবাড়ি হওয়া উচিত নয়।
# সমালোচনা সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনোরূপ স্বার্থসিদ্ধি ও দুরভিসন্ধি থেকে মুক্ত হওয়া উচিত।
# বক্তব্যটুকু বলে দেয়ার পর তাকে আর মনের মধ্যে লালন করা উচিত নয়।
# সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সকলের ভেতর পরনিষ্ঠা, আন্তরিকতা, সহানুভূতি ও ভালোবাসা ক্রিয়াশীল থাকতে হবে।
যিনি ইহতেসাব করবেন তার করণীয়
# মন-মানসিকতা, সময় ও পরিবেশ বুঝে ইহতেসাব করা।
# ইহতেসাবের ভাষা হবে মোলায়েম, ভাষায় কোনো তেজ থাকবে না এবং ক্ষোভের অভিব্যক্তিও ঘটবে না।
# আল্লাহকে হাজির নাজির জেনে ইহতেসাব করা।
# দরদিমন নিয়ে আন্তরিকতার সাথে ইহতেসাব করা।
# কাউকে হেয় করার উদ্দেশ্যে ইহতেসাব না করা।
# কারণ দর্শানোর পর ঐকান্তিকতার সাথে মেনে নেয়া এবং সবকিছু অন্তর থেকে মুছে ফেলা।
যার ইহতেসাব করবেন তার করণীয়
# ছলচাতুরীর আশ্রয় না নিয়ে ত্রুটির স্বীকৃতি দেয়া।
# সংশোধনের জন্য দোয়া কামনা করা ও প্রচেষ্টা চালানো।
# সুন্দর ভাষায় কারণ বর্ণনা করা।
# ভুল ধারণা অন্তর থেকে মুছে ফেলা।
# আপসরফা এবং অভিযোগ খণ্ডন।
সংগঠনে ইহতেসাব না থাকার পরিণাম
# আন্দোলনের গতিশীলতা কমে যায়।
# পারস্পরিক সম্পর্কের কৃত্রিমতা আসে।
# পারস্পরিক আস্থা ও বিশ্বাস কমে যায়।
# গিবতের মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়ে।
ইসলামী আন্দোলন ও সংগঠনের প্রাণশক্তি হলো নির্ভেজাল আনুগত্য, পারস্পরিক পরমার্শের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা, সংশোধনের উদ্দেশ্যে গঠনমূলক সমালোচনা, ইসলাম পরামর্শমূলক ব্যবস্থাপনার কথা বলে- কারণ সাহাবীরা পরামর্শের ভিত্তিতে তাদের জীবনের সকল কাজ সমাধা করতেন। কুরআনের সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ।” সুতরাং মুসলিম মাত্রেরই উচিত জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ ও অনুকরণ। তাই সংগঠনের সকল পর্যায়ে আনুগত্য, পরামর্শ ও ইহতেসাবের পদ্ধতি বজায় রাখতে হবে।
                  ----------------------------------------------------------------------------------
                '' শুধু নিজে শিক্ষিত হলে হবেনা, প্রথমে বিবেকটাকে শিক্ষিত করুন। ''
বিজ্ঞাপনের জন্য

ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণের উপায়

ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণের উপায় 



  অনুবাদ:
“হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, যে ব্যক্তি আল্লাহতায়ালাকে রব, ইসলামকে জীবনবিধান ও মুহাম্মদ (সা)-কে রাসূল হিসেবে শুধু ঈমান আনেনি বরং মনে প্রাণে গ্রহণ করেছেন ও সন্তুষ্ট হয়েছেন, তিনি ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছেন। (সহীহ বুখারী ও মুসলিম)
পটভূমি:
বিদায় হজে আরাফাতের মাঠে নবীজি (সা) যে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন তার প্রতিটি শব্দ মানবতার জন্য একটি সোনালি দলিল। তাতে তিনি বলেন, “আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দু’টি অমূল্য বস্তু। যতদিন তোমরা তা শক্ত করে ধারণ করবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহিতে হারিয়ে যাবে না। একটি আল্লাহর কিতাব অপরটি সুন্নাতে রাসূল (সা)।” এ সুন্নাতে রাসূলের (সা) উৎস হচ্ছে হাদিসে নববীর মহা সরোবর। এ হাদিসের আলো ব্যতিরেকে কুরআনের হিদায়াত গ্রহণ সম্ভব নয়। উম্মাহর রাহবার যাঁরা তাদেরকে কুরআনুল কারিম ও হাদিসে রাসূল (সা)-কে সমান গুরুত্বের সাথে অধ্যয়ন করতে হবে।
আলোচিত হাদিসের উৎস:
সনদের বিবেচনায় ইমাম বুখারী তাকে ‘মরফু হাদিস’ বলে গ্রহণ করেছেন। যেহেতু রাবী হাদিসটি মুহাম্মদ (সা) থেকে বর্ণনা করেছেন, আর হাদিসের সনদ মুত্তাসীল সেহেতু নবীয়ে কারিম (সা) থেকে গ্রন্থাবদ্ধ হওয়া পর্যন্ত কোনো রাবী ধারাবাহিকতা থেকে বাদ যায়নি। বিশুদ্ধতার বিচারে বর্ণিত হাদিসটিকে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত বলে গ্রহণ করা যায়। ইমাম বুখারী (রহ) ও ইমাম মুসলিম (রহ) উভয়ে তাদের সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হাদিসটি বিশুদ্ধ হিসেবে গ্রহণ করেছেন।
হাদিসের প্রথম রাবী:
হযরত আব্বাস ইবনে আবদিল মুত্তালিব (রা)। তিনি রাসূলে কারিমের প্রিয় চাচা। বয়সে নবীয়ে কারিম (সা) থেকে ২-৩ বছরের বড়। তিনি কুরাইশদের প্রতাপশালী ব্যক্তিদের একজন। তিনি আবদুল মোত্তালিবের পর কাবার রক্ষণাবেক্ষণ ও হাজীদের পানি পান করানোর দায়িত্বে নিয়োজিত ছিলেন। ইসলাম গ্রহণের পূর্ব হতে তিনি মুহাম্মদের (সা) অন্যতম পৃষ্ঠপোষক ও সাহায্যকারী ছিলেন।
আকাবার বায়াতের অনুষ্ঠানে ছিলেন ৭২ জন মদীনাবাসী আনসার। অনুষ্ঠান চলছিল নিশীথ রাতে, হজের মৌসুমে ও মুজদালিফার পাহাড়ে। সে সময় খঞ্জর হাতে এক জন সাহসী ব্যক্তি নবীয়ে করিমের (সা) এর পাহারায় নিয়োজিত ছিলেন। ঈমান না এনেও ঐতিহাসিক এ দায়িত্ব পালনকারী ব্যক্তিটি আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব।
মক্কার কুরাইশদের চাপে তিনি বাধ্য হয়ে বদরের যুদ্ধে অংশ নেন ও মুশরিকদের সাথে বন্দী হয়ে মদীনায় আসেন। শক্তভাবে বাঁধনের কারণে তিনি রাতে কাঁতরাতে থাকেন। তাঁর কষ্টে রাসূলুল্লাহ (সা) ঘুমাতে পারছিলেন না, তিনি নির্দেশ দেন, “আমার চাচা আব্বাসসহ সকল বন্দীর বাঁধন হালকা করে দাও ও তাদেরকে বস্ত্র দাও।” ঘটনাচক্রে দীর্ঘদেহী আব্বাস ইবনে আবদুল মুত্তালিবকে যিনি গায়ের জামা দিয়েছিলেন তিনি আব্দুল্লাহ ইবনে উবাই।
যুদ্ধবন্দীদের মুক্তিপণের বিনিময়ে মুক্ত করার সিদ্ধান্ত হয়। হযরতের চাচা এত বেশি অর্থ প্রদানে অক্ষমতা প্রকাশ করলে নবীজি (সা) বলেন, “আপনি উম্মুল ফজলের নিকট যে অর্থ ও স্বর্ণ রেখে এসেছেন তা থেকে দিন।”
বিম্ময়ের সাথে হযরত আব্বাস বলে উঠলেন, আল্লাহর শপথ, উম্মুল ফজলের নিকট গচ্ছিত অর্থের বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি ঘোষণা দিচ্ছি, “নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল।”
তিনি মক্কায় থাকা অবস্থায় কাফেরদের গতিবিধি রাসূল (সা)-কে অবহিত করতেন ও নির্যাতিত মুসলমানদের যথাসাধ্য আশ্রয় দিতেন। মক্কা বিজয়ের কিছু দিন পর তিনি সপরিবারে মদীনায় হিজরত করেন। মক্কা বিজয়ের যুদ্ধে অংশ নেন। হোনায়নের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে একটি বাহনে আরোহী ছিলেন। হাওায়াজীন গোত্রের তীরন্দাজদের প্রচণ্ড আক্রমণের মুখে বিক্ষিপ্ত মুসলমানরা দিগি¦দিক হারিয়ে ফেলেছিলেন। নবীজি (সা) তাঁর চাচা আব্বাস (রা)-কে কঠিনভাবে আওয়াজ দেয়ার নির্দেশ দিলে তিনি গর্জন করে বলতে থাকেন : “আইনা আসহাবুস সুমরা”- তীরন্দাজরা কোথায়! যা যুদ্ধের গতিকে বদলিয়ে দিয়েছিল।
হযরত আব্বাস (রা) ৩২ হিজরির রজব মাসে ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত উসমান (রা) তাঁর জানাজার ইমামতি করেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) তাঁর সম্মানিত পিতার লাশ কবরে রাখেন। মদীনা শরীফের জান্নাতুল বাকীর কবরস্থানে তাকে দাফন করা হয়।
হাদিস শরীফের তাফসীর:
‘ঈমানের প্রকৃত স্বাদ’ বলতে আমরা কী বুঝি?
ইসলামের বিশাল প্রাসাদ ঈমানের বুনিয়াদের ওপর এভাবে দাঁড়িয়ে আছে, বিশাল বটবৃক্ষ যেমন তার মূল ও শিকড়ের ওপর দণ্ডায়মান। ইসলামের বিস্তৃত শাখা প্রশাখা তথা যাবতীয় কর্মকাণ্ডকে এক পাল্লায় রাখলে যে ওজন ও মূল্য বহন করে, ঈমান একাই সব কিছুর চেয়ে বেশি ভারী ও বেশি মূল্য বহন করে। এই ঈমান গ্রহণকারী একজন কৃতদাস ও তাঁর আল্লাহর নিকট সমগ্র পৃথিবী বিখ্যাত কোন রাজা মহারাজা সম্পদের মালিক এর চেয়ে অনেক বেশি বা অনেক মূল্যবান। যে ঈমানই একজন কাফির জাহান্নামীকে জান্নাতের অন্তর্ভুক্ত করবে। একজন ব্যক্তির চূড়ান্ত সফলতা ও বিফলতা প্রকৃতপক্ষে ঈমানের ওপর ফয়সালা হয়। নবীদের দাওয়াতের মূল বিষয় ঈমান। আল্লাহতায়ালার নিকট থেকে তাঁর সকল অহি ও কিতাবের মূল প্রতিপাদ্য বিষয় ঈমান। এ ঈমানের সাথে সম্পৃক্ত না হলে ব্যক্তি কোনো নেক আমলের কোনো মূল্য বহন করে না। এ ঈমানই ব্যক্তিকে আল্লাহতালার প্রিয়জন বানায়। তার জীবনের নিরাপত্তা সম্মান আল্লাহর জিম্মায় থাকে। পৃথিবীর সমস্ত শয়তানি শক্তি ঈমানের শত্রু। মুমিনের কারণে পৃথিবীর জীবনে শতশত কারবালা সৃষ্টি হয়েছে। কুরআন সাক্ষ্য দিয়ে বলছে তাদের ওপর অত্যাচার ও জুলুমের কারণ ঈমান ছাড়া আর কিছুই ছিল নাÑ “শপথ দুর্গময় আকাশমণ্ডলীর। সে কঠিন দিনের, যে দিবসের ওয়াদা করা হয়েছে। শপথ তাদের যারা কিয়ামতকে অবলোকন করবে আর তার শপথ সে কঠিন দিবসে যা কিছু দেখানো হবে। ধ্বংস তাদের জন্য যারা বিশ্বাসীদেরকে আগুনে পুড়ে মারার জন্য গর্ত খনন করছিল তাতে প্রজ্বলিত করল দাউ দাউ অনল। মুমিনদের নিক্ষেপ করা হচ্ছিল সে প্রজ্বলিত অনলকুণ্ডে আর তারা সে গর্তের মুখে তামাশা দেখছিল। ঈমানদারদের ওপর নিষ্ঠুর আচরণের একটিই কারণ, তারা তো মহান পরাক্রমশালী আল্লাহতায়ালা যিনি সপ্রশংসিত সে মহান প্রভুর ওপর বিশ্বাস ছাড়া আর কোনো অপরাধ করেনি।” (সূরা বুরুজ : ১-৪)
উপরের আয়াতগুলোতে ঈমানের কারণে নির্যাতনের একটি জীবন্ত চিত্র আল্লাহর অহিতে অঙ্কিত হয়েছে। কুরআনুল কারিম বিভিন্ন সূরায় অনুরূপ চিত্র আরও মর্মস্পর্শীভাবেও এঁকেছেন। এগুলো কোনো সাহিত্যিকের কল্পনার বুনুনকর্ম নয়। এগুলো মহাকালে ঘটে যাওয়া মহাসত্যের মহাদলিল।
আলোচনার গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে এত নিযার্তন, এত নিষ্ঠুরতা, এত লোমহর্ষক বর্বরতা সহ্য করে ঈমানের ওপর অটল ও দৃঢ়কদমে দাঁড়িয়ে থাকতে কিসে তাদেরকে উদ্বুদ্ধ করেছিল? শরীরের এক একটি অংশ বিচ্ছেদ করার পর, হাড্ডি থেকে গোশতকে লোহার চিরুনি দিয়ে তুলে নেয়ার পরও তাদের কলিজা থেকে ঈমানকে পৃথক করা যায়নি। এটি সহজ বিষয় নয়। জ্বলন্ত কয়লার ওপর জীবন্ত বেলালকে শুইয়ে পাথর চাপা দেয়া হয়েছে শরীরের চর্বি গলে গলে কয়লা দেহে ঢুকে পড়েছে, রক্ত ও চর্বিতে আগুন নিভে গিয়েছে। সে মর্মান্তিক মুহূর্তেও হযরত বেলাল (রা) ঈমান থেকে এক তিল পরিমাণ দূরে সরেননি। অচেতন অবস্থায় তিনি অস্পষ্ট স্বরে বলছিলেন, ‘আহাদুন আহাদুন’। এ ধরনের অসংখ্য ঘটনা সাহাবীদের ও পরবর্তীদের জীবনে রয়েছে ও গ্রন্থাবদ্ধ রয়েছে। কিন্তু সে মজলুম মুসলমানেরা ঈমানের মধ্যে কী রহস্যজনক এক মজা খুঁজে পেয়েছিলেন। পার্থিব কোনো আনন্দ বা অসহ্য কোন যাতনা তাদেরকে ঈমানের স্বাদ আস্বাধনে এক মুহূর্তের জন্য বিরত রাখতে পারেনি। তাদের ঈমানের ওপর দৃঢ়তা পৃথিবীর সকল আশ্চর্যকে হার মানায়, সকল হৃদয়কে হতবাক করে, সকল জবানকে ভাষাহীন করে দেয়। অমানবিক অত্যাচার ও জুলুমের হাজার ক্ষত নিজ দেহে ধারণ করে সহাস্য বদনে বিপ্লবীদের নয়ন নিধি সাইয়্যেদ কুতুব শহীদ ফাঁসির রজ্জু পরানোর সময় নিজ হাতে তা পরেছিলেন। অগণিত সাংবাদিকের ক্যামেরা চঞ্চল হলেও সে দৃশ্যে তারা সকলে স্তম্ভিত হয়ে পড়ে। এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, “জীবন ও মৃত্যুর রহস্য সম্পর্কে তোমরা আজও অজ্ঞতার অন্ধকারে। এ রোমঞ্চকর মুহূর্তটির জন্য আমি অবর্ণনীয় জুলুম বরদাশত করে আসছি বছরের পর বছর।”
আমরা যারা ঈমানদার বলে নিজেদেরকে ঘোষণা দিয়েছি আমরা কি তাদের মতো ঈমানের স্বাদ ও মজা পেয়েছি? আল্লাহতায়ালা তাদের মতো ঈমান আনার আহবান করেছেন কুরআনে পাকে এভাবে- “যখন তাদেরকে বলা হলো, আর সব লোক যেভাবে ঈমান এনেছে তোমরাও সে সব লোকের মতো ত্যাগ কুরবানির সাথে ঈমান আন। তারা বলে আমরা কি বোকাদের মতো ঈমান আনব? হায়, এরা যে প্রকৃতপক্ষে বোকা সে ব্যাপারে তারা অজ্ঞতার তিমিরে।” (সূরা বাকারা : ১৩)
আমাদেরকে তাদের মতোই ঈমান আনতে হবে, আল্লাহতায়ালা যাদের ঈমান কবুল করেছেন। মুখে কতগুলো বুলি আর ঈমানের কথাসমূহ উচ্চারণের নাম প্রকৃত ঈমান নয়। আমাদেরকে সে লোকদের মত ঈমান আনতে হবে যাদের মাথার ওপর করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করার পরও ঈমান অখণ্ড ছিল। এক চুল পরিমাণ বিশ্বাস টলেনি যাদের। তাদের ঈমান সম্পর্কে আবদুল্লাহ ইবনে উমার (রা) বলেন- “তাদের ক্বালবের জমিনের ওপর ঈমানের পাহাড় অটলভাবে দাঁড়িয়েছিল।” আলোচ্য হাদিসের মধ্যে নবীয়ে করীম (সা) ঐ ঈমান কিভাবে হাসিল সম্ভব তা বলেছেন। তিনি বলেছেন, সে দুর্বল ঈমান লাভের ও তার রহস্যপূর্ণ ও অমৃতের স্বাদ গ্রহণের তিনটি শর্ত:
নিম্নে হাদিসের আলোকে তা বর্ণিত হলো-
১. আল্লাহতায়ালই এক মাত্র ‘রব’। যিনি সন্তুষ্ট হয়েছেন আল্লাহকে রব হিসেবে। এ ‘রব’ শব্দটি কুরআনে পাকে গুরুত্বের সাথে ও বহুমাত্রিক অর্থে ব্যবহৃত হয়েছে :
ক.প্রতিপালক অর্থে : “প্রশংসা শুধু আল্লাহতায়ালার জন্য যিনি সারা জাহানের পালনকর্তা।” (সূরা ফাতিহা : ১)
খ.মালিক ও মনিব অর্থে : “তিনি তোমাদের প্রভু। তাঁরই নিকট তোমাদের ফিরে যেতে হবে।” (সূরা হুদ : ৩৪)
গ.যার আনুগত্য করা হয় সে অর্থে: “তোমরা আল্লাহ ছাড়া আর কাউকেও আনুগত্যের হকদার বানাবে না।” (আলে ইমরান: ৬৩)
ঘ.জিম্মাদার ও তত্ত্বাবধায়ক অর্থে : “ইউসুফ (আ) বলেন, ‘আমি আল্লাহর আশ্রয় চাই! তিনি আমার রব যিনি আমাকে ভালো রেখেছেন।” (সূরা ইউসুফ : ২৩)
রব হিসেবে আল্লাহতায়ালাকে গ্রহণ করার অর্থ তিনি একমাত্র প্রতিপালক, তিনি মালিক ও প্রভু তিনি তত্ত্বাবধানকারী ও তিনি একমাত্র আনুগত্য পাওয়ার হকদার। রবুবিয়াতের পূর্ণ ব্যাখ্যা সহকারে ঈমান আনা একান্ত জরুরি। পৃথিবী বিপর্যয় সৃষ্টিকারী শক্তিগুলো যুগে যুগে নিজদেরকে “আমি তোমাদের শ্রেষ্ঠ রব” বলে দাবি করেছে। অগণিত মানব তাদের রবুবিয়াত মেনেও নিচ্ছে। আজকের বিশ্বে নিজদেরকে যারা Super power; the mightiest man of the whole world ঘোষণা দিয়ে পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী বলছে লালন ও পালনকারী সেজে আর বিশ্ববাসীর আনুগত্য ও বশ্যতা দাবি করছে। এরাই ফেরাউন ও নমরুদের উত্তরসূরি। নবীগণ এদের মত সকল তাগুতি শক্তির বিরুদ্ধে সংঘাতে যেতে বাধ্য হয়েছিলেন। ভেঙে তছনছ করে দিয়েছিলেন এদের মিথ্যা রবুবিয়াতের তখত তাউস। ঈমানের স্বাদ যারা পেয়েছিলেন যে মানুষগুলো আল্লাহতায়ালাকে রব বলে শুধু ঘোষণা দেননি বরং তাতে সন্তুষ্ট চিত্ত ছিলেন। তারা তাদের জীবন যাপনের ওপর উপকরণের জন্য দিনের পর দিন উপবাস থেকে একমাত্র মহান প্রভুর নিকট হাত পেতেছেন। শত্রুর হাতে বন্দী হয়েও ফাঁসির রজ্জু গলায় পরার মুহূর্তেও তাঁরা জীবন ভিক্ষা চাননি জালেমের কাছে। আল্লাহর ওপর ঈমানের কসম খেয়ে শির উঁচু করে ঘোষণা দিয়েছিলেন- “হায়াত আওর মাউত কি ফায়সালা জমিন পর নেহি, উয় আসমান পর হোতা হ্যায়।”
তাই নবীজি (সা)-এর হাদিস এই পয়গাম নিয়ে এসেছে- আল্লাহতায়ালার রবুবিয়াতের ওপর যারা সন্তুষ্ট তারা আলোতে অন্ধকারে, জীবনে-মরণে, সুখে-দুঃখে, হাসি-কান্নায়, আল্লাহতে রাজি থাকবে। এক লহমার জন্যও নিরাশ হবে না, কান দেবে না কারো আশ্বাসে বা কারো হুমকিতে। তবেই তারা ইমানের স্বাদ খুঁজে পাবে।
২. দ্বিতীয় অংশে বলা হয়েছে : “ইসলামী জীবন বিধান গ্রহণ করে তারা পরিতৃপ্ত ও সন্তুষ্ট”। তারা ইসলামকে আনুষ্ঠানিক একটি সাধারণ ধর্ম হিসেবে গ্রহণ করেনি বরং গ্রহণ করেছেন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে। ইসলাম প্রচলিত অর্থে কোন ধর্ম নয়। ওংষধস রং ধ পড়সঢ়ষবঃব পড়সঢ়ৎবযবহংরাব ধহফ ৎধঃরড়হধষ পড়ফব ড়ভ ষরভব. তা পূর্ণাঙ্গ বিস্তৃতি ও ভারসাম্যপূর্ণ একটি জীবনবিধান।
কুরআনুল করিমে এ দীন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে :
ক.জীবনবিধান অর্থে দ্বীন : “তারা কি আল্লাহরতায়ালার তৈরি বিধান ছাড়া অন্য কোনো জীবনব্যবস্থা তালাশ করছে, অথচ আকাশ ও জমিনের সবকিছু ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহতায়ালার কানুনের নিকট আত্মসমর্পণ করছে এবং তারই নিকট সবাইকে ফিরে যেতে হবে। (সূরা আলে ইমরান : ৮৩)
খ.আনুগত্য ও আত্মসমর্পণ অর্থে দ্বীন : “সাবধান! আনুগত্য ও আত্মসমর্পণ পরিপূর্ণভাবে আল্লাহর জন্য।” (সূরা জুমার : ৩)
গ.সার্বভৌমত্ব ও কর্তৃত্ব অর্থে দ্বীন : “হুকুম দেয়ার অধিকার আল্লাহ ছাড়া কারো নেই। তাঁর নির্দেশ তিনি ব্যতীত কারো দাসত্ব গ্রহণ করা যাবে না। আর এটাই সঠিক দ্বীন।” (সূরা ইউসুফ : ৪০)
ঘ.প্রতিফল দিবস তথা সফলতার ও ব্যর্থতার চূড়ান্ত ফায়সালা অর্থে দ্বীন : “যিনি প্রতিফল দিবসের মালিক।” (সূরা ফাতিহা : ৩)
উপরের আয়াতসমূহ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, মানুষের জীবন চলার বিধান সার্বভৌমত্ব, আনুগত্য ও উপাসনা ও বন্দেগির সকল পর্যায় এ শব্দের ব্যাপকতার মধ্যে নিহিত রয়েছে। আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন শুধু একটি- ইসলাম। তিনি জীবনের কোনো অংশে ইসলামী বিধান ছাড়া আর কোনো আচরণ বা পদ্ধতির সামান্য অংশও গ্রহণ করবেন না। “আল্লাহর নিকট ইসলামই হচ্ছে একমাত্র মকবুল দ্বীন।”
দ্বীন হিসেবে ইসলাম এক ব্যাপক ও বিস্তৃত বিষয়ের নাম। তা মানবজীবনের সকল দিক বিভাগ ব্যক্তিগত, পারিবারিক সামজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাংস্কৃতিক, তামুদ্দনিক এবং বৈশ্বিক সর্বত্র বিস্তৃত। পৃথিবীতে বসবাসের সূচনা হয়েছিল আবুল বাশার আদম (আ) হতে। তাঁর ওপর আল্লাহতায়ালার বিধান নাজিল থেকে ইসলামের যে বিকাশ শুরু হয়েছিল সাইয়েদেনা মুহাম্মদ (সা)-এর মাধ্যমে শান্তিময় জীবন যাপনের বিধিবিধান হিসেবে আল্লাহর আখেরি কিতাব চূড়ান্ত কুরআন বলেছেন, “আজ আমি ইসলামী দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের জন্য নাজিল হওয়া অহির ধারা পরিসমাপ্তি করলাম আর একমাত্র ইসলামকে তোমাদের সকলের জন্য দ্বীন হিসেবে মনোনীত করে দিলাম।”
এ কথা দিবালোকের মতো সত্য যে মানুষ জ্ঞান বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গেছে। অতিক্রম করেছে পৃথিবীর গণ্ডি। নিঃসীম নীলিমায় প্রথম নাজিলে উড়িয়ে দিয়েছে বিজয় কেতন। সে অহঙ্কারী মানুষের পক্ষে সকল মানুষের সকল বিষয়ে অনাদিকালের জন্য নির্ভুল কল্যাণপ্রদ ও ভারসাম্যময় হয় এবং পূর্ণাঙ্গ একটি জীবন বিধান বা দ্বীন রচনা করা চিন্তারও অগম্য বিষয়। সকলের জন্য সকল সমস্যার বিধান রচনা করা দূরের কথা একটি মানুষের একটি দিনের চলার বিধান তৈরি করা আদৌও কি সম্ভব? এক ঘণ্টা পরে নিজ জীবনে কী ঘটবে অথবা পৃথিবীতে কোন বিপর্যয় আসছে যে বলতে পারে না তার পক্ষে বিধান দেয়া কী করে সম্ভব হতে পারে? প্রত্যেকটি সৃষ্টির কী প্রয়োজন? ক্ষুদ্র বৃহৎ কে কী অবস্থায় রয়েছে, কার আকুতি কী? এমনিতর প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল বিষয়ে যিনি জ্ঞাত এমন সত্তা ছাড়া অহি প্রণয়ন কি সম্ভব হতে পারে? যার নিজেরও কিছু প্রয়োজন রয়েছে, নিজের সাথে রয়েছে রক্তের সম্পর্ক এমন কেউ কি নিরপেক্ষতা বজায় বাখতে পারে? তাই আমরা বলতে পারি ভবিষ্যতের জ্ঞান রয়েছে বর্তমানের মত, প্রত্যেকটি সৃষ্টির কী প্রয়োজন, কিসে তার ওপর ভালো বা মন্দ এ ব্যাপারে নিশ্চিত জ্ঞানের অধিকারী-আর যিনি নিজে প্রয়োজনের ঊর্ধে যিনি সামাদ অর্থাৎ যার কোন কিছুর কোন প্রকার চাহিদা নেই, তিনি মহান স্রষ্টা।
আমরা জানি মানুষ আল্লাহতায়ালার নাজিলকৃত এ ইসলামী দ্বীনকে বাদ দিয়ে নিজেরা যখনই বিধান বানাতে চেষ্টা করেছে Super power; the mightiest man of the whole world-এর নামে তখনই বিশ্বের এক একটি অঞ্চলে নেমে এসেছে বিপর্যয় আর মহা বিপর্যয়। সমস্ত মানব গড়া মতবাদ ব্যর্থতার গ্লানি নিয়ে আজ জাদুঘরে আশ্রয় নিচ্ছে। দীর্ঘদিন পর্যন্ত মানব মস্তিষ্ক আর কোন নতুন দ্বীন জন্ম দিতেও পারছে না। কতগুলো বিকলাঙ্গ, অন্ধ, খন্জ, বধির, বোবা ও রুগ্ণ সন্তানের নামে প্রসব করে পৃথিবী আজ যেন প্রজনন ক্ষমতাও হারিয়ে ফেলেছে। পৃথিবীর জ্ঞানীগণ আবার ইসলামকে সমস্যার সমাধান মনে করতে শুরু করেছে। দার্শনিক বার্ট্রার্ন্ড রাসেল বলেন “Islam is a complete comprehensive and rational code of life”.
“একবিংশ শতাব্দীর মধ্যে ইসলাম বিশ্বে ছড়িয়ে যাবে। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় আজ অনিবার্য।” এর প্রয়োজনীয়তা ও অনিবার্যতাকে কোন অত্যাচার, জুলুম, কামান-গোলা ও ক্ষেপণাস্ত্র এবং মারণাস্ত্র দিয়ে স্তব্ধ করা যাবে না। ইসলাম ছাড়া আর যত দ্বীন পৃথিবীতে আছে- সেগুলো মানবগড়া, ভারসাম্যহীন ও খণ্ডিত। সেগুলো হয় রাজনৈতিক নতুবা অর্থনৈতিক মতবাদ। সম্পূর্ণ জীবন নিয়ে এগুলো রচিত হয়নি। এগুলো পরিত্যাজ্য ও ব্যর্থ পরাশক্তির জনবল, রাষ্ট্রীয় ক্ষমতা ও সমরাস্ত্র মোতায়েন করেও এর মধ্যে প্রাণ স্পন্দন সম্ভব হচ্ছে না।
হাদিসের শেষাংশে উদ্ধৃত হয়েছে- ঈমানের মজা তারাই পেয়েছে যারা মুহাম্মদ (সা)-কে নবী ও রাসূল হিসেবে পেয়ে পরিতৃপ্ত ও সন্তুষ্ট হয়েছেন। তার আনীত আদর্শকেই একমাত্র পরিপূর্ণ ও চূড়ান্ত হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহতায়ালা তাঁর মাধ্যমে নবুয়ত ও রিসালাত খতম করে দিয়েছে। সকল নবী রাসেেূলক একটি নিদিষ্ট জনবসতির জন্য পাঠানো হয়েছিল। বাইরে তাদের নবুওয়াতের দাওয়াত প্রদানের অনুমতি ছিল না। নবুওয়াতের ইতিহাসের একমাত্র ব্যতিক্রম মুহাম্মদ (সা)। তিনি কোন এলাকার বা আঞ্চলিক নবী নন তিনি আলমি তথা বিশ্বনবী। তার নবুওয়াতের কোন চিহ্নিত সীমানা নেই ও নেই কোন নির্দিষ্ট মেয়াদ। তিনি সমগ্র বিশ্বের জন্য আর অনাদিকালের জন্য রাসূল। কুরআন বলছে, “বল হে মানবমণ্ডলী আমি তোমাদের সকলের জন্যে রাসূল হয়ে এসেছি।” (সূরা আরাফ : ১৫৮)
কুরআন বলছে- “আখেরি রাসূল তোমাদের জন্যে যা এনেছেন বিনাশর্তে গ্রহণ কর, আর তা থেকে বিরত থেকে থাক যা তিনি নিষেধ করেছেন।” (সূরা হাশর : ৭)
উপসংহার
একজন মুমিনের ঈমানের অবস্থান কোন পর্যায়ে রয়েছে, এ হাদিস তা বুঝার এক মানদণ্ড। যে মুমিন সত্যিকারার্থে ঈমান এনেছে গোটা পৃথিবী সবকিছু ঈমানের মোকাবেলায় তার কাছে একটি পাখির ঝরা পালকের চেয়ে কমমূল্য বহন করে। আর ঈমান থেকে চ্যুত করার সমস্ত অত্যাচার ও জুলুম এবং নিপীড়নের তাবৎ হাতিয়ার তার নিকট এমন সাধারণ ও মামুলি বিষয় যেন লোহার কঠিন দণ্ডের ওপর মাছির ব্যর্থ আক্রমণ। এমন সুস্থ ও নিরোগ ঈমান শুধু কতগুলো কথা উচ্চারণ এর মাধ্যমে অর্জন সম্ভব নয় ৃনয় পৈতৃক সূত্রে পাওয়া অজ্ঞদের ঈমানের মিথ্যা আস্ফালনে।
কুরআন বলছে তারাই মুমিন- “সত্যিকারার্থে তারাই মুমিন যারা আল্লাহ ও রাসূলের ওপর ঈমান এনেছে এবং তাতে কোন প্রকার সন্দেহ করেনি আর সংগ্রাম করেছে জান ও মাল দিয়ে।” (সূরা হুজরাত : ১৫)
এ সত্যিকার মুমিনদেরকে ঈমানের অমৃত স্বাদ পেতে হলে হাদিসে রাসূলের তিনটি শর্ত প্রণিধানযোগ্য-
এক : আল্লাহর রবুবিয়াতের ওপর অটল আস্থা ও তাতে সন্তুষ্ট হওয়া।
দুই : দ্বীন হিসেবে ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলার দৃঢ় অঙ্গীকার ঘোষণা করা এবং সমস্ত পৃথিবীর চাকচিক্যপূর্ণ মিথ্যা ও মানবগড়া সকল মত ও পথ থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। মুহাম্মদ (সা) এর রিসালতের সাক্ষ্য দান ও সমস্ত মহান ব্যক্তি এমনকি পূর্বের নবীদেরকে ও তাঁর মোকাবেলায় পেশ করার সুযোগ নেই বরং তা হবে ধৃষ্টতার নামান্তর।
তিন : জীবনের প্রতিটি কদমে তার সুন্নাতকে এভাবে আঁকড়ে ধরতে হবে জন্মান্ধ যেমন করে চক্ষুষ্মানের লাঠি শক্তহাতে ধরে পথ চলে।
হে প্রভু! আপনাকে একমাত্র রব, মুহাম্মদ (সা) কে শেষ ও চূড়ান্ত রাসূল এবং ইসলামকে শুধু আল্লাহর মনোনীত দ্বীন হিসেবে আমাদের জন্যে যথেষ্ট বানাও।         
                   
                       ----------------------------------------------------------------------------------
                      '' শুধু নিজে শিক্ষিত হলে হবেনা, প্রথমে বিবেকটাকে শিক্ষিত করুন। ''

রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

কারা সিয়াম পালন করবে, কারা করবে না

কারা সিয়াম পালন করবে, কারা করবে না



✔ সিয়াম পালন যাদের ওপর ফরজ
প্রত্যেক প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন, মুকিম, সামর্থ্যবান মুসলিমের জন্য সিয়াম পালন ফরজ। যে ব্যক্তি এ শর্তাবলির অধিকারী তাকে অবশ্যই রমযান মাসে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামীন বলেন :
﴿ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ ﴾ [البقرة: ١٨٥] 
‘সুতরাং তোমাদের মাঝে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে।’ {সূরা বাকারা : ১৮৫}

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন :
« إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا ».
‘যখন তোমরা রমযানের চাঁদ দেখবে তখন সিয়াম পালন করবে।’ [বুখারী : ১৯০০; মুসলিম : ২৫৫৬]

এ বিষয়ে সকল মুসলিমের ঐক্যমত প্রতিষ্ঠিত।
দশ প্রকার মানুষের মাঝে সিয়াম পালনের এ সকল শর্ত অনুপস্থিত। তারা হল :
✔ প্রথম. কাফের বা অমুসলিম : কারণ তারা ইবাদত করার যোগ্যতা রাখে না। ইবাদত করলেও ইসলামের অবর্তমানে তা সহী হবে না, কবুলও হবে না। যদি কোন কাফের রমযানে ইসলাম গ্রহণ করে তবে পিছনের সিয়ামের কাজা আদায় করতে হবে না। কারণ আল্লাহ রাববুল আলামীন বলেন :—
﴿ قُل لِّلَّذِينَ كَفَرُوٓاْ إِن يَنتَهُواْ يُغۡفَرۡ لَهُم مَّا قَدۡ سَلَفَ ﴾ [الانفال: ٣٨] 
‘যারা কুফরি করে তাদেরকে বল, ‘যদি তারা বিরত হয় তবে যা অতীতে হয়েছে আল্লাহ তা ক্ষমা করবেন।’ {সূরা আনফাল : ৩৮}
তবে রমযানে দিনের বেলা ইসলাম গ্রহণ করলে ঐ দিনের বাকি অংশটা পানাহার থেকে বিরত থাকবে।

✔ দ্বিতীয়. অপ্রাপ্ত বয়স্ক : অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য বয়োপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সিয়াম পালন ফরজ নয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন :
«رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ، عَنِ الْمَجْنُونِ الْمَغْلُوبِ عَلَى عَقْلِهِ حَتَّى يَفِيقَ، وَعَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ»
‘তিন ব্যক্তি থেকে কলমকে অব্যাহতি দেয়া হয়েছে। নিদ্রামগ্ন ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়। কম বয়সী ব্যক্তি যতক্ষণ না সে প্রাপ্ত বয়স্ক হয়। পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ হয়।’ [আবু দাউদ : ৪৪০১]

যদিও অপ্রাপ্ত বয়স্ক বালক-বালিকাদের ওপর সিয়াম পালন ফরজ নয় তবে অভিভাবকরা অভ্যস্ত করার জন্য তাদের সিয়াম পালন করতে বলবেন। সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদের সিয়াম পালনে অভ্যস্ত করেছেন। তাই আমাদের জন্য মোস্তাহাব হল আমরাও আমাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের সিয়াম পালনে উদ্বুদ্ধ করব, যদি সিয়াম পালন তাদের কোন ক্ষতি না করে।

✔ অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে কখন বালেগ বা প্রাপ্তবয়স্ক হয় ?
যদি কোন অপ্রাপ্ত বয়স্ক বালক বা বালিকার মাঝে তিনটি আলামতের কোন একটি পরিলক্ষিত হয় তখন তাকে প্রাপ্তবয়স্ক বলে ধরা হবে। আলামত তিনটি হল :
(১) স্বপ্নদোষ অথবা অন্য কোন কারণে বীর্যপাত হলে।
(২) যৌনাঙ্গে কেশ দেখা দিতে শুরু করলে।
(৩) বয়স পনেরো বছর পূর্ণ হলে।

ছেলেদের মাঝে যখন এ তিনটি আলামতের কোন একটি পরিলক্ষিত হবে তখন তাদের পূর্ণবয়স্ক বলে ধরা হবে। অবশ্য মেয়েদের জন্য চতুর্থ একটি আলামত রয়েছে, তা হল মাসিক দেখা দেয়া। যদি দশ বছর বয়সী কিশোরীদেরও মাসিক দেখা দেয় তাহলে তাদের পূর্ণবয়স্ক বলে ধরতে হবে। এবং শরিয়তের সকল আদেশ-নিষেধ তার জন্য অবশ্য পালনীয় বলে গণ্য হবে। কোন কিশোর বা কিশোরী রমযান মাসের দিনের বেলা যদি সাবালক হয় তবে তাকে দিনের অবশিষ্ট অংশ পানাহার থেকে বিরত থাকতে হবে। এ দিনের সওম তার কাজা করতে হবে না। পিতা-মাতার কর্তব্য হল এ বিষয়ে সতর্ক থাকা ও সন্তানকে সচেতন করা। সাথে সাথে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার ওপর যে সকল ধর্মীয় দায়িত্ব-কর্তব্য আছে তা পালনে দিক-নির্দেশনা দেয়া। পাক-পবিত্রতা অর্জনের নিয়ম-নীতিগুলো সে জানে কি না বা মনে রাখতে পেরেছে কিনা তার প্রতি খেয়াল রাখা।

✔ তৃতীয়. পাগল : পাগল বলতে বুঝায় যার জ্ঞান-বুদ্ধি লোপ পেয়েছে। যার কারণে ভাল-মন্দের মাঝে পার্থক্য করতে পারে না। এর জন্য সিয়াম পালন ফরজ নয়। যেমন পূর্বের হাদিসে উল্লেখ করা হয়েছে। পাগল যখনই সুস্থ হয়ে যাবে তখনই সে সিয়াম পালন শুরু করে দেবে। যদি এমন হয় যে দিনের কিছু অংশ সে সুস্থ থাকে কিছু অংশ অসুস্থ তাহলে সুস্থ হওয়া মাত্রই সে পানাহার থেকে বিরত থাকবে। সিয়াম পূর্ণ করবে। পাগলামি শুরু হলেই তার সিয়াম ভঙ্গ হবে না, যদি না সে সিয়াম ভঙ্গের কোন কাজ করে।

✔ চতুর্থ. অশীতিপর বৃদ্ধ যে ভাল-মন্দের পার্থক্য করতে পারে না : যার বয়সের কারণে ভাল-মন্দ পার্থক্য করার অনুভূতি চলে গেছে সে শিশুর মতই। শিশু যেমন শরিয়তের নির্দেশমুক্ত তেমনি সেও। তবে অনুভূতি ফিরে আসলে সে পানাহার থেকে বিরত থাকবে। যদি তার অবস্থা এমন হয় যে কখনো অনুভূতি আসে আবার কখনো চলে যায় তবে অনুভূতি থাকাকালীন সময়ে তার ওপর স্বলাত, সিয়াম ফরজ হবে।

✔ পঞ্চম. যে সিয়াম পালনের সামর্থ্য রাখে না : এমন অক্ষম ব্যক্তি যার সিয়াম পালনের সামর্থ্য ফিরে আসার সম্ভাবনা নেই। যেমন অত্যধিক বৃদ্ধ অথবা এমন রোগী যার রোগ মুক্তির সম্ভাবনা নেই—আল্লাহর কাছে আমরা এ ধরনের রোগ-ব্যধি থেকে আশ্রয় চাই। এ ধরনের লোকদের সিয়াম পালন জরুরি নয়। কারণ সে এ কাজের সামর্থ্য রাখে না।

আল্লাহ রাব্বুল আলামীন বলেন :
﴿ لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ ﴾ [البقرة: ٢٨٦] 
‘আল্লাহ কারো ওপর এমন কোন কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত।’ {সূরা আল-বাকারা : ২৮৬}

কিন্তু এমন ব্যক্তির ওপর সিয়ামের ফিদয়া প্রদান ওয়াজিব। সিয়ামের ফিদয়া হল, প্রতিটি দিনের পরিবর্তে একজন মিসকিন (অভাবী) লোককে খাদ্য প্রদান করবে।
✔ কিভাবে মিসকিনকে খাদ্য প্রদান করবে ?
মিসকিনদের দুভাবে খাদ্য প্রদান করা যায় :
(১) খাদ্য তৈরি করে সিয়ামের সংখ্যা অনুযায়ী সমসংখ্যক মিসকিনকে আপ্যায়ন করাবে। (২) মিসকিনদের প্রত্যেককে এক মুদ পরিমাণ ভাল আটা দেবে। এক মুদ হল ৫১০ গ্রাম। (তবে হানাফী ফিকাহ অনুযায়ী দুই মুদ বা এক কেজি বিশ গ্রাম আটা বা সমপরিমাণ টাকা দেয়া যেতে পারে।)

✔ ষষ্ঠ. মুসাফির : মুসাফিরের জন্য সিয়াম পালন না করা জায়েজ আছে। সফরকে যেন সিয়াম পালন না করার কৌশল হিসেবে ব্যবহার না করা হয়। আল্লাহ রাববুল আলামীন বলেন :
﴿ وَمَن كَانَ مَرِيضًا أَوۡ عَلَىٰ سَفَر  فَعِدَّة  مِّنۡ أَيَّامٍ أُخَرَۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلۡيُسۡرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلۡعُسۡرَ ١٨٥ ﴾ [البقرة: ١٨٥] 
‘যে কেউ অসুস্থ থাকে বা সফরে থাকে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, যা কষ্টকর তা চান না।’ {সূরা বাকারা : ১৮৫}

সুতরাং যে ব্যক্তি সফরে থাকে তার জন্য সিয়াম ভঙ্গের অনুমতি আছে এবং সফর শেষে সে সিয়াম আদায় করবে। তবে সে যদি সফরাবস্থায় সিয়াম পালন করে তা আদায় হবে। তবে উত্তম কোনটি,সফরকালীন সময়ে সিয়াম পালন করা, না সিয়াম ত্যাগ করা? যেটা সহজ মুসাফির সেটা করবেন। যদি তিনি দেখেন সফরকালীন সময়ে তার সিয়াম পালন বাড়িতে থাকাকালীন সময়ের মতই মনে হয় তবে সফরে তার সিয়াম পালন করা উত্তম। আর যদি দেখেন সফরে সিয়াম পালন করলে অতিরিক্ত কষ্ট হয় তবে সিয়াম ত্যাগ করা তার জন্য উত্তম। বরং বেশি কষ্ট হলে সিয়াম পালন মাকরূহ হবে। যেমন রাসূলে করিম (ﷺ)-এর সাথে একদল সাহাবি সফরে থাকাকালে সিয়াম পালন করে খুব কষ্ট সহ্য করেছিলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদের লক্ষ্য করে বললেন :
«أُولَئِكَ الْعُصَاةُ، أُولَئِكَ الْعُصَاةُ»
‘তারাইতো অবাধ্য ! তারাইতো অবাধ্য !!’ [মুসলিম : ]

সফরে কেউ সিয়াম পালন শুরু করল, পরে দেখা গেল সিয়াম সম্পন্ন রাখতে তার কষ্ট হচ্ছে তখন সে সিয়াম ভঙ্গ করে ফেলবে। এখন কথা হল এক ব্যক্তি সারা জীবনই সফরে থাকেন এবং সফরাবস্থায় সিয়াম পালন তার জন্য কষ্টকর সে কীভাবে সিয়াম পালন করবেন ?তিনি শীতকালে ছোট দিনগুলোতে সিয়াম পালন করতে পারেন।

✔ সপ্তম. যে রোগী সুস্থ হওয়ার আশা রাখে : যে রোগাক্রান্ত ব্যক্তির সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তার অবস্থা তিনটির যে কোন একটি হয়ে থাকে :
এক: এমন রোগী যার পক্ষে সিয়াম পালন কষ্টসাধ্য নয় এবং সিয়াম তার কোন ক্ষতি করে না। এমন ব্যক্তির সিয়াম পালন অপরিহার্য।
দুই: এমন রোগী সিয়াম পালন যার জন্য কষ্টকর। এমন ব্যক্তির সিয়াম পালন বিধেয় নয়; মাকরূহ। সিয়াম পালন করলে আদায় হয়ে যাবে তবে মাকরূহ হবে। ইসলামি শরিয়তের উদ্দেশ্য মানুষকে কষ্ট দেয়া নয় বরং শরিয়তের উদ্দেশ্য হল মানুষের সমস্যাকে হালকা করা।
তিন: এমন রোগী যে সিয়াম পালন করলে রোগ বেড়ে যাবে। এ অবস্থায় তার সিয়াম ত্যাগ করাই ওয়াজিব বা অপরিহার্য।

✔ অষ্টম. যে নারীর মাসিক চলছে : ঋতুকালীন সময়ে নারীর জন্য সওম পালন জায়েজ নয় বরং নিষেধ। যদি সওম পালন করা অবস্থায় মাসিক দেখা দেয় তাহলে তার সওম ভেঙে যাবে যদি সূর্যাস্তের এক মুহূর্ত পূর্বেও দেখা যায়। পরবর্তীতে এ সওমের কাজা করতে হবে। মাসিক অবস্থায় রমযানের দিনের বেলা কোন মহিলার মাসিক বন্ধ হয়ে গেল তাহলে তাকে ঐ দিনের বাকি সময়টা খাওয়া-দাওয়া থেকে বিরত থাকতে হবে। পরে এটাও কাজা করতে হবে। যদি সুবহে সাদিকের এক মুহূর্ত পূর্বে মাসিক বন্ধ হয়ে যায় তাহলে ঐ দিনের সওম পালন অপরিহার্য। এমন ভাবা ঠিক নয় যে, গোসল করা হয়নি তাই সওম পালন থেকে বিরত থাকতে হবে। সওমর নিয়ত করে নিবে। গোসল পরে করলে সমস্যা নেই। সিয়াম আদায়ের ক্ষেত্রে সদ্য প্রসূতি নারীর বিধান ঋতুবতী নারীর অনুরূপ। ঋতুবতী ও সদ্য প্রসূতি নারীরা সুস্থ হয়ে সিয়ামের কাজা আদায় করবে। তবে তাদের স্বলাতের কাজা আদায় করতে হবে না। আয়েশা রা.-কে প্রশ্ন করা হয়েছিল যে, ঋতুবতী নারী স্বলাতের কাজা আদায় করবে না, কিন্তু তাদের সিয়ামের কাজা আদায় করতে হবে কেন ? তিনি উত্তরে বললেন, আমাদের এ অবস্থায় শুধু সিয়ামের কাজা আদায় করতে রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন, স্বলাতের কাজা আদায়ের নির্দেশ দেননি। {বুখারি ও মুসলিম}
এটা আল্লাহ রাববুল আলামিনের এক বিরাট অনুগ্রহ যে তিনি মহিলাদের হায়েজ ও নিফাস চলাকালীন সময়ের স্বলাত মাফ করে দিয়েছেন।

✔ নবম. গর্ভবতী ও দুগ্ধ দানকারী নারী : যদি গর্ভবতী বা দুগ্ধ দানকারী নারী সিয়ামের কারণে তার নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করে তবে সে সিয়াম ভঙ্গ করতে পারবে। পরে নিরাপদ সময়ে সে সিয়ামের কাজা আদায় করে নিবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন :
إِنَّ اللَّهَ تَعَالَى وَضَعَ عَنِ المُسَافِرِ الصَّوْمَ، وَشَطْرَ الصَّلَاةِ، وَعَنِ الحَامِلِ أَوِ المُرْضِعِ الصَّوْمَ أَوِ الصِّيَامَ
‘আল্লাহ রাববুল আলামীন মুসাফিরের অর্ধেক স্বলাত কমিয়ে দিয়েছেন এবং গর্ভবতী ও দুগ্ধ দানকরী নারীর সিয়াম না রেখে পরে আদায় করার অবকাশ দিয়েছেন।’ {তিরমিযী : ৭১৫}

✔ দশম. যে অন্যকে বাঁচাতে গিয়ে সিয়াম ভেঙে ফেলতে বাধ্য হয় : যেমন কোন বিপদগ্রস্ত ব্যক্তি; পানিতে পড়ে যাওয়া মানুষকে অথবা আগুনে নিপতিত ব্যক্তিকে কিংবা বাড়িঘর ধসে তার মাঝে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে গিয়ে সিয়াম ভঙ্গ করল। এতে অসুবিধা নেই। যদি এমন হয় যে সিয়াম ভঙ্গ করা ব্যতীত এমন বিপন্ন মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না তাহলে সিয়াম ভঙ্গ করে উদ্ধার কাজে নিয়োজিত হওয়া অপরিহার্য হয়ে পড়বে। কেননা জীবনের প্রতি হুমকি সৃষ্টি হয়েছে এমন বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করা ফরজ। এমনিভাবে যে ইসলাম ও মুসলিমদের শত্রুদের বিরুদ্ধে আল্লাহর পথে জিহাদে নিয়োজিত সে সিয়াম ভঙ্গ করে শক্তি অর্জন করতে পারবে।
এ দশ প্রকার মানুষ যাদের জন্য সিয়াম ভঙ্গ করার অনুমতি দেয়া হল তারা যেন প্রকাশ্যে পানাহার না করে সেদিকে খেয়াল রাখা উচিত। কারণ এতে অনেক অজানা লোকজন খারাপ ধারণা পোষণ করবে যা ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
                       ----------------------------------------------------------------------------------
                       '' শুধু নিজে শিক্ষিত হলে হবেনা, প্রথমে বিবেকটাকে শিক্ষিত করুন। ''

দারসুল কুরআন - বিষয়: ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে

দারসুল কুরআন
বিষয়: ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে


সূরা আনকাবুত ২-৩


“মানুষ কি মনে করে নিয়েছে যে, আমরা ঈমান এনেছি এ কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদের সকলকেই পরীক্ষা করে নিয়েছি। আল্লাহ তা’য়ালা অবশ্যই দেখবেন কে সত্যবাদী আর কে মিথ্যুক।”
নামকরণ
সূরা আনকাবুতের চতুর্থ রুকুর ৪১ নম্বর আয়াতের আনকাবুত শব্দ হতে এই সূরার নামকরণ করা হয়েছে। আনকাবুত শব্দটির অর্থ ‘মাকড়সা’। সূরার এই নামকরণ করা হয়েছে কোনো শিরোনাম হিসেবে নয়। অন্যান্য সূরার ন্যায় এটিও প্রতীকি নামকরণ। তবে এই নামকরণে অবশ্যই ওহীর নির্দেশ রয়েছে। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিজস্ব কোনো চিন্তা থেকে সূরাসমূহের নামকরণ করেননি।
নাজিলের সময়কাল
সূরাটি মক্কী সূরা। যদিও সূরার প্রথম দিকে মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা হয়েছে বিধায় প্রথম দশটি আয়াত মাদানী বলে কোনো কোনো তাফসীরকারক মনে করেন। কেননা মুনাফিক ছিল মক্কাতে নয়; মদীনাতে। তবে অধিকাংশের মতে যেসব মুনাফিক লোকের কথা বলা হয়েছে তারা সে সকল মুনাফিক যারা মক্কার কাফিরদের জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য মুনাফিকী অবলম্বন করেছিল। এ সূরাতে মুসলমানদের হিজরত করতে বলা হয়েছে বলে কোনো কোনো তাফসীরকারক একে মক্কী জীবনের শেষ দিকের সূরা বলেছেন। এসব ধারণাবশত বক্তব্যের মূলে কোনো হাদিসের প্রমাণ নেই। সূরাটি উল্লিখিত বিষয় ও বক্তব্যের ওপর ভিত্তি করেই এসব ধারণা প্রকাশ করা হয়েছে। (আল্লাহপাকই ভালো জানেন)
শানে নুযুল বা অবতরণের কারণ
মক্কায় মুসলমানদের ওপর চরম নির্যাতন চলছিল। কাফেররা পূর্ণশক্তিতে ইসলামের বিরোধিতা করছিল। যেই ইসলাম কবুল করে রাসূলের (সা) দলে যোগদান করতেন তার ওপরই চরম বিপদ-আপদ ও জুলুম-নির্যাতনের স্টিম রোলার চলতো। এমতাবস্থায় আল্লাহ তা’য়ালা এ সূরাটি নাজিল করেন। এ সূরার মাধ্যমে আল্লাহ তা’য়ালা প্রকৃত নিষ্ঠাবান ঈমানদারদের দৃঢ়সংকল্প, অনড় মনোবল, সাহস-হিম্মত ও অনমনীয় মনোবল সৃষ্টি করতে চেয়েছেন। সাথে সাথে দুর্বল ঈমানদার লোকদেরকে লজ্জা দিতে চেয়েছেন। একই সাথে মক্কার কাফেরদেরকে কঠোর ভাষায় শাসন করা হয়েছে। তাছাড়া অতীতের নবী রাসূলদের ওপর অমানষিক জুলুম নির্যাতনের কাহিনী বর্ণিত হয়েছে এ সূরায়। নির্যাতন সহ্য করে যারা সত্য ঈমানের বলে বলীয়ান হয়ে টিকে ছিলেন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহয্য করা হয়েছে। কঠিন পরীক্ষার একটা পর্যায় অতিক্রম করার পরই আল্লাহর সাহায্য আসবে। ঈমানের সেই অগ্নি পরীক্ষা দিয়েই আল্লাহর জান্নাতে যেতে হবে। এ কথাটি মক্কার মুসলমানসহ যুগে যুগে সকল মুমিন মুসলমানদেরকে শিক্ষা দিতেই এ সূরার অবতারণা।
আলোচ্য আয়াতদ্বয়ের মূল বক্তব্য
মুখে মুখে ঈমানের দাবি করলেই ঈমানদার হওয়া যায় না। ঈমানের দাবি পূরণ করতে সদা-সর্বদা তৈরি থাকতে হবে। আল্লাহ পাক ঈমানদারদের অবশ্যই পরীক্ষা করবেন। পূর্বের নবী-রাসূল এবং ঈমানদারদেরকেও আল্লাহ পরীক্ষা করেছেন। ঈমানের প্রকৃত দাবিদার কারা এ ব্যাপারে সত্য-মিথ্যা যাচাই করার প্রয়োজন রয়েছে। ঈমান যত বড় পরীক্ষা তত বড় হবে এটা জেনেই ঈমানের দাবি করতে হবে। পূর্বেকার সকল নবী-রাসূল এবং ঈমানদারদের থেকে শিক্ষা নিতে হবে।
ব্যাখ্যা
এখন আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত ব্যাখার দিকে মনোযোগ দেয়া যাক।
২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, “মানুষ কি মনে করে নিয়েছে যে, আমরা ঈমান এনেছি এ কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, আর তাদেরকে পরীক্ষা করা হবে না?” এ আয়াতের ব্যাখ্যা জানার আগে জেনে নেয়া ভালো আল্লাহ তা’য়ালা যখন এ আয়াত নাজিল করেছিলেন তখনকার অবস্থা। ইসলাম গ্রহণকারীরা যদি গরিব কিংবা দাস-দাসী হতো তা হলে তাদের ওপর নির্যাতনের পাহাড় ভেঙে পড়তো। ছোট ব্যবসায়ী, কারিগর হলে রুজি রোজগারের সকল পথ বন্ধ করে দেয়া হতো। আর প্রভাবশালী হলে নানাভাবে কষ্ট ক্লেশ অপপ্রচার মিথ্যা অভিযোগ এমনকি তার গোটা পরিবার ধ্বংস করে দেয়া হতো। এ রূপ অবস্থায় মক্কা নগরীর গোটা পরিবেশই ভয় আর ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। এই অবস্থায়ও মজবুত ঈমানদার লোকদের মানবীয় প্রকৃতির স্বাভাবিক দাবিতে তাদেরও প্রায় কঠিনভাবে প্রাণ কেঁপে উঠতো, যদিও তারা ঈমান ছাড়েননি।
নবীর (সা) সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাত (রা) পেশায় ছিলেন সামান্য কর্মকার। এমনই একজন পাক্কা মুমিনের অবস্থা বর্ণনা করলে পরিষ্কার হয়ে যাবে মুমিনদের অবস্থা কী হয়েছিল। হযরত খাব্বাব বলেন, যে সময় কাফের মুশরিকদের অত্যাচার জুলুম নির্যাতনে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন একদিন আমি রাসূলে কারীম (সা)-এর সামনে উপস্থিত হলাম। হুজুর তখন কা’বা ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে ছিলেন। আমি বললাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? (আলা তাদ’উ লানা আও আলা তাসতানসিরু লানা)
আমার এ কথা শোনা মাত্রই হুজুর (সা) উঠে বসলেন। তখন তাঁর চেহারা মুবারক রক্তিম বর্ণ ধারণ করলো। নবীজি বললেন, শোনো খাব্বাব! তোমাদের ওপর সেই কষ্ট অত্যাচার এখনো আসেনি যা তোমাদের পূর্বেকার নবী-রাসূল ও ঈমানদারদের ওপর করা হয়েছে। কাউকে কোমর পর্যন্ত মাটিতে পুতে করাত দিয়ে দ্বি-খণ্ডিত করা হয়েছে। আবার কারো হাড়ের গোশত লোহার চিরুনি দিয়ে চেঁছে ফেলা হয়েছে। এসবের কারণ ঈমানদারদেরকে ঈমানের পথ থেকে ফিরিয়ে রাখা। কিন্তু প্রকৃত ঈমানদার জীবন দেবে তবুও ঈমানের পথ থেকে ফিরে যাবে না। পাক্কা মুসলমান কখনো মাথা নত করতে জানে না। বাতিলের হুংকার, রক্তচক্ষু ভয় করে না মজবুত ঈমানদারেরা।
মুসলমানদের অভিভাবক হলেন আল্লাহ। মুসলমানদের নেতা হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)। আল্লাহ তায়ালা বলেন, “যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফুরি করে, তাগুত (শয়তান) তাদের অভিভাবক। তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে বের করে আনে। এরাই হলো জাহান্নামী। সেখানে তারা চিরকাল থাকবে।” (সূরা বাকার : ২৫৭)
সুতরাং আল্লাহ অভিবাবক হলে মুসলামানদের ভয় কিসের? দৈহিক নির্যাতন, মানসিক অস্থিরতা এবং কাতর অবস্থাকে ধৈয্য ও সহিষ্ণুতার পানি দিয়ে ঠাণ্ডা করার উদ্দেশ্যে আল্লাহ তা’য়ালা যুগে যুগে সকল ঈমানদারদের এই বার্তা দিয়ে বুঝাচ্ছেন যে, “লোকেরা কি মনে করেছে যে, ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে অথচ পরীক্ষা করা হবে না?”
দুনিয়া আখেরাতের সফলতা সম্পর্কে যেসব ওয়াদা রয়েছে, তা ঈমানের মৌখিক দাবি দ্বারা পাওয়া যায় না। এজন্য প্রয়োজন ঈমানের অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা দিয়েই ঈমানের সত্যতার প্রমাণ পেশ করতে হবে। জান্নাতে যেতে হলে ঈমানের অগ্নি পরীক্ষা বড় শর্ত। জান মালের ক্ষতি স্বীকার করতে হবে। শত অন্যায়, জুলুম-নির্যাতন সহ্য করতে হবে। বিপদ-আপদ, ঝুঁকি মোকাবেলা করতে হবে। একদিকে থাকবে ভয় ও অপরদিকে লালসা- এসবের মধ্যেই ঈমানদারের পরীক্ষা হবে। তদুপরি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অতি প্রিয় জিনিস কুরবান করতে হবে। আল্লাহ বলেন, “লান তানালুল র্বিরা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।” পরীক্ষার সময়ে ধৈয্য হারা না হয়ে আল্লাহকে খুশি করতে সর্বপ্রকার ত্যাগ স্বীকার করতে হবে।
বর্তমান সময়ে এ আয়াতের আলোকে লক্ষ্য করলে দেখা যায় শয়তানের প্ররোচনায় যারা আল্লাহ, কুরআন, নবী (সা)-কে নিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলছে তারা নবীর ওয়ারিশ এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকেও বিভিন্নভাবে ভয় দেখাতে চাচ্ছে। ঈমানদারদের কাছে এসব কিছুই না। তারা এর পরোয়া করে না। তারা বিশ্বাস করে এক আল্লাহর ওপর।
তবে একথা সত্য যে, হামলা মামলা নির্যাতন অপপ্রচার মিথ্যা অভিযোগ হয়রানি থাকবে কারণ এ অবস্থা সৃষ্টি হলেই প্রকৃত মুমিন চেনা যায়। আল্লাহ বলেন, “এ সময় ও অবস্থাটি তোমাদের ওপর এজন্য আনা হয়েছে যে, আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সাচ্চা মুমিন কে? আর তিনি তোমাদের শহীদ হিসেবে কবুল করতে চান।” (সূরা আল ইমরান : ১৪১)
পরের আয়াতে আল্লাহ বলছেন, “অথচ আমি তাদের পূর্ববর্তীদের সকলকেই পরীক্ষা করে নিয়েছি। আল্লাহ তা’য়ালা অবশ্যই দেখবেন কে সত্যবাদী আর কে মিথ্যুক।”
আমরা যারা ঈমানের দাবিদার, একটু নিজেকে প্রশ্ন করি, আমরা কি খাঁটি মুমিনদের ন্যায় পরীক্ষার সম্মুখিন হয়েছি? মাত্রাতিরিক্ত চরম জুলুম-নির্যাতনের স্বীকার হয়েছি? মানসিক, দৈহিক নির্যাতনের মুখোমুখি হয়েছি? ব্যবসা-বাণিজ্য, আয়-রোজগারের পথ কি রুদ্ধ হয়ে গেছে ? পরিবার ও বংশ থেকে কি সম্পর্কচ্ছেদ করতে হয়েছে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করতে পেরেছি? আমাদের প্রিয় জিনিসগুলোকে কুরবান করতে পেরেছি?
আমাদের জানা উচিত, ঈমানের দাবি করলেই প্রতিটি পরতে পরতে পরীক্ষা দিতে হবে। কিন্তু ঈমানের দাবি করে তার সত্যতা যাচাইয়ের জন্য কোনো পরীক্ষা দিতে আমরা রাজি নই। সস্তা ঈামানের দাবি করে ঝুঁকি মুক্ত কিছু সস্তা আমলের দ্বারা লোভনীয় জান্নাতে যেতে চাই। আল কুরআন যেখানে ঈামানের কথা বলেছে সেখানেই পরীক্ষার পয়গাম দিয়েছে। তাগুতের অপশক্তি আর মুসলামানদের মধ্যে ঘাপটি মেরে থাকা মুনাফিকদের শয়তানি ও দুষ্কৃতির কারণে ভেঙে না পড়ে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। আল্লাহর ওয়াদাকৃত জান্নাত পেতে সদাসর্বদা দুনিয়ার জীবনে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে তৈরী থাকতে হবে। ভরসা রাখতে হবে মহান রবের সাহায্যের ওপর।
মুমিনরা সব সময় আল্লাহর ওপর ভরসা করেন কারণ বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। আলাইছাল্লাহু বি কাফফিন আবদাহ।
মুমিন যখনই কোনো বিপদ দেখে তখন সে আল্লাহর ওপর ভরসা করে। তাই তাকে কেউ পরাজিত করতে পারে না।
শিক্ষা
১. মুখে মুখে ঈমানের দাবি করার কোনো মূল্য নেই, কুরবানির মাধ্যমে ঈমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকতে হবে।
২. আল্লাহ পরীক্ষার মাধ্যমে ঈমানের দাবিদারকে খাঁটি ঈমানদার হিসেবে বাছাই করবেন।
৩. পূর্বেকার সকল নবী-রাসূল ও তাঁদের অনুসারীদেরকে পরীক্ষা করা হয়েছে।
                            ----------------------------------------------------------------------------------
                            '' শুধু নিজে শিক্ষিত হলে হবেনা, প্রথমে বিবেকটাকে শিক্ষিত করুন। ''
Widget ByBlogger Maruf
Widget ByBlogger Maruf