বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

যৌন স্পৃহার সুষ্ঠু পরিতৃপ্তি ও বিয়ে ----

যৌন স্পৃহার সুষ্ঠু পরিতৃপ্তি ও বিয়ে ---- 


বিবাহিত হয়ে পারিবারিক জীবন-যাপন ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটি বয়স্ক স্ত্রী-পুরুষের জন্যে অপরিহার্য কর্তব্য। এতে যেমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ জীবন-যাপন সম্ভব, তেমনি যৌন মিলনের স্বাভাবিক অদম্য ও অনিবার্য স্পৃহাও সঠিকভাবে এবং পূর্ণ শৃঙ্খলা, নির্লিপ্ততা ও নির্ভেজাল পরিতৃপ্তি সহকারে পূরণ হতে পারে কেবলমাত্র এ উপায়ে।
বস্তুত মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই যে যৌন মিলনের স্পৃহা বিদ্যমান, তার পরিপূরণ ও চরিতার্থতার সুষ্ঠু ব্যবস্থা হওয়া একান্তই আবশ্যক। বর্তমান দুনিয়ায় যৌন মিলন স্পৃহা পরিপূরণের জন্যে বিয়ের বাইরে নানাবিধ উপায় অবলম্বিত হতে দেখা যাচ্ছে। কোথাও হস্তমৈথুন গ্রহণ করা হয়েছে এবং স্বীয় হস্তদ্বয়ের সাহায্যে নিজের যৌন উত্তেজনা প্রশমিত করার দিকে মনোযোগ দেয়া হচ্ছে। আধুনিক সভ্য সমাজের এক বিরাট অংশ আজ এ মারাত্মক ব্যাধিতে আক্রান্ত। এর ফলে ব্যাপক হয়ে দেখা দিয়েছে নানা প্রকারের অভিনব যৌন ও মানসিক রোগ। এ রোগ একবার যাকে ভালোভাবে পেয়ে বসে, তার পক্ষে এ থেকে নিষ্কৃতি লাভ যেমন প্রায় অসম্ভব হয়ে পড়ে, তেমনি বিয়ে করে সাফল্যজনকভাবে পারিবারিক জীবন-যাপন করা তার পক্ষে কোনোদিনই সম্ভবপর হয় না। কেননা তার অন্যান্য বহু রকমের রোগের সঙ্গে দ্রুত বীর্য-বীর্য-স্খলনের রোগ সৃষ্টি হওয়ার কারণে সে কোনো দিনই স্বীয় স্ত্রীকে যৌন তৃপ্তি দিতে সক্ষম হতে পারে না। আর তা না হলে কোনো স্ত্রীই তার সঙ্গে বিবাহিতা হয়ে স্থায়ীভাবে বসবাস করতে রাজি হবে না।
কোথাও কোথাও দেখা যায়, যৌন মিলন স্পৃহা পরিপূরনের জন্যে সমমৈথুন (homo sexuality) বা পুংমৈথুনের পথ অবলম্বন করা হচ্ছে। এর ফলে নারী বা পুরুষ তারই সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। এশিয়া, ইউরোপ ও আমেরিকার স্ত্রী-পুরুষ উভয় শ্রেণীর লোকদের মধ্যেই এই রোগ বর্তমানে মারাত্মক ও সংক্রামক হয়ে দেখা দিয়েছে। আমেরিকার ডঃ কিনসে এ সম্পর্কে দীর্ঘকালীন গবেষণা ও অনুসন্ধান পরিচালনার পর ১৯৪৮ সনে যে রিপোর্ট প্রকাশ করেন, তাতে তিনি বলেনঃ আমেরিকার পুরুষদের এক-তৃতীয়াংশেরও অধিক লোকদের মধ্যে এ রোগ অতি সাধারণ হয়ে দাঁড়িয়েছে। আর বৃটেনে তো এই কুকর্মকে আইনসিদ্ধই করে নেয়া হয়েছে প্রবল আন্দোলনের মাধ্যমে।
বস্তুত ছোট বয়সের ছেলেমেয়েদের মধ্যে যদি উচ্ছৃঙ্খল যৌন লালসা দেখা দেয়, তাহরে তারা স্বাভাবিকভাবেই বিপরীত লিঙ্গের প্রতি অনাসক্ত হয়ে পড়ে। বরং তার প্রতি তাদের মনে জাগে ঘৃণা ও বিরাগ। আর সমলিঙ্গের প্রতি তারা হয় আকৃষ্ট। ধীরে ধীরে এ রোগই উৎকর্ষ হয়ে সমমৈথুনের মারাত্মক  কুঅভ্যাস শক্তভাবে গড়ে ওঠে। সূচনায় যদিও তা এক বালকসূলভ চপলতা মাত্র, কিন্তু ক্রমে তা দৃঢ়মূল অভ্যাসে পরিণত হয়। আর তাই শেষ পর্যন্ত এক অবাঞ্ছিত সামষ্টিক রোগের রূপ পরিগ্রহ করে।
এসব রোগের মনস্তাত্ত্বিক কারণ সম্পর্কে বৈজ্ঞানিকগণ বলেছেন, যে সব ছেলে মায়ের অসদাচরণ দেখতে পায়, স্ত্রী জাতির প্রতি তাদের মনে তীব্র অশ্রদ্ধা ও ঘৃণার উদ্রেক হয়। এ কারণে তারা সমলিঙ্গের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। মা বাপকে কিংবা কোনো নিকটাত্মীয় পুরুষ স্ত্রীলোককে তার যা কিছু করতে দেখে অথবা করে বলে তাদের মনে ধারণা জন্মে, তারা তাই সমলিঙ্গের ছেলেমেয়েদের সাথে করতে শুরু করে। ফলে এরা কোনোদিনই বিবাহিত হয়ে বিপরীত লিঙ্গের সাথে স্থায়ী যৌন সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয় না। বরং বহু দিনের এ কুঅভ্যাসের ফলে বিপরীত লিঙ্গ সম্পর্কে তাদের মনে এক প্রকারের ভীতির সঞ্চার হয়। বিয়ে করা তাদের পক্ষে আর কখনও সম্ভব নয় না কিংবা বিয়ে করে দাম্পত্য জীবনে সুখী হওয়া তাদের ভাগ্যে জুটে না।
প্রখ্যাত বৈজ্ঞানিক সিগমণ্ড ফ্রয়েড তাঁর Psychology of Everyday Life গ্রন্থে লিখেছেনঃ
এই সমমৈথুন নিষ্ফল ও ব্যর্থ প্রচেষ্টা মাত্র। এর ফলে মানুষের মনুষ্যত্ব চরমভাবে লাঞ্ছিত হয়, মানুষের জীবনীশক্তি ও প্রজনন ক্ষমতা নিঃশেষ হয়ে যায়। যে উদ্দেশ্যে মানুষকে নারী ও পুরুষ করে সৃষ্টি করা হয়েছে, এসব কাজে তা বিনষ্ট ও ব্যর্থ হয়ে যায়। এ ধরনের কাজে মানুষ মনুষ্যত্ব হারিয়ে নিতান্ত পশুতে পরিণত হয়ে যায়। বিবাহিত হয়ে সুস্থ পবিত্র জীবন যাপন করা ও স্থায়ী যৌন মিলন ব্যবস্থায় পরিতৃপ্ত হওয়া এ কুঅভ্যাসের লোকদের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়ে। বিয়ে করে স্ত্রী ও সন্তান-সন্ততির ভরণ-পোষণ করাকে তারা অবাঞ্ছিত ঝামেলা মনে করে থাকে। বর্তমান জগতে এ ধরনের স্ত্রী-পুরুষের সংখ্যা কিছুমাত্র কম নয়।
ঠিক এই কারণেই ইসলামে এ সব কাজ –যৌন স্পৃহা পূরণের এসব অন্ধকারাচ্ছন্ন গলি খুঁজা ও বাঁকা চোরা পথ অবলম্বন –চিরতরে হারাম করে দেয়া হয়েছে। সমমৈথুন সম্পর্কে কুরআন শরীফে কঠোর বাণী উচ্চারণ করা হয়েছে। লুত নবীর সময়কার এ বদ-অভ্যাসের লোকদের জিজ্ঞেস করা হয়েছেঃ
(আরবী***************************************************)
 তোমরা পুরুষেরা দুনিয়ায় পুরুষদের ওপর ঝাঁপিয়ে পড়ছ, আর পরিত্যাগ করছ তোমাদের জন্যে সৃষ্ট তোমাদের স্ত্রীদের? –তোমরা হচ্ছ সীমালংঘনকারী লোক।
এ আয়াত পুরুষদের দ্বারা পুরুষদের (এবং মেয়েদের দ্বারা মেয়েদের)-কে যৌন উত্তেজনা পরিতৃপ্ত করা (লেওয়াতাত)-কে স্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছে। যৌন উত্তেজনা পরিতৃপ্তির জন্য আল্লাহ তা’আলা স্ত্রী-পুরুষ প্রত্যেকের জন্যে বিপরীত লিঙ্গের সৃষ্টি করেছেন এবং তার জন্যে নির্দিষ্ট স্থান বা দেহাংশ রয়েছে। আর এ উদ্দেশ্যে কেবল তাই গ্রহণ করা কর্তব্য, উভয়ের পক্ষে বাঞ্ছনীয়। এ হচ্ছে সকলের প্রতি আল্লাহ তা’আলার বিশেষ নেয়ামত। এ নেয়ামত গ্রহণ না করে যারা এর বিপরীত সমমৈথুন মনোযোগ দেয় তারা বাস্তবিকই আল্লাহর নির্দিষ্ট সীমা লংঘন করে, তারা মানবতার কুলাংগার। কুরআন মজীদে এজন্যে কঠোর দণ্ডের কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছেঃ
(আরবী*****************************************************)
তোমাদের মধ্যে যে দুজন পুরুষ (বা স্ত্রী) এ অন্যায় কাজ করবে, তাদের দুজনকেই শাস্তি দাও। তার পরে যদি তারা তওবা করে ও নিজেদের চরিত্র সংশোধন করে নেয়, তবে তাদের ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ অতীব তওবা কবুলকারী দয়াবান।
অর্থাৎ দুজন পুরুষ কিংবা একজন পুরুষ একজন নারী অথবা দুজনই নারী যদি চরিত্রহীনতার কাজ করে বসে, তবে সে দুজনকেই কঠোর শাস্তি দিতে হবে। শাস্তি দেয়ার সঙ্গে সঙ্গে তাকে সদুপদেশ ও ভারো নসীহতও করতে হবে। এ আয়াত যখন নাযিল হয়, তখন (হিজরীর তৃতীয়-চতুর্থ বছর পর্যন্ত) যিনা ও লেওয়াতাত উভয়-রকম পাপেরই শাস্তি ছিল এই। জ্বিনার শাস্তির হুকুম পরে নাযিল হয়; কিন্তু লেওয়াতাতের শাস্তিস্বরূপ অন্য কিছু নাযিল হয়নি। ফলে কুরআনবিদদের মধ্যে আয়াতটির প্রয়োগক্ষেত্র নিয়ে কিছুটা মতভেদের সৃষ্টি হয়। প্রশ্ন দেখা দেয়, জ্বিনার এই শাস্তি লেওয়াতাতের ব্যাপারে প্রযোজ্য, না পূর্বশাস্তিই এ ব্যাপারে বহাল রাখা হয়েছে! এর অপরাধীকে কেবল হত্যা করা হবে, না অপর কোনো রকম শাস্তি দেয়া হবে? –অনেক এ আয়াতকে যিনার ব্যাপারেই প্রযোজ্য বলেছেন, অনেকে বলেছেন, লেওয়াতাতের ব্যাপারে প্রযোজ্য। আবার অনেকে এই উভয় প্রকারের অপরাধের শাস্তির ব্যাপারে এ আয়াত প্রযোজ্য বলে মনে করেছেন।
হাদীস শরীফে এ অপরাধের দণ্ড হিসাবে বলা হয়েছেঃ
(আরবী**********************************************************)
যে দুজনকেই তোমরা লেওয়াতাতের (সমমৈথুন) কাজ করতে দেখতে পাবে, তাদেরকেই তোমরা হত্যা করবে।
লেওয়াতাতকারী বিবাহিত কোন কি অবিবাহিত, ইমাম মালিক, ইমাম শাফয়ী, আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়ায় ও অন্যান্য ফিকাহবিদের মতে তাদের ওপর রজম –পাথর নিক্ষেপ করে মেরে ফেলার দণ্ড –কার্যকর করতে হবে। হাসান বসরী, ইবরাহীম নখয়ী, আতা ও আবূ রিবাহ প্রমুখ মনীষী বলেছেনঃ
(আরবী************) –জ্বিনাকারীর জন্যে দণ্ডই লেওয়াতাতকারীর দণ্ড।
সুফিয়ান সওরী ও কুফার ফিকাহবিদদের মতও এই। (তিরমিযী, ১ম খণ্ড, ১৮৯ পৃঃ)
(আরবী*************************************)
আমার উম্মতদের সম্পর্কে যেসব বিষয় আমি আশংকা বোধ করি ও ভয় পাচ্ছি, তার মধ্যে সবচেয়ে বেশি আশংকার বিষয় হচ্ছে লেওয়াতাতের পাপে লিপ্ত হওয়া।
বস্তুত তিরমিযী শরীফের এক হাদীসের ঘোষণানুযায়ী লেওয়াতাতকারী আল্লাহর অভিশপ্ত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। হযরত আলী (রা) লেওয়াতাতকারী দুই ব্যক্তিকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছিলেন। নবী করীম (স) বলেছেনঃ ‘নারী যখন অপর নারীর সংস্পর্শে যৌন তৃপ্তি গ্রহণ করে, তখন তারা দুজনই ব্যভিচারিণী’।
হস্তমৈথুনকারী সম্পর্কে রাসূলে করীম (স) বলেছেনঃ হস্তমৈথুনকারী অভিশপ্ত।
এ দীর্ঘ আলোচনা থেকে প্রমাণিত হলো যে, প্রত্যেক নারী-পুরুষের স্বাভাবিক যৌন স্পৃহা পরিতৃপ্তির জন্যে আল্লাহ তা’আলা সুষ্ঠু ও পবিত্র পথ নির্ধারণ করে দিয়েছেন। আর সে পথ হচ্ছে বিয়ের মাধ্যমে স্ত্রী-পুরুষের মিলিত হওয়া। এ ছাড়া অন্য যত পথই রয়েছে –মানুষ ব্যবহার করছে –সবই স্থায়ীভাবে নিষিদ্ধ, মনুষ্যত্বের পক্ষে অন্য সব পথই হচ্ছে সর্বতোভাবে মারাত্মক। এজন্যে আল্লাহ তা’আলা নারী-পুরুষের নৈতিক চরিত্র সম্বন্ধে সাবধান ও সতর্ক হতে বলে বিয়ের একমাত্র পথ পেশ করেছেন এবং বিয়ে ছাড়া অন্যান্য সব পথকেই সীমালংঘনকারী বলে ঘোষণা করেছেন। বলেছেনঃ
(আরবী*******************************************************)
আর সফলকাম হবে সে-সব মু’মিন, যারা তাদের যৌন-স্থানকে পূর্ণ রক্ষণাবেক্ষণ করে। তারা নিষ্কলংকের সাথে যৌন সম্ভোগ করে কেবলমাত্র তাদের বিয়ে করা স্ত্রীদের সঙ্গে কিংবা ক্রীতদাসীদের সঙ্গে। আর যারা এ নির্দিষ্ট ছাড়া অন্য পথে যৌন অঙ্গের ব্যবহার করবে, তারা নিশ্চয়ই সীমালংঘনকারী।
এ আয়াত থেকে স্পষ্ট জানা গেল যে, বান্দার কল্যাণ নির্ভর করে তার যৌন অঙ্গের সংরক্ষণ ও ঠিক ব্যবহারের ওপর। এ না হলে বান্দাহর কল্যাণ লাভের আর কোন পথ বা উপায় নেই।
এ আয়াত মোটামুটি তিনটি কথা প্রমাণ করে। যে লোক স্বীয় যৌন অঙ্গের সংরক্ষণ ও সঠিক ব্যবহার করে না, সে কখনই কল্যাণ প্রাপ্ত হতে পারে না। সে অবশ্যই ভৎসিত ও ধিকৃত হবে, সে হবে সীমালংঘনকারী। আর সীমালংঘনকারী মাত্রই কল্যাণ থেকে হবে বঞ্চিত। বরং সে সীমালংঘনের অপরাধে অপরাধী সাব্যস্ত হবে।
ইমাম আহমাদ ইবনে হাম্বল বলেছেনঃ
(আরবী********************************************)
নরহত্যার পর জ্বিনা-ব্যভিচার অপেক্ষা বড় গুনাহ আর কিছু আছে বলে আমার জানা নেই।
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) একদা নবী করীম (সা)-কে জিজ্ঞেস করলেনঃ (আরবী**********) –সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূলে করীম (স) বললেনঃ (আরবী********) –আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা হওয়া সত্ত্বেও তাঁর প্রতিদ্বন্দ্বীরূপে কাউকে মেনে নেয়াই হলো সবচেয়ে বড় গুনাহ’। তিনি আরো বললেনঃ তারপরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে খাদ্যাভাবের ভয়ে সন্তান হত্যা করা এবং তার পরের বড় গুনাহ হচ্ছেঃ (আরবী*********) –তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমাদের ব্যভিচারে লিপ্ত হওয়া।
এ থেকে জানা গেল, জ্বিনা মূলতই কবীরা গুনাহ। তবে প্রতিবেশীর স্ত্রীর সাথে তা করা সবচেয়ে বড় গুনাহ। (আরবী***********)
সূরা আহযাব-এর এক আয়াতাংশৈ যৌন অঙ্গের হেফাযত করা –জায়েয পথে তার ব্যবহার করা এবং অন্য পথে তার ব্যবহার না করা সম্পর্কে অনুরূপ তাগিদ করা হয়েছে। আল্লাহ তা’আলা এরশাদ করেছেন।
(আরবী********************************************)
যারা নিজেদের যৌন অঙ্গের হেফাযত করে, তারা পুরুষ হোক কি স্ত্রীলোক –আর যারা খুব বেশী আল্লাহর স্মরণ করে স্ত্রীলোক কি পুরুষ –আল্লাহ তাদের জন্যে বহু বড় সওয়াবের ব্যবস্থা করে রেখেছেন।
যৌন অঙ্গের অর্থনৈতিক চরিত্রকে পবিত্র রাখা এবং যৌন অঙ্গকে খারাপ পথে ও হারামভাবে ব্যবহার না করা। এ চরিত্র যারা গ্রহণ করবে আর যেসব নারী-পুরুষ স্বামী-স্ত্রী –আল্লাহর স্মরণ করবে, বিশেষ করে যৌন অঙ্গের ব্যবহারের ব্যাপারে আল্লাহর নির্দেশ পালন করবে তাদের জন্যে আল্লাহ তা’আলা বড় পুরস্কারের ব্যবস্থা করেছেন। ইসলামে নৈতিক চরিত্রের যা মূল্যমান, দুনিয়ার পাপের কোনো ধর্ম বা জীবন বিধানেই তা খুঁজে পাওয়া যাবে না। বরং বলা যায়, অন্য কোন মানবিক বিধানেই তার দৃষ্টান্ত নেই। এ কারণে রাসূলে করীম (স) সব সময়ই নও-মুসলিম নারীর নিকট থেকে যিনা না করার প্রতিশ্রুতি গ্রহণ করতেন। কুরআন মজীদের সূরা ‘আল-মুমতাহিনা’য় এই প্রতিশ্রুতির কথা নিন্মোক্ত ভাষায় উদ্ধৃত হয়েছেঃ
(আরবী************************************)
এবং তারা প্রতিশ্রুতি দিত এই বলে যে, তারা ব্যভিচার করবে না আর তাদের সন্তান হত্যা করবে না।
                         ----------------------------------------------------------------------------------

                        '' শুধু নিজে শিক্ষিত হলে হবেনা, প্রথমে বিবেকটাকে শিক্ষিত করুন। ''
বিজ্ঞাপনের জন্য

বিয়ে এবং তার গুরুত্ব ???

          বিয়ে এবং তার গুরুত্ব ???             

ইসলামে নারী-পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্যে বিয়েই হচ্ছে একমাত্র বৈধ উপায়, একমাত্র বিধিবদ্ধ ব্যবস্থা। বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে –অন্য পথে –নারী-পুরুষের মিলন ও সম্পর্ক স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। বিয়ে হচ্ছে পুরুষ ও নারীর মাঝে সামাজিক পরিবেশে ও সমর্থনে শরীয়ত মুতাবেক অনুষ্ঠিত এমন এক সম্পর্ক স্থাপন, যার ফলে দুজনের একত্র বসবাস ও পরস্পরে যৌন সম্পর্ক স্থাপন সম্পূর্ণরূপে বৈধ হয়ে যায়। যার দরুন পরস্পরের ওপর অধিকার আরোপিত হয় এবং পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য অবশ্য পালনীয় হয়ে দাঁড়ায়।
(আরবী*******************************************************)
বস্তুত এ বিয়েই হচ্ছে ইসলামী সমাজে পরিবার গঠনের প্রথম প্রস্তর। একজন পুরুষ ও এক বা একাধিক স্ত্রী যখন বিধিসম্মতভাবে বিবাহিত হয়ে স্বামী-স্ত্রী হিসেবে একত্রে বসবাস ও স্থায়ী যৌন সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত করে, তখনই একটি পরিবারের ভিত্তি স্থাপিত হয় –হয় পারিবারিক জীবন যাপনের শুভ সূচনা।
কুরআন মজীদে এই বিয়ে ও স্ত্রী গ্রহণের ব্যবস্থাকে নবী ও রাসূলগণের প্রতি আল্লাহ তা’আলার এক বিশেষ দান বলে উল্লেখ করা হয়েছে। সূরা ‘আর-রায়াদ’-এ বলা হয়েছেঃ
(আরবী*****************************************************)
হে নবী! তোমার পূর্বেও আমি অনেক নবী-রাসূল পাঠিয়েছি এবং তাদের জন্যে স্ত্রী ও  সন্তানের ব্যবস্থা করে দিয়েছি।
সূরা আন নূর এ বয়স্ক ছেলেমেয়ে ও দাস-দাসীদের বিয়ের ব্যবস্থা করার জন্যে আল্লাহ তা’আলা নির্দেশ দিয়েছেন নিম্নোক্ত ভাষায়ঃ
(আরবী***********************************************)
এবং বিয়ে দাও তোমাদের এমন সব ছেলে-মেয়েদের, যাদের স্বামী বা স্ত্রী নেই, বিয়ে দাও তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা বিয়ের যোগ্য হয়েছে।
প্রথমোক্ত আয়াতে নবী ও রাসূলগণের জন্যে স্ত্রী গ্রহণ ও সন্তান লাভের সুযোগ করে দেয়ার কথা ঘোষণা করা হয়েছে। তার মানে, বিয়ে করা ও সন্তান-সন্ততি লাভ করা নবী-রাসূলগণের পক্ষে কোনো অস্বাভাবিক বা অবাঞ্ছনীয় কাজ নয়। কেননা তাঁরাও মানুষ আর মানুষ হওয়ার কারণেই তাঁদের স্ত্রী গ্রহণ করার প্রয়োজন রয়েছে এবং বিয়ে করলে বা স্ত্রী গ্রহণ করা হলে তাদের সন্তান-সন্ততিও হতে পারে। আবার জাহিলিয়াতের সময়কার লোকদের বদ্ধমূল ধারণা ছিল যে, আল্লাহর নবী বা রাসূল হলে তাঁর আর বিয়ে-শাদী ও সন্তান হওয়া প্রভৃতি ধরনের কোনো বৈষয়িক বা জৈবিক কাজ করা অবাঞ্ছনীয় এবং অন্যায়। এ কারণে হযরত মুহাম্মদ (স)-কে তারা উপযুক্ত বা সঠিক নবী বলে মানত না। এরই প্রতিবাদ করে আল্লাহ তা’আলা প্রথমোক্ত আয়াতে বলেছেনঃ বিয়ে করা, স্ত্রী গ্রহণ করা, আর সন্তান-সন্ততি হওয়া হযরত মুহাম্মদের বেলায় নতুন কোনো ব্যাপার নয়। তাঁর পূর্বেও বহু নবী ও রাসূল দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন এবং তাঁদের প্রায় সকলেই বিবাহিত ছিলেন, তাঁদের স্ত্রী ছিল আর ছিল সন্তান-সন্ততি –যেমন হযরত মুহাম্মাদের রয়েছে। শুধু তাই নয়, বিয়ে করা, স্ত্রী গ্রহণ করা ও সন্তান লাভ হওয়ার ব্যবস্থা করা –আল্লাহ তা’আলার এক বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাঁর নবী ও রাসূলগণের প্রতি এ নেয়ামত দিয়েছিলেন বিপুলভাবে। শেষ নবী হযরত মুহাম্মদ (স)-ও আল্লাহর এ বিশেষ নেয়ামতের দান থেকে বঞ্চিত থেকে যান নি।
নবী করীম (স) এরশাদ করেছেনঃ
(আরবী*************************************************************************)
চারটি কাজ নবীগণের সুন্নাতের মধ্যে গণ্য; তা হচ্ছেঃ সুগন্ধি ব্যবহার করা, বিয়ে করা, মিসওয়াক করা এবং খাতনা করানো।
উপরে উদ্ধৃত দ্বিতীয় আয়াতটিতে বিয়ের ব্যবস্থা করার জন্যে ছেলেমেয়ের অভিভাবক মুরুব্বীদের প্রতি স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে। এ আয়াতের আরবী তরজমা আল্লামা জামালুদ্দীন আল-কাশেমীর ভাষায় এরূপঃ
(আরবী****************************************************************************)
তোমাদের স্বাধীন ছেলেমেয়েদের মধ্যে যার যার স্বামী বা স্ত্রী নেই, তাদেরকে বিয়ে দাও। আর তোমাদের দাস-দাসীদের মধ্যেও যাদের বিয়ের যোগ্যতা রয়েছে, তাদেরও বিয়ে দাও।
‘যার স্বামী বা স্তী নেই’ মানে যাকে আদৌ বিয়ে দেয়া হয়নি –যারা কুমার বা কুমারী, তাদের সকলেরই বিয়ের ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়েছে। তার মানে, একবারও যাদের বিয়ে হয়নি তাদের জন্য বিয়ের ব্যবস্থা তো করতেই হবে; তেমনি যাদের একবার বিয়ে হয়েছে, কিন্তু তালাক কিংবা মৃত্যু যে-কোন কারণে এখন জুড়িহারা তাদেরও বিয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে। একবার বিয়ে হলে পরে কোনো কারণে স্বামীহারা বা স্ত্রীহারা হলে পুনরায় তার বিয়ের ব্যবস্থা না করা কিংবা বিয়ে করতে রাজি না হওয়া আল্লাহর নির্দেশের পরিপন্থী। আমাদের সমাজে এরূপ প্রায়ই দেখা যায় যে, কোনো মেয়ে হয়ত একবার স্বামী কর্তৃক পরিত্যক্ত হয়েছে অথবা স্বামীর মৃত্যুতে বিধবা হয়ে গিয়েছে, অনুরূপভাবে কোনো ছেলের স্ত্রী মরে গেছে কিংবা তালাক দিতে বাধ্য হয়েছে, এরূপ অবস্থায় তারা পূনর্বিবাহে প্রস্তুত হয় না। সমাজের শালীনতা ও পবিত্রতা এবং মানুষের জৈব প্রবণতা ও ভাবধারার দৃষ্টিতে এরূপ কাজ কল্যাণকর হতে পারে না।
মোটকথা, বিয়ের যোগ্য হয়েও কেউ যাতে অবিবাহিত ও অকৃতদায় হয়ে থাকতে না পারে, তার ব্যবস্থা করাই ইসলামের লক্ষ্য। কেননা অকৃতদার জীবন কখনই পবিত্র ও পরিতৃপ্ত জীবন হতে পারে না। অবশ্য যে লোক বিয়ে করতে সমর্থ নয়, তার কথা স্বতন্ত্র।
একবার কিছু সংখ্যক সাহাবী সারা রাতদিন ধরে ইবাদত করার, সারা রাত জেগে থেকে নামায পড়ার, সারা বছর ধরে রোযা রাখার এবং বিয়ে না করার সংকল্প গ্রহণ করেন। নবী করীম (স) এসব কথা শুনতে পেয়ে অত্যন্ত অসন্তুষ্ট হন এবং রাগত স্বরে বলেনঃ
(আরবী**************************************************************)
তোমরাই কি এ  ধরনের কথাবার্তা বলনি? আল্লাহর শপথ, একি সত্যি নয় যে, আমিই তোমাদের তুলনায় আল্লাহকে বেশি ভয় করি, আমিই তোমাদের চেয়ে বেশি আল্লাহর নাফরমানী থেকে বেঁচে থাকি? …..কিন্তু তা সত্ত্বেও আমি রোযা থাকি, রোযা ভঙ্গও করি, নামায পড়ি, শুয়ে নিদ্রাও যাই এবং রমণীদের পানিও গ্রহণ করি। এই হচ্ছে আমার নীতি-আদর্শ; অতএব যে লোক আমার এই নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হবে, সে আমার উম্মতের মধ্যে গণ্য নয়। (বুখারী, মুসলিম)
এ হাদসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দীন আইনী লিখেছেনঃ
(আরবী****************************************************************)
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, বিয়ে করা নবীর সুন্নাত বিশেষ। মনীষী মহলাব বলেছেনঃ বিয়ে ইসলামের অন্যতম রীতি ও বিধান। আর ইসলামে বৈরাগ্যবাদের কোনো অবকাশ নেই। যে লোক রাসূলের সুন্নাতের প্রতি অনাস্থা ও অবিশ্বাসের কারণে বিয়ে পরিত্যাগ করবে, সে অবশ্যই ভৎসনার যোগ্য বিদয়াতী। তবে যদি কেউ এজন্যেবিয়ে না করে যে, তাহলে তার নিরিবিলি জীবন ইবাদতে কাটিয়ে দেয়া সহজ হবে, তবে তাকে দোষ দেয়া যাবে না। ইমাম দায়ূদ জাহেরী এবং তার অনুসারীদের মতে বিয়ে করা ওয়াজিব।
রাসূলের বাণী ‘সে আমার উম্মতের মধ্যেই গণ্য নয়’-এর প্রকৃত অর্থ হচ্ছে এই যে, যে লোক রাসূলের আদর্শের অনুসরণ না করবে, সে ইসলামেরসহজ ঋজু ও একনিষ্ঠ পথের পথিক হতে পারে না, বরং রাসূলের আদর্শ অনুসরণ না করবে, সে ইসলামে সহজ ঋজু ও একনিষ্ঠ পথের পথিক হতে পারে না, বরং রাসূলের আদর্শের সত্যিকার অনুসারী হবে সে ব্যক্তিঃ
(আরবী***************************************************)
যে লোক নির্দিষ্টভাবে ইফতার করবে (রোযা ভঙ্গ করবে) রোযা পালনের সামর্থ্য অর্জনের উদ্দেশ্যে, নিদ্রা যাবে রাতে ইবাদতের জন্যে দাঁড়াবার শক্তি লাভের উদ্দেশ্যে এবং বিয়ে করবে দৃষ্টি ও যৌন-অঙ্গকে কলুষমুক্ত রাখার উদ্দেশ্যে।
প্রসঙ্গত বলা যায়, যদি কেউ রাসূলের এ আদর্শের বিরোধিতা করে এই ভেবে যে, রাসূলের আদর্শ অপেক্ষা অন্য আদর্শ উত্তম ও অগ্রাধিকার পাওয়ার যোগ্য, তাহলে রাসূলের এ বাক্যাংশের অর্থ হবেঃ
(আরবী**********************************************************_
সে আমার মিল্লাত ও জাতির মধ্যে গণ্য নয়।
অন্য কথায় সে পূর্ণ অর্থে মুসলিম নয়। কেননা এরূপ ধারণা পোষণ করা সুস্পষ্ট কুফরী।
হযরত আনাস (রা) বলেনঃ
(আরবী*****************************************************)
নবী করীম (স) আমাদেরকে বিয়ে করতে আদেশ করতেন, আর অবিবাহি নিঃসঙ্গ জীবন যাপন করা থেকে খুব কঠোর ভাষায় নিষেধ করতেন।
হযরত ইবনে আব্বাস (রা) নবী করীমের নিম্নোক্ত বাণী বর্ণনা করেছেনঃ
(আরবী**********************************************************)
কুমারিত্ব ও অবিবাহিত নিঃসঙ্গ জীবন যাপনের কোনো নিয়ম ইসলামে নেই।
নবী করীম (স) বলেছেনঃ
(আরবী***********************************************************)
যে লোক য়ে করার সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করে না, সে আমার উম্মতের মধ্যে শামিল নয়।
‘ইবনে মাজাহ’ কিতাবে হযরত আয়েশা (রা) থেকে রাসূলেরর নিম্নোক্ত বাণী বর্ণিত হয়েছেঃ
(আরবী**********************************************************************)
রাসূলে করীম (স) বলেছেন, বিয়ে করা আমার আদর্শ ও স্থায়ী নীতি, যে লোক আমার এ সুন্নাত অনুযায়ী আমল করবে না, সে আমার দলভুক্ত নয়।
বস্তুত বিয়ে স্বভাবের দাবি, মানব প্রকৃতির নিহিত প্রবণতার স্বাভাবিক প্রকাশ, মানব সমাজের দৃষ্টিতেও অত্যন্ত জরুরী। এজন্যে রাসূলে করীম (স) সমাজের যুবক-যুবতীদের সম্বোধন করে বলেছেনঃ
(আরবী************************************************************)
 হে যুব সমাজ! তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তাদের বিয়ে করা কর্তব্য। কেননা বিয়ে দৃষ্টির নিয়ন্ত্রণকারী, যৌন অঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন রোযা রাখে, যেহেতু রোযা হবে তার ঢাল স্বরূপ।
ইসলামে বিয়ের গুরুত্ব যে কতখানি, তা উপরিউক্ত আলোচনা থেকে সুস্পষ্ট প্রমাণিত হচ্ছে। কিন্তু দুনিয়ার অন্যান্য ধর্মে ও সমাজে বিয়ের তেমন কোনো গুরুত্ব স্বীকার করা হয়নি। বর্তমানে প্রাচীন কালের মানব সমাজের যে ইতিহাস প্রচলিত রয়েছে –আমার মতে তার প্রায় সম্পূর্ণটাই কল্পিত। তাতে ধারণা দেয়া হয়েছে যে, আদিম সমাজে বিয়ের প্রচলন ছিল না, বিয়ে হচ্ছে পরবর্তীকালের বিকাশমান সভ্যতার অবদান। খ্রিষ্টধর্মে বিয়েকে একভাবে নিষেধই করে দেয়া হয়েছিল। ক্রীনথিওনের নামে লিখিত চিঠিতে উল্লিখিত রয়েছেঃ
আমি অবিবাহিত ও বিধবাদের সম্বন্ধে মনে রি যে, তাদের এরকমই থাকা উচিত। কিন্তু যদি সংযম রক্ষা করতে না পারে, তবেই বিয়ে করবে।
উক্ত চিঠির অন্যত্র বলা হয়েছেঃ
তোমার স্ত্রী না থাকলে তুমি স্ত্রীর সন্ধান করো না। আর যদি বিয়ে করই তবু তাতে গুনাহ নেই।
মার্টিন লূথার সর্বপ্রথম বিয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাঁর দৃষ্টিতে বিয়ে হচ্ছে সম্পূর্ণ দুনিয়াদারীর কাজ। প্রোটেস্ট্যান্ট ধর্মমতের নেতৃস্থানীয় লোকেরাও একে ধর্ম সম্পর্কহীন একটি কাজ মনে করতেন। বিয়ের স্বপক্ষে তারা কোন স্পষ্ট রায় দেন নি। কিন্তু বিয়ে করা যে মানুষের –স্ত্রী ও পুরুষ উভয়েরই –স্বভাবের এক প্রচণ্ড ও অনমনীয় দাবি, তা দুনিয়ার সব বিজ্ঞানীই স্বীকার করেছেন। গ্রীক-বিজ্ঞানী জালিনুস বলেছেনঃ
প্রজনন ক্ষমতার ওপর আগুন ও বায়ুর প্রভাব রয়েছে, তার স্বভাব উষ্ণ ও সিক্ত। এর অধিকাংই যদি অবরুদ্ধ হয় এবং দীর্ঘদিন পর্যন্ত অবরুদ্ধ হয়ে থাকে, তাহলে নানা ধরনের মারাত্মক রোগ জান্মিতে পারে। কখনো মনে ভীতি ও সন্ত্রাসের ভাব সৃষ্টি হয়, কখনো হয় পাগলামীর রোগ। আবার মৃগী রোগও হতে পারে। তবে প্রজনন ক্ষমতার সুস্থ বহিষ্কৃতি ভালো স্বাস্থ্যের কারণ নয়। বহু প্রকারের রোগ থেকেও সে সুরক্ষিত থাকতে পারে।
প্রখ্যাত চিকিৎসাবিদ আল্লামা নফীসী বলেছেনঃ
(আরবী***************************************************************)
শুক্র প্রবল হয়ে পড়লে অনেক সময় তা অত্যন্ত বিষাক্ত প্রকৃতি ধারণ করে বসে। দিল ও মগজের দিকে তা এক প্রকার অত্যন্ত খারাপ বিষাক্ত বাষ্প উত্থিত করে দেয়, যার ফলে বেহুঁশ হয়ে পড়া বা মৃগী রোগ প্রভৃতি ধরনের ব্যাধির সৃষ্টি হয়।
শাহ ওয়ালীউল্লাহ দিহলভী বিয়ে না করার অনিষ্টাকারিতা সম্পর্কে লিখেছেনঃ
(আরবী*******************************************************)
জেনে রাখো, শুক্রের প্রজনন ক্ষমতা যখন দেহে খুব বেশী হয়ে যায়, তখন তা বের হতে না পারলে মগজে তার বাষ্প উত্থিত হয়।
কিন্তু বর্তমান পাশ্চাত্য সভ্যতা বিয়ের গুরুত্বকে নষ্ট করে দিয়েছে। পারিবারিক জীবনকে চূর্ণ-বিচূর্ণ ও ছিন্নভিন্ন করে দিয়েছে। পাশ্চাত্য মনীষীদের বিচারে ইউরোপীয় সমাজে বিয়ে ও পারিবারিক জীবনের ব্যর্থতার কতগুলো কারণ রয়েছে। কারণগুলোকে নিম্নোক্তভাবে আট-নয়টি পর্যায়ে ভাগ করা যেতে পারেঃ
১. বিয়ে এবং পারিবারিক জীবন সম্পর্কে খ্রিষ্টধর্মের অননুকূল দৃষ্টিভঙ্গি;
২. আধুনিক সভ্যতার চোখ জলসানো চাকচিক্য ও ব্যাপক কৃত্রিমতা;
৩. শিল্প বিপ্লবোত্তর নারী স্বাধীনতার আন্দোলন;
৪. নারী স্বাধীনতা সম্পর্কে ভুল ধারণা;
৫. নারী-পুরুষের সাম্য ও সমানাধিকারের অবৈজ্ঞানিক দাবি;
৬. স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার রক্ষার দায়িত্ববোধ না থাকা;
৭. পাশ্চাত্যের বস্তুবাদী ভাবধারা এবং নৈতিকতা ও মানবিকতা ও মানবিকতার পতন;
৮. পারিবারিক জীবনে সুষ্ঠুতা, সুস্থতা ও সফলতা লাভের জন্যে অপরিহার্য নিয়ম বিধানের অভাব; এবং
৯. সাধারণভাবে জনগণের ধর্মবিমুখতা, ধর্মহীনতা ও ধর্মদ্রোহিতা।
পরিবার ও পারিবারিক জীবনে আধুনিক ইউরোপে যে ব্যর্থতা এসেছে, তার অন্তর্নিহিত কারণসমূহ ইউরোপীয় চিন্তাবিদদের আলোচনার দৃষ্টিতেই এখানে উল্লেখ করা হলো। এই পরিপ্রেক্ষিতে ইসলামের বিধান এই গ্রন্থে বিস্তারিতভাবে আলোচিত হবে। তার ফলে উভয় সমাজ ব্যবস্থা ও আদর্শের মৌলিক পার্থক্য যেমন সুস্পষ্ট হয়ে উঠবে, তেমনি বিশ্বমানবতার পক্ষে কোন ব্যবস্থাটি  কল্যাণময় –মানবোপযোগী, তাও প্রতিভাত হবে।
ইসলামের দৃষ্টিতে বিয়ে ও পরিবার সম্পূর্ণরূপে একটি দেওয়ানী চুক্তির ফল। নারীর নিজেকে বিয়ের জন্যে উপস্থিত করা এবং পুরুষের তা গ্রহণ করা –এই ‘ঈজাব’ ও ‘কবুল’ দ্বারাই বিয়ে সম্পন্ন হয়ে থাকে। এরই ফলে স্বামী ও স্ত্রীর পরস্পরের প্রতি পরস্পরের কতগুলো অধিকার নির্দিষ্ট হয়। দু’হাজার বছরের ধারাবাহিক ও ক্রমাগত চেষ্টা সাধনা সত্ত্বেও ইউরোপীয় সমাজ বিয়ে ও পরিবারকে অতখানি স্থান ও মর্যাদা দিতে পারেনি, যতখানি চৌদ্দশ বছর আগে ইসলাম দিয়েছে।
বিয়ের উদ্দেশ্য
বিয়ে এবং বিবাহিত জীবন যাপনের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। দুনিয়ার কোনো কাজই সুস্পষ্ট বা অস্পষ্ট কোনো উদ্দেশ্য ছাড়া সম্পাদিত হয় নি। কুরআন মজীদে বিয়ের উদ্দেশ্যের কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছে। কুরআনের এতদসম্পর্কিত আয়াতসমূহকে সামনে রেখে চিন্তা করলে পরিস্কার মনে হয়, কুরআনের দৃষ্টিতে বিয়ের উদ্দেশ্য নানাবিধ। এর একটি উদ্দেশ্য হচ্ছে স্বাশী নৈতিক চরিত্র, পবিত্র পরিচ্ছন্ন ও কলুষমুক্ত রাখতে পারা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মনের গভীর প্রশান্তি ও স্থিতি লাভ এবং তৃতীয় উদ্দেশ্য হচ্ছে পারিবারিক জীবন যাপন করে সন্তান জন্মদান, সন্তান লালন-পালন ও ভবিষ্যত সমাজের মানুষ গড়ে তোলা। নিম্নোক্ত কুরআন ভিত্তিক আলোচনা থেকে এসব উদ্দেশ্যের কথা স্পষ্ট হয়ে উঠে।
সূরা আন-নিসা’র এক আয়াতে বলা হয়েছেঃ
(আরবী****************************************************************)
এই মুহাররম মেয়েলোক ছাড়া অন্য সব মেয়েলোক বিয়ে করা তোমাদের জন্যে জায়েয –হালাল করে দেয়া হয়েছে এই উদ্দেশ্যে যে, তোমরা তোমাদের ধন-মালের বিনিময়ে তাদের লাভ করতে চাইবে নিজেদের চরিত্র দুর্জয় দুর্গের মতো সুরক্ষিত রেখে এবং বন্ধনহীন অবাধ যৌন চর্চা করা থেকে বিরত থেকে।
এ আয়াত থেকে প্রথম জানা গেল যে, নির্দিষ্ট কতকজন মেয়েলোক বিয়ে করা ও তাদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা হারাম। সেই হারাম বা মুহাররম মেয়েলোক কয়জন ছাড়া আর সব মেয়েলোকই বিয়ে করা পুরুষের জন্যে হালাল। দ্বিতীয়ত এসব হালাল মেয়েলোক তোমরা গ্রহণ করবে ‘মোহরানা’ স্বরূপ দেয়া অর্থের বিনিময়ে বিয়ে করে। তৃতীয়ত মোহরানা ভিত্তিক বিয়ে ছাড়া অন্য কোনোভাবে এই হালাল মেয়েদের সাথেও যৌন সম্পর্ক স্থাপন করতে পারা যায় না এবং পঞ্চমত এভাবে বিয়ে করে নৈতিক চরিত্রের এক দুর্জয় দুর্গ –পরিবার-রচনা করা যায় এবং অবাধ যৌন চর্চার মতো চরিত্রহীনতার কাজ থেকে নিজকে বাঁচানো যায়। আর বিয়ের উদ্দেশ্যও এই যে, তার সাহায্যে স্বামী-স্ত্রীর নৈতিক চরিত্রের দুর্গকে দুর্জয় করতে হবে এবং অবাধ যৌন চর্চা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে।
সূরা আন-নিসা’র অপর এক আয়াতে বলা হয়েছেঃ
(আরবী*****************************************************)
তোমরা মেয়েদের অভিভাবক মুরুব্বীদের অনুমতিক্রমে তাদের বিয়ে করো, অবশ্য অবশ্যই তাদের দেন-মোহর দাও, যেন তারা তোমাদের বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে থাকতে পারে এবং অবাধ যৌন চর্চায় লিপ্ত হয়ে না পড়ে। আর গোপন বন্ধুত্বের যৌন উচ্ছৃংখলতায় নিপতিত না হয়।
এ আয়াত যদিও ক্রীতদাসদাসীদেরকে বিয়ে দেয়া সম্পর্কে, কিন্তু সাধারণ দৃষ্টিতে এ আয়াত থেকে বিয়ের উদ্দেশ্য জানা যায়। আর তা হচ্ছে, বিয়ে করে পরিবার-দুর্গ রচনা করা, জ্বেনা-ব্যভিচার বন্ধ করা, গোপন বন্ধুত্ব করে যৌন স্বাদ আস্বাদন করার সমস্ত পথ বন্ধ করা। আর এসব কেবল বিয়ে করে পারিবারিক জীবন যাপনের মাধ্যমেই অর্জন করা সম্ভব। পূর্বোক্ত আয়াতে পুরুষদের নৈতিক পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে আর এ আয়াতে সাধারণভাবে সকল শ্রেণীর মেয়েদের নৈতিক চরিত্র রক্ষা করার কথা বলা হয়েছে এবং দুটো আয়াতেই পরিবারের দুর্জয় দুর্গ রচনার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ইমাম রাগেব লিখেছেনঃ
(আরবী******************************************************************)
বিয়েকে দুর্গ বলা হয়েছে, কেননা তা স্বামী-স্ত্রীকে সকল প্রকার লজ্জাজনক কুশ্রী কাজ থেকে দুর্গবাসীদের মতোই বাঁচিয়ে রাখে।
নারী-পুরুষ কেবলমাত্র বিয়ের মাধ্যমেই পরস্পর মিলিত হবে। তাহলেই উভয়ের চরিত্র ও সতীত্ব পূর্ণ মাত্রায় রক্ষা পাবে। এ দুটো আয়াতেই বিয়েকে (আরবী******) ‘দুর্গ’ বলে অভিহিত করা হয়েছে। দুর্গ যেমন মানুষের আশ্রয়স্থল, শত্রুর আক্রমণ থেকে বাঁচার নির্ভরযোগ্য ব্যবস্থা, বিয়ের ফলে রচিত পরিবারও তেমনি স্বামী-স্ত্রীর নৈতিক চরিত্রের পক্ষে একমাত্র রক্ষাকবচ। মানুষ বিবাহিত হলেই তার চরিত্র ও সতীত্ব রক্ষা পেতে পারে –অবশ্য যদি সে পরিবার সুরক্ষিত দুর্গের মতোই দুর্ভেদ্য ও রুদ্ধদ্বার হয়। মোটকথা, নৈতিক চরিত্র সংরক্ষণ ও পবিত্রতা –সতীত্বের হেফাযত হচ্ছে বিয়ের অন্যতম মহান উদ্দেশ্য।
নবী করীম (স) এরশাদ করেছেনঃ
(আরবী*****************************************************)
যে লোক কিয়ামতের দিন পাক-পবিত্র ও পরিচ্ছন্ন চরিত্র নিয়ে আল্লাহর সাথে সাক্ষাত করবার বাসনা রাখে, তার কর্তব্য হচ্ছে (স্বাধীন মহিলা) বিয়ে করা।
অর্থাৎ বিয়ে হচ্ছে চরিত্রকে পবিত্র রাখার একমাত্র উপায়। বিয়ে না করলে চরিত্র নষ্ট হওয়ার আশংকা প্রবল হয়ে থাকে। মানুষ আল্লাহর নির্দিষ্ট সীমা লংঘন করে পাপের পংকিল আবর্তে পড়ে যেতে পারে যেকোনো দুর্বল মুহুর্তে।
বাস্তবিকই যে লোক তার নৈতিক চরিত্রকে পবিত্র রাখতে ইচ্ছুক, বিয়ে করা ছাড়া তার কোনোই উপায় নেই। কেননা এই উদ্দেশ্যে বিয়ে করলে সে এ ব্যাপারে আল্লাহর প্রত্যক্ষ সাহায্য লাভ করতে পারবে। নিম্নোক্ত হাদীস থেকে একথা প্রমাণিত হয়। রাসূলে করীম (স) বলেছেনঃ
(আরবী************************************************************)
তিন ব্যক্তির সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে পড়ে। তারা হলোঃ
১. যে দাস নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করে দাসত্ব থেকে মুক্তি পেতে চায় (আজকাল বলা যায়, কোনো ঋণগ্রস্ত ব্যক্তি তার ঋণ আদায় করতে দৃঢ়সংকল্প);
২. যেলোক বিয়ে করে নিজের নৈতিক পবিত্রতা রক্ষা করতে চায়; আর
৩. যে লোক আল্লাহর পথে জিহাদে আত্মসমর্পিত।
বস্তুত নৈতিক পবিত্রতা রক্ষা করা কিছুমাত্র সহজসাধ্য কাজ নয়। বরং এ হচ্ছে অত্যন্ত কঠিন ও দুঃসাধ্য ব্যাপার। কেননা এজন্যে  প্রকৃতি নিহিত দুষ্প্রবৃত্তিকে –যৌন লালসা শক্তিকে –দমন করতে হবে। আর এ যদি সম্ভব না হয়, তাহলে সে লোক পাশবিকতার নিম্নতম পঙ্কে নেমে যাবে। কাজেই যদি কেউ এ থেকে বাঁচতে চায়, আর এ বাঁচার উদ্দেশ্যেই যদি বিয়ে করে –স্ত্রী গ্রহণ করে, তবে আল্লাহর সাহায্য-সহযোগিতা সে অবশ্যই লাভ করবে। আর আল্লাহর এই সাহায্যেই সে লোক বিয়ের মাধ্যমে স্বীয় নৈতিক পবিত্রতা রক্ষা করতে সফলকাম হবে।
কেবলমাত্র বিয়ের মাধ্যমেই যে সতীত্ব ও নৈতিক পবিত্রতা রক্ষা করা যেতে পারে, কুরআন মজীদে তা স্পষ্ট করে বলা হয়েছে। আল্লাহ তা’আলা বলেছেনঃ
(আরবী********************************************************************)
স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরা হচ্ছ তাদের জন্যে পোশাকবৎ।
অর্থাৎ পোশাক যেম করে মানবদেহকে আবৃত করে দেয়, তার নগ্নতা ও কুশ্রীতা প্রকাশ হতে দেয় না এবং সব রকমের ক্ষতি-অপকারিতা থেকে বাঁচায়, স্বামী-স্ত্রী পরস্পরের জন্যে ঠিক তেমনি। কুরআন মজীদেই পোশাকের প্রকৃতি বলে দেয়া হয়েছে এ ভাষায়ঃ
(আরবী********************************************************)
নিশ্চয়ই আমরা তোমাদের জন্যে পোশাক নাযিল করেছি, যা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে।
পূর্বোক্ত আয়াতে স্বামীকে স্ত্রীর জন্যে পোশাক বলা হয়েছে। কেননা তারা দুজনই দুজনের সকল প্রকার দোষ-ত্রুটি ঢাকবার ও যৌন-উত্তেজনার পরিতৃপ্তি সাধনের বাহন। ইমাম রাগেব লিখেছেনঃ
(আরবী************************************************************)
পোশাক বলতে স্ত্রীর পক্ষে স্বামীকে (আর স্বামীর পক্ষে স্ত্রীকে) মনে করা হয়েছে। কেননা এ স্বামী ও স্ত্রী একদিকে নিজে নিজের জন্যে পোশাকবৎ আবার প্রত্যেকে অপরের জন্যেও তাই। এরা কেউই কারো দোষ জাহির হতে দেয় না –যেমন করে পোশাক লজ্জাস্থানকে প্রকাশ হতে দেয় না।
বিয়ের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে নারী-পুরুষের হৃদয়াভ্যন্তরস্থ স্বাভাবিক প্রেম-প্রীতি ও ভালোবাসারদাবি পূরণ এবং যৌন উত্তেজনার পরিতৃপ্তি ও স্তিতি বিধান। কুরআন মজীদে বলা হয়েছেঃ
(আরবী****************************************************************)
এবং আল্লাহর একটি বড় নিদর্শন এই যে, তিনি তোমাদেরই মধ্য থেকে জুড়ি গ্রহণের ব্যবস্থা করে দিয়েছেন যেন তোমরা সে জুড়ির কাছ থেকে পরম পরিতৃপ্তি লাভ করতে পার। আর তোমাদের মধ্যে তিনি প্রেম-ভালোবাসা ও দরদ-মায়া ও প্রীতি-প্রণয় সৃষ্টি করে দিয়েছেন।
‘তোমাদেরই মধ্য থেকে’ অর্থঃ
(আরবী**********************************************)
তোমাদেরই স্বজাতির মধ্য থেকে; অপর জাতির লোককে নয়।
অর্থাৎ মানব-মানবীরজুড়ি মানব-মানবীকে বানাবার নিয়ম করে দেয়া হয়েছে। নিম্নস্তরের বা উচ্চস্তরের অপর কোনো জাতির মধ্য থেকে জুড়ি গ্রহণের নিয়ম করা হয়নি।
এ আয়াতে জুড়ি গ্রহণের বা বিয়ে করার উদ্দেশ্যস্বরূপ বলা হয়েছেঃ যেন তোমরা সে জুড়ির কাছ থেকে পরম পরিতৃপ্তি ও গভীর শান্তি-স্বস্তি লাভ করতে পার। তার মানে, স্বামী-স্ত্রীর মনের গভীল পরিতৃপ্তি –শান্তি স্বস্তি লাভ হচ্ছে বিয়ের উদ্দেশ্য। আর এ বিয়ের মাধ্যমেই স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্ব-ভালোবাসা জন্ম নিতে পেরেছে। আয়াতের শেষাংশের ব্যাখ্যা করে ইমাম আলূসী লিখেছেনঃ
(আরবী************************************************************)
অর্থাৎ তোমাদের জন্যে আল্লাহ তা’আলা শরীয়তের বিধিবদ্ধ ব্যবস্থা –বিয়ের মাধ্যমে তোমাদের স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্ব-প্রেম-প্রণয় এবং মায়া-মমতা দরদ-সহানুভূতি সৃষ্টি করে দিয়েছেন, অথচ পূর্বে তোমাদের মাঝে না ছিল তেমন কোন পরিচয়, না নিকটাত্মীয় বা রক্ত-সম্পর্কের কারণে মনের কোনোরূপ সুদৃঢ় সম্পর্ক।
হযরত হাওয়া ও হযরত আদমের প্রথম সাক্ষাত হয়, তখন হযরত আদম তাঁকে জিজ্ঞেস করলেনঃ (আরবী*****) ‘তুমি কে?’ তিনি বললেনঃ
(আরবী**********************************************************)
আমি হাওয়া, আমাকে আল্লাহ তা’আলা সৃষ্টি করেছেন এ উদ্দেশ্যে যে, তুমি আমার নিকট পরিতৃপ্তি ও শান্তি লাভ করবে। আর আমি পরিতৃপ্তি ও শান্তি লাভ করব তোমার কাছ থেকে।
অতএব এ থেকে আল্লাহর বিরাট সৃষ্টি ক্ষমতা ও অপরিসীম দয়া-অনুগ্রহের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। সূরা আল আ’রাফ-এর নিম্নোক্ত আয়াতেও এ কথাই বলা হয়েছে গোটা মানব জাতি সম্পর্কেঃ
(আরবী*******************************************************************)
সেই আল্লাহই তোমাদেকে সৃষ্টি করেছেন একটিমাত্র মানবাত্মা থেকে এবং তার থেকেই বানিয়েছেন তার জুড়ি, যেন সে তার কাছে পরম সান্ত্বনা ও তৃপ্তি লাভ করতে পারে।
এখানে পরম শান্তি ও তৃপ্তি বলতে মনের শান্তি ও যৌন উত্তেজনার পরিতৃপ্তি ও চরিতার্থতা বোঝানো হয়েছে। বস্তুত মনের মিল, জুড়ির প্রতি মনের দুর্নিবার আকর্ষণ এবং যৌন তৃপ্তি হচ্ছে সমগ্র জীবন ও মনের প্রকৃত সুখ ও প্রশান্তি লাভের মূল কারণ। তা থেকে বঞ্চিত হওয়ার মানে চরম অতৃপ্তি ও অশান্তির ভিতরে জীবন কাটিয়ে দেয়া। মনের প্রশান্তি ও যৌন তৃপ্তি যে বাস্তবিকই আল্লাহর এক বিশেষ দান, তাতে কোনো সন্দেহ নেই। এজন্যে ঈমানদার স্ত্রী-পুরুষের কর্তব্য হচ্ছে এ প্রশান্তি ও পরিতৃপ্তিকে আল্লাহর সন্তোষ এবং তাঁরই দেয়া বিধান অনুসারে লাভ করতে চেষ্টা করা। এ আয়াতেও আল্লাহ তা’আলা মানব জাতির সৃষ্টি ও প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ভাষায় বলেছেন যে, এই দুনিয়ায় মানুষের সৃষ্টি ও অস্তিত্ব যেমন এক স্বাভাবিক ব্যাপার, জুড়ি গ্রহণের প্রয়োজনীয়তাও তেমনি এক প্রকৃতিগত সত্য, এ সত্যকে কেউই অস্বীকার করতে পারে না। এজন্যে প্রথম মানুষ সৃষ্টি করার পরই তার থেকে তার জুড়ি বানিয়েছেন। এ জুড়ি যদি বানানো না হতো, তাহলে প্রথম মানুষের জীবন অতৃপ্তি আর একাকীত্বের অশান্তিতে দুঃসহ হয়ে উঠত। আদিম মানুষের জীবনে জুড়ি গ্রহনের এ আবশ্যকতা আজও ফুরিয়ে যায় নি। প্রথম মানুষ যুগলের ন্যায় আজিকার মানব-দম্পতিও স্বাভাবিকভাবে পরস্পরের মুখাপেক্ষী। আজিকার স্বামী-স্ত্রী পরস্পরের কাছ থেকে লাভ করে মনের প্রশান্তি ও যৌন তৃপ্তি, পায় কর্মের প্রেরণা। একজনের মনের অস্থিরতা ও উদ্বেগ ভারাক্রান্ততা অপরজনের নির্মল প্রেম-ভালবাসার বন্যাস্রোতে নিঃশেষ ধুয়ে মুছে যায়। একজনের নিজস্ব বিপদ-দুঃখও অন্যজনের নিকট নিজেরই দুঃখ ও বিপদরূপে গণ্য ও গৃহীত হয়। একজনের যৌন লালসা-কামনা উত্তেজনা অপরজনের সাহায্যে পায় পরম তৃপ্তি, চরিতার্থতা ও স্থিতি।
এসব কথা থেকে প্রমাণিত হলো যে, মানুষের –সে স্ত্রী হোক কি পুরুষ –যৌন উত্তেজনা পরিতৃপ্তি লাভ এবং তার উচ্ছৃঙ্খলতার প্রতিবিধানের একমাত্র উপায় হচ্ছে জুড়ি গ্রহণ বা বিয়ে ও বিবাহিত জীবন। যৌন উত্তেজনা মানুষকে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট করে। এই সময় পুরুষ নারীর দিকে এবং নারী পুরুসের দিকে স্বাভাবিকভাবেই ঝুঁকে পড়ে। তখন একজন অপরজনের নিকট স্বীয় স্বাভাবিক শক্তি ও বৈশিষ্ট্যের দরুন মনোবাঞ্ছা পূরনের নিয়ামত হয়ে থাকে। এজন্যে রাসূলে করীম (স) নির্দেশ দিয়েছেন যে, এরূপ অবস্থায় পুরুষ যেন স্বীয় (বিবাহিতা) স্ত্রীর কাছে চলে যায়।
তিনি বলেছেনঃ
(আরবী*********************************************************)
কোনো নারী যখন তোমাদের কারো মনে লালসা জাগিয়ে দেয়, তখন সে যেন তার নিজের স্ত্রীর কাছে চলে যায় এবং তার সাথে মিলিত হয়ে স্বীয় উত্তেজনার উপশম করে নেয়। এর ফলে সে তার মনের আবেগের সান্ত্বনা লাভ করতে পারবে এবং মনের সব অস্থিরতা ও উদ্বেগ মিলিয়ে যাবে।
ইমাম নববী এ হাদীসের ব্যাখ্যায় লিখেছেনঃ
(আরবী*************************************************************)
যে লোক কোনো মেয়েলোক দেখবে এবং তার ফলে তার যৌন প্রবৃত্তি উত্তেজিত হয়ে উঠবে, সে যেন তার স্ত্রীর কাছে আসে এবং তার সঙ্গে মিলিত হয়। এর ফলে তার যৌন উত্তেজনা সান্ত্বনা পাবে, মনে পরম প্রশান্তি লাভ হবে, মন-অন্তর তার বাঞ্ছা ও কামনা লাভ করে এককেন্দ্রীভূত হতে পারবে।
বিয়ে এবং বিবাহিত জীবনের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে সন্তান লাভ।
কুরআন মজীদে বলা হয়েছেঃ
(আরবী*****************************************************)
এখন সময় উপস্থিত, স্ত্রীদের সাথে তোমরা এখন সহবাস করতে পার –তাই তোমরা করো এবং আল্লাহ তোমাদের জন্যে যা কিছু নির্ধারিত করে দিয়েছেন, তাই তোমরা সন্ধান করো, তাই লাভ করতে চাও।
এখানে যে (আরবী*****) ‘মুবাশিরাত’-এর অনুমতি দেয়া হয়েছে, তার মানে হচ্ছে (আরবী************************) একজনের শরীরের চামড়ার সাথে অপরজনের দেহের চামড়াকে লাগিয়ে দেয়া, মিশিয়ে দেয়া। আর এর লক্ষ্যগত অর্থ হচ্ছেঃ (আরবী***************) স্ত্রী সহবাস –সঙ্গম, যার জন্যে স্বামীর দেহের চামড়াকে স্ত্রীর দেহের চামড়ার সাথে মিলিয়ে-মিশিয়ে দিতে হয়’। আর ‘আল্লাহ যা তোমাদের জন্যে নির্ধারণ করেছেন’ বলে দুটি কথা বরতে চাওয়া হয়েছে। একটি হচ্ছে রমযান মাসের রাত্রি বেলায় স্ত্রী-সহবাসের অনুমতি দান। কেননা এ আয়াত সেই প্রসঙ্গেই অবতীর্ণ হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে সন্তান লাভ। কেননা স্ত্রী-সহবাবের মূল লক্ষ্য হলো সন্তান তোমার জন্যে নির্ধারিত করে রাখা হয়েছে, স্ত্রী-সহবাসের মূলে নিছক যৌন উত্তেজনার পরিতৃপ্তি আর লালসার চরিতার্থ তাই কখনো স্ত্রী সহবাসের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নয়। এজন্যে যে ধরনের যৌন-উত্তেজনা পরিতৃপ্তির ফলে সন্তান লাভ হয় না যেমন পুংমৈথুন বা হস্তমৈথুন –তাকে শরীয়তে হারাম করে দেয়া হয়েছে। আর যে ধরনের স্ত্রী-সহবাসের ফলে সন্তান লাভ সম্ভব হয় না কিংবা সন্তান হওয়া অনিশ্চিত হয়ে পড়ে কিংবা স্ত্রী-সহবাস হওয়া সত্ত্বেও সন্না হতে পারে না, শরীয়তে তাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এজন্যেই সূরা বাকারার নিম্নোক্ত আয়াতে বলা হয়েছেঃ
(আরবী***************************************************************)
তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের ক্ষেতস্বরূপ, অতএব তোমরা তোমাদের ক্ষেতে গমন করো –যেভাবে তোমরা চাও –পছন্দ করো।
এ আয়াতে স্ত্রীদেরকে কৃষির ক্ষেত বলা হয়েছে। অতএব স্বামীরা হচ্ছে এ ক্ষেতের চাষী। চাষী যেমন কৃষিক্ষেতে শ্রম করে ও বীজ বপন করে ফসলের আশায়, তেমনি স্বামীদেরও কর্তব্য হচ্ছে স্ত্রী-সহবাস করে এমনভাবে বীজ বপন করা, যাতে সন্তানের ফসল ফলতে পারে –সন্তান লাভ সম্ভব হতে পারে।
কুরআনের এ দৃষ্টান্তমূলক কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রণিধানযোগ্য। চাষী বিনা উদ্দেশ্যে কখনো কষ্ট স্বীকার করে ও হাড়ভাঙ্গা পরিশ্রম করে জমি চাষ করে না, কেবলমাত্র মনের খোশ খেয়ালের বশবর্তী হয়ে কেউ এ কাজে উদ্যোগী হয় না। এ কাজ করে একটি মাত্র উদ্দেশ্য নিয়ে আর তা হচ্ছে ফসল লাভ। কুরআনের ভাষায় স্বামীরাও এমনি উদ্দেশ্যপূর্ণ চাষী –সন্তান ফসলের চাষাবাদকারী। স্ত্রীদের যৌন অঙ্গ হচ্ছে তার কাছে চাসের জমিস্বরূপ আর স্ত্রীর যৌন অঙ্গে শুক্র প্রবেশ করানো হচ্ছে চাষীর জমিতে শস্য বীজ বপন করার মতো। চাষী যেমন এই সমস্ত কাজ ফসলের আমায় করে, স্বামীদেরও উচিত সন্তান লাভের আশায় স্ত্রী-সঙ্গম করা। কেবল যৌন স্পৃহা পরিতৃপ্তির উদ্দেশ্যে এ কাজ হওয়া উচিত নয়। বরং এই সন্তান-ফসল লাভের উদ্দেশ্যেই বিয়ে করতে হবে। স্ত্রী গ্রহণ ও তার সাথে সঙ্গম করতে হবে। অতএব বিয়র একটি চরমতম উদ্দেশ্য হচ্ছে সন্তান লাভ। এ কথাই আরো স্পষ্ট করে বলা হয়েছে আয়াতের পরবর্তী অংশেঃ
(আরবী*****************************************)
এবং তোমাদের নিজেদের ভবিষ্যৎ কল্যাণের জন্যে কাজ করো।
অর্থাৎ এ স্ত্রী-সহবাস দ্বারা সন্তান লাভ করার আশা মনে মনে পোষণ করতে থাকো।
এ আলোচনা থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে, স্ত্রীলোক কেবলমাত্র যৌন লালসা পরিতৃপ্তির মাধ্যম বা উপায় নয়, স্ত্রী গ্রহণ ও তার সাথে মিলে পারিবারিক জীবন যাপনের এক মহৎ উদ্দেশ্য রয়েছে। আর সে উদ্দেশ্যর মধ্যে সন্তান লাভ –ভবিষ্যৎ মানব বংশকে রক্ষা করা –হচ্ছে অন্যতম। মানব সমাজের কুরআন ভিত্তিক ইতিহাস থেকেই জানা যায়, স্ত্রীলোক গ্রহণ করে বিবাহিত ও পারিবারিক জীবন যাপন করার ফলেই দুনিয়ায় মানব জাতির এই বিপুল বিস্তার সম্ভব হয়েছে। এ কারণেই স্বাভাবিকভাবে রমনীর মনে সন্তান লাভের দুর্বার আকাঙ্খা বিদ্যমান থাকে। এমন কি আজকাল বন্ধ্যা নারীরাও টেষ্ট টিউবের সাহায্যে সন্তান লাভের চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি পত্র-পত্রিকার খবরে প্রকাশ, ব্রিস্টলের লেসলী ব্রাউন নামের জনৈক বন্ধ্যা রমণী টেষ্ট টিউবের সাহায্যে দুই বার গর্ভবতী হয়ে দুটি সন্তানের জননী হয়েছে। আর মানব বংশের এই ধারা বৃদ্ধির স্থায়িত্বের জন্যেই বিয়ে করাকে অপরিহার্য কাজ বলে ঘোষিত হয়েছে। বিয়ে ব্যতীত নারী পুরুষের যৌন মিলন নিষিদ্ধ –হারাম করে দেয়া হয়েছে। কেননা তা মানুসের নৈতিক চরিত্রের পক্ষে যেমন মারাত্মক, তেমনি  তার ফলে মান বংশের পবিত্রতা রক্ষা ও সুষ্ঠুভাবে ভবিষ্যত সমাজ গঠন বিঘ্নিত হয়ে পড়ে। ইউরোপে মেয়েদের ‘বয় ফ্রেণ্ড’ ‘ছেলে বন্ধু’ ও ছেলের ‘গার্ল ফ্রেণ্ড’ ‘মেয়ে বান্ধবী’ গ্রহনের এবং রক্ষিতা রাখার অবাধ সুযোগ দিয়ে যেমন সুস্পষ্ট ব্যভিচারের পথ খুলে দেয়া হয়েছে, তেমনি তা ভবিষ্যত বংশের পবিত্রতাকেও বিনষ্ট করে ফেলেছে। এর ফলে সাময়িকভাবে যৌন পরিতৃপ্তি লাভ হতে পারে বটে, কিন্তু একজন নারীর পক্ষে একজন পুরুষের স্থায়ী জীবন সঙ্গীনি হওয়ার সৌভাগ্য লাভ সম্ভব হয় না, বংশের ধারাও সুষ্ঠুভাবে রক্ষা পেতে পারে না। এর ফলে তাই ইসলামে বিয়ের গুরুত্ব এত বেশি। ইসলামের বিয়ে হচ্ছে নারী-পুরুসের এক স্থায়ী বন্ধন। ইসলামের দৃষ্টিতে নারী পুরুষের মিলন এমন কোনো ক্রীড়া নয়, যা দু’দিন খেলা হলো, তারপর যে যার পথে চম্পট দিয়ে চলে গেল। এ জন্যে কুরআনে বিবাহিতা স্ত্রীদের সম্পর্কে বলা হয়েছেঃ
(আরবী**********************************************************)
এবং বিবাহিতা স্ত্রীলোকেরা তাদের স্বামীদের নিকট থেকে শক্ত ও দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেছে।
ইসলামে বিয়ে এমনি দৃঢ় প্রতিশ্রুতিরই বাস্তব অনুষ্ঠান। এ প্রতিশ্রুতি সহজে ভঙ্গ করা যেতে পারে না।
 বিয়ের তাগিদ
ওপরের আলোচনা থেকে একদিকে যেমন বিয়ের উদ্দেশ্য সুস্পষ্ট হয়ে ওঠে, অপর দিকে ঠিক তেমনি বিয়ের আবশ্যকতা সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ উজ্জ্বল ও  প্রতিভাত হয়েছে। বস্তুত বিয়ে করা ইসলামে যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিয়ের তাগিদও করা হয়েছে কুরআন ও হাদীসে।
বিয়ের তাগিদ সম্পর্কে কুরআন মজীদে নিম্নোক্ত আয়াত আমরা আবার পড়তে পারি। তাতে বলা হয়েছেঃ
(আরবী***********************************************************)
এবং বিয়ে দাও তোমাদের মধ্যের জুড়িহীন (স্বামী বা স্ত্রীহীন) ছেলে-মেয়েদের আর তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা বিয়ের যোগ্য তাদের।
আয়াতে উদ্ধৃত (আরবী*******) শব্দের ব্যাখ্যায় বলা হয়েছেঃ
(আরবী**************************************************************)
‘আয়ামা’ বলতে বোঝায় এসব মেয়েলোক, যাদের স্বামী নেই এবং সেসব পুরুষকে যাদের স্ত্রী নেই, একবার বিয়ে হওয়ার পর বিচ্ছেদ হওয়ার কারণে এরূপ হোক কিংবা আদৌ বিয়েই না হওয়ার ফলে।
সংশ্লিষ্ট আয়াতাংশের অর্থ করা হয়েছে এ ভাষায়ঃ
(আরবী*****************************************************)
হে মু’মিন লোকেরা! তোমাদের পুরুষ ও স্ত্রীলোকদের মধ্যে যাদের স্বামী নেই, তাদের বিয়ে দাও এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা বিয়ের যোগ্য তাদেরও।
ইমাম ইবনে কাসীর এ আয়াতের ব্যাখ্যায় লিখেছেনঃ
(আরবী********************************************************)
এ আয়াতে ছেলেমেয়েদের বিয়ে দেয়ার আদেশ করা হয়েছে। ইসলামের মনীষীদের মতে প্রত্যেক সামর্থ্যবান ছেলেমেয়েদের বিয়ের ব্যবস্থা করা ওয়াজিব।
এ শ্রেণীর মনীষীরা উপরিউক্ত আয়াতের পরে নিম্নোদ্ধৃত হাদীসটিও একটি দলীল হিসেবে উল্লেখ করেন। হাদীসটি পূর্বেও উল্লিখিত হয়েছে। রাসূলে করীম (স) যুবক বয়সের লোকদের সম্বোধন করে এরশাদ করেছেনঃ
(আরবী*******************************************************)
হে যুবক-যুবতীগণ! তোমাদের মধ্যে  যারাই বিয়ের সামর্থ্যবান হবে, তাদেরই বিয়ে করা উচিত। কেননা বিয়ে তাদের চোখ বিনত রাখবে, তাদের যৌন অঙ্গ পবিত্র ও সুরক্ষিত রাখবে। আর যাদের সে সামর্থ্য নেই, তাদের রোযা রাখা কর্তব্য। তাহলে এই রোযা তাদের যৌন উত্তেজনা দমন করবে।
হাদীসে ‘যুবক-যুবতী’ কাদের বোঝানো হয়েছে, তার জবাবে ইমাম নববী লিখেছেনঃ
(আরবী*****************************************************************)
আমাদের লোকদের মতে যুবক-যুবতী বলতে তাদের বোঝানো হয়েছে, যারা বালেগ –পূর্ণ বয়স্ক হয়েছে এবং ত্রিশ বছর বয়স পার হয়ে যায় নি –তাদের।
আর এই যুবক-যুবতীদের বিয়ের জন্যে রাসূলে করীম (স) তাগিদ করলেন কেন, তার কারণ সম্পর্কে বদরুদ্দীন আইনী লিখেছেনঃ
(আরবী**********************************************************)
হাদীসে কেবলমাত্র যুবক-যুবতীদের বিয়ে করতে বলার কারণ এই যে, বুড়োদের অপেক্ষা এই বয়সের লোকদের মধ্যেই বিয়ে করার প্রবণতা ও দাবি অনেক বেশি বর্তমান দেখা যায়।
আর
(আরবী************************************************)
যুবক-যুবতীর বিয়ে যৌন সম্ভোগের পক্ষে খুবই স্বাদপূর্ণ হয়, মুখের গন্ধ খুবই মিষ্টিহয়, দাম্পত্য জীবন যাপন সুখকর হয়, পারস্পরিক কথাবার্তা খুব আনন্দদায়ক হয়, দেখতে খুবই সৌন্দর্যমণ্ডিত হয়, স্পর্শ খুব আরামদায়ক হয় এবং স্বামী বা স্ত্রী তার জুড়ির চরিত্রে এমন কতগুলো গুণ সৃষ্টি করতে পারে, যা খুবই পছন্দনীয় হয় আর এ বয়সের দাম্পত্য ব্যাপারে প্রায়শই গোপন রাখা ভালো রাগে।
যুবক বয়স যেহেতু যৌন সম্ভোগের জন্যে মানুষকে উন্মুখ করে দেয়, এ কারণে তার দৃষ্টি যে কোন মেয়ের দিকে আকৃষ্ট হতে পারে এবং সে যৌন উচ্ছৃঙ্খলতায় পড়ে যেতে পারে। এজন্যে রাসূলে করীম (স) এ বয়সের ছেলেমেয়েকে বিয়ে করতে তাগিদ করেছেন এবং বলেছেনঃ বিয়ে করলে আর চোখ যৌন সুখের সন্ধানে যত্রতত্র ঘুড়ে বেড়াবে না এবং বাহ্যত তার কোন ব্যভিচারে লিপ্ত হওয়ার আশংকা থাকবে না। এ কারণে রাসূলে করীম (স) যদিও কথা শুরু করেছেন যুবক মাত্রকেই সম্বোধন করে; কিন্তু শেষ পর্যন্ত বিয়ের এ তাগিদকে নির্দিষ্ট করেছেন কেবল এমন সব যুবক-যুবতীদের জন্যে, যাদের বিয়ের সামর্থ্য রয়েছে। বিয়ের সামর্থ্য মানে রাতিক্রিয়া, যৌন, সম্ভোগ স্ত্রী সঙ্গম। আর যারা যুবক বয়সেও নানা কারণে তার সামর্থ্য রাখে না, যারা রাতিক্রিয়া ও স্ত্রী সঙ্গমেও অক্ষম, তাদেরকে রাসূল (স) বলেছেন রোযা রাখতে। যেনঃ
(আরবী**********************************************)
তার যৌন উত্তেজনা দমিত হয়, দমিত হয় তার বীর্যশক্তির দাপট।
(আরবী**************************************************)
রোযা রাখলে পানাহার কম হয়। আর পানাহারের মাত্রা কম হলে যৌন প্রবৃত্তি দমিত হয়।
উপরিউক্ত হাদীসে যদিও বাহ্যত কোনো যৌন সঙ্গম কার্যে অক্ষম লোকদেরকে রোযা রাখতে বলা হয়েছে; কিন্তু আসল কথা কেবল তাদের সম্পর্কেই নয়; বরং তাদের সম্পর্কেও যারা বিয়ের ব্যায় বহনের সঙ্গতি রাখে না, এ শ্রেণীর লোককেও রোযা রাখতে বলা হয়েছে। এ কথার সমর্থনে অপর দুটো বর্ণনায় উল্লেখ করা যায়।
একটি ইসমাঈলীয় বর্ণনায় বলা হয়েছেঃ
(আরবী********************************************)
তোমাদের মধ্যে যারা বিয়ে করতে সমর্থ, তাদের বিয়ে করা উচিত।
আর অপরটিতে বলা হয়েছেঃ
(আরবী*****************************************************)
যে-ই বিয়ের ব্যয়ভার বহনে সামর্থ্যবান, সে যেন অবশ্যই বিয়ে করে।
ফল কথা, বিয়ে করার ব্যয়ভার বহন এবং যৌন সঙ্গম কার্যে সক্ষম যুবক-যুবতীর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই বিয়ে করা উচিত।
এই প্রসঙ্গে মনীষীগণ নিম্নোক্ত হাদীসটিকেও উল্লেখ করে থাকেন। রাসূলে করীম (স) বলেছেনঃ
(আরবী**************************************************)
তোমরা সব অধিক সন্তানবতী মেয়েলোকদের বিয়ে করো এবং বংশ বাড়াও; কেননা কিয়ামতের নি আমি তোমাদের সংখ্যা বিপুলতা নিয়ে অপর নবীর উম্মত সংখ্যার মুবাকিলায় গৌরব করব।
                        ----------------------------------------------------------------------------------

                       '' শুধু নিজে শিক্ষিত হলে হবেনা, প্রথমে বিবেকটাকে শিক্ষিত করুন। ''

মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

অসীলা ও মাজার জিয়ারত !!!

অসীলা ও মাজার জিয়ারত !!! 

রওজা শরীফ, মাজার শরীফ ও মুসলমানদের কবর জিয়ারত এবং নবী-ওলীগণের কাছে সাহায্য চাওয়া
রওজা শরীফ, মাজার শরীফ ও মুসলমানদের কবর জিয়ারত করা সুন্নত। আর সুন্নতকে মাজার-পূজা, কবর-পূজা, শিরক ইত্যাদি বলে অবমাননা করাটা চরম অজ্ঞতা, গোমরাহী, বিদয়াতে সায়্যিয়াহ্ বা কুফর। তাছাড়া, নবী-ওলীগণ মৃত্যুর স্বাদ নিয়েও জীবিত। তাই, তাঁদের কাছে সাহায্য চাওয়া জায়েজ।
সাধারণত মহামান্য নবীগণের (’আলাইহিমুস সলাতু ওয়াস সালাম) সমাধিকে “রওজা শরীফ”, সম্মানিত ওলীআল্লাহগণের (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহুম) সমাধিকে “মাজার শরীফ” এবং সাধারণ মুসলমানের সমাধিকে আরবিতে “কবর” (قبر) বলা হয়। ফার্সী “রওজা” শব্দটি আরবি “রাওদ্বাহ” (روضة) থেকে এসেছে – যার অর্থ বাগান, তৃণভূমি, উদ্যান ইত্যাদি। আর আরবি “মাজার” (مزار) শব্দটির অর্থ জিয়ারত বা পরিদর্শনের জায়গা। এসব জিয়ারত করা সুন্নত ও নেক-আমল তথা অত্যন্ত সওয়াবের কাজ। এতে করে, তাঁদের সঙ্গে দুনিয়াবাসী মুসলমানদের আত্মিক ও সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এ সুন্নতে বাধা দেওয়া বিদয়াত, একে কবর-পূজা বা মাজার-পূজা বলে এনকার (অবজ্ঞা) করা কুফর এবং এর বিরুদ্ধে অপপ্রচার করা চরম অজ্ঞতা, গোমরাহী ও বাতিলপন্থীদের কারসাজি ও বৈশিষ্ট্য। তেমনি, এসব জিয়ারতের নামে কোনো বেশরা কাজ বা আচরণও কোনোভাবেই সমর্থিত নয়, বরং নিন্দিত ও ধিকৃত। কেননা, এর ফলে, এ সুন্নত বা নেক-আমলের ভাবমূর্তি নষ্ট হয়ে ফেতনার সৃষ্টি হয় এবং বাতিলপন্থীরা মওকা পেয়ে যায়।
যাহোক, নবী ও ওলীগণ মৃত্যুর স্বাদ নিয়েও জীবিত থাকেন এবং আল্লাহুতা’লা তাঁদেরকে দুনিয়াবাসীদের সাহায্য-সহযোগিতা করার ক্ষমতা দান করেন। তাই, তাঁদের কাছে সরাসরি বা দূর থেকে কিংবা তাঁদের রওজা বা মাজার শরীফে গিয়ে অথবা তাঁদের উসীলায় সাহায্য-সহযোগিতা চাওয়া নিঃসন্দেহে জায়েজ।
একটি জড় পদার্থ তথা কৃত্রিম ভূ-উপগ্রহ (স্যাটেলাইট) যদি মহাকাশ থেকে একই সময়ে বিশ্বের প্রায় সকল দেশে কোনো কিছু সম্প্রচার করতে পারে তথা মানব জাতিকে সাহায্য করতে পারে কিংবা বিশ্বের পরাশক্তিগুলো যদি তাদের কৃত্রিম ভূ-উপগ্রহগুলোর কল্যাণে সুদূর মহাকাশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে গোয়েন্দাগিরি বা নজরদারি কিংবা মনিটরিং করতে পারে – তাহলে, নবী-ওলীগণ যাঁর যাঁর রওজা ও মাজার শরীফে থেকে কিংবা সেখানে থেকে অতীন্দ্রিয় পন্থায় বের হয়ে মুসলিম উম্মাহর হাল-হাকীকত পর্যবেক্ষণ, তাদের আবেদন শ্রবণ ও গ্রহণ এবং তাদেরকে সাহায্য-সহযোগিতা করতে পাবেন না কেন? তাঁদের চেয়ে কি ঐ কৃত্রিম ভূ-উপগ্রহগুলো তথা জড় পদার্থগুলোর ক্ষমতা বেশি (মায়াজাল্লা)? তাছাড়া, ঐ জড় পদার্থের ঐ ব্যাপক ও বাস্তব ক্ষমতাকে (world wide broadcasting power or networking power) স্বীকার করলে যদি শিরক না হয় – তাহলে, নবী-ওলীগণের অতীন্দ্রিয় বা আধ্যাত্মিক ব্যাপক ক্ষমতাকে স্বীকার করলে শিরক হবে কেন? মোদ্দা কথা হচ্ছে, ওয়াহাবী, সালাফী, দেওবন্দী ও লা মাযহাবীরা নবী-ওলীগণের চেয়েও জড়পদার্থকে বেশি ক্ষমতাশালী মনে করে। তাই, ওরা নিঃসন্দেহে গোস্তাগে রাসূল বা বেয়াদবে আওলিয়া। আর নিষ্ঠাবান সুন্নীগণ জড়পদার্থ তথা কৃত্রিম ভূ-উপগ্রহের চেয়ে নবী-ওলীগণকে বহুগুণ বেশি শক্তিশালী মনে করেন। তাই, তাঁরা আশেকে রাসূল ও আশেকে আওলিয়া। বলা বাহুল্য, জীব ও জড়ের সকল ক্ষমতা আল্লাহুতা’লারই দান।
প্রথমে আম্বিয়ায়ে কেরামের (’আলাইহিমুস সালাম) ক্ষমতার প্রসঙ্গে আসি। মহান আল্লাহপাক ফরমান: আর আমি আপনার আগে যাদের রাসূল হিসেবে পাঠিয়েছি – তাদের জিজ্ঞেস করুন যে, আমি কি রহমান ছাড়া ইবাদত করা যায় – এমন আর কোনো ইলাহ সাব্যস্ত করেছি? (ঝুখরুফ:৪৫)।
লক্ষ্য করুন, নবীজীর (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) আগেতো প্রায় সকল রাসূলই (’আলাইহিমুস সলাতু ওয়াস সালাম) ইন্তেকাল করেছেন; অথচ তারপরেও আল্লাহুতা’লা তাঁকে বলছেন: “আপনি তাঁদের (সরাসরি) জিজ্ঞেস করুন!” এতে স্পষ্টভাবেই প্রমাণিত হয় যে, নবী-রাসূলগণ মৃত্যুর স্বাদ নিয়েও শুধু জীবিতই নন, বরং তাঁরা বারঝাখী (কবরের) জীবনেও দুনিয়ার কর্মকান্ডের সঙ্গে জড়িতও থাকেন। নইলে, কেন তাঁদেরকে জিজ্ঞেস করতে তথা তাঁদের সাহায্য নিতে বলা হলো। তাছাড়া, তাঁরাও নবীজীকে নানাভাবে (সরাসরি বা তাঁর উম্মতকে সাহায্য করার মাধ্যমে তাঁকে) সাহায্য করতে প্রতিশ্রুতিবন্ধ। যেমন- আল্লাহুতা’লা ফরমান: আর স্মরণ করুন, যখন আল্লাহ এ মর্মে নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন: “আমি তোমাদের কিতাব ও হেকমত (প্রজ্ঞা) দেবো; তারপর তোমাদের কাছে তোমাদের ওগুলোর সত্যায়নকারী একজন রাসূল তাশরীফ আনলে, তোমরা তাঁর প্রতি ঈমান আনবে এবং তাঁকে সাহায্য করবে।” তিনি (আল্লাহ) বললেন: “তোমরা মানলেতো এবং ঐ ব্যাপারে আমার (দেওয়া) গুরু দায়িত্ব নিলেতো, নাকি?” তারা বলেছিলো: আমরা মেনে নিলাম।” তিনি (আল্লাহ) বললেন: যাক! তাহলে, তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে অন্যতম সাক্ষী থাকলাম।” (৩:৮১)
কেউ কেউ বলেন যে, ঐ আয়াতে কারীমায় (৪৩:৪৫) পবিত্র মীরাজের রাতে জিজ্ঞেস করতে বলা হয়েছে। কিন্তু, এটা অন্যতম অভিমত, একমাত্র বা সর্বসম্মত কিংবা চূড়ান্ত অভিমত নয়, বরং এর তাফসীর ও শানে নুজুলে এখতেলাফ রয়েছে। তাফসীরে ইবনে আব্বাসেও এ ব্যাপারে ৩টি অভিমত রয়েছে – যার অন্যতমটি হচ্ছে, “ওদের জিজ্ঞেস করুন যে, আমি কি দয়াময় আল্লাহ্ ছাড়া এমন কোনো ইলাহ সাব্যস্ত করেছি – যার ইবাদত করা যেতে পারে?” সুতরাং এ অভিমত অনুসারে, এখানে সরাসরিই জিজ্ঞেস করতে বলা হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে, যেসব আয়াতে কারীমার তাফসীর ও শানে নুজুলের ব্যাপারে সুন্নী মুফাসসিরগণ একাধিক অভিমত দিয়েছেন – সেখানে নির্দ্বিধায় তাহকীকের (গবেষণার) সুযোগ রয়েছে। তাই, সেসব ক্ষেত্রে একটিমাত্র অভিমত গ্রহণ করে বা চাপিয়ে দিয়ে বাকিগুলোকে শিরক বা কুফর বলাটা অবশ্যই অজ্ঞতা। আর তাই, এ আয়াতে কারীমার অন্যতম তাফসীর হচ্ছে, নবীজীকে সরাসরিই আগেকার রাসূলগণকে জিজ্ঞেস করতে বলা হয়েছে। যদি এটা কুফর বা শিরক হতো – তাহলে, সুন্নী মুফাসসিরীনে কেরাম, বিশেষ করে, রইসুল মুফাসসিরীন ইবনে আব্বাস (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) কখনোই এ অভিমতটি দিতেন না। তাছাড়া, “পবিত্র মীরাজের রাতে আম্বিয়ায়ে কেরাম যেমন সক্রিয় ছিলেন – তেমন আর কখনো হবেন না” – এ কথা কে বলেছে? বরং আল্লাহুতা’লা যখনি ইচ্ছে করেন – তখনি তিনি তাঁর নবীগণকে সক্রিয় করে থাকেন বৈকি। এটাই আমাদের আকীদা এবং তাঁদের রওজা শরীফগুলো জিয়ারতের মূল হাকীকত বা চেতনা।
দেখুন, মুত্যুর স্বাদ নিয়েও হযরত মূসা (’আলাইহিস সালাম) পবিত্র মীরাজের রাতে ৫০ ওয়াক্ত নামাজকে ৫ ওয়াক্ত নামাজ করার পেছনে উম্মতে মুহাম্মাদীর পক্ষে সক্রিয়ভাবে ওয়ালতি করে তথা মুখ্য ভূমিকা পালন করে প্রমাণ করেছেন যে, আম্বিয়ায়ে কেরাম (’আলাইহিমুস সালাম) মৃত্যুর স্বাদ নিয়েও শুধু জীবিতই নন, বরং তাঁরা দুনিয়ার মানুষের অফুরন্ত উপকার করতে পারেন! এমনকি আল্লাহুতা’লা তাঁদেরকে ইসলামী শরীয়তের মৌলিক বিষয়ে (নামাজে) হস্তক্ষেপ করার ক্ষমতা পর্যন্ত দান করেছেন, তাই না?
যারা বলেন: “ওটা মূসা নবীর বিশেষ মু’জিজা ছিলো” – তাদের উদ্দেশে বলছি, কোনো নবীর রওজা শরীফ জিয়ারত করার সময়েও আমরা এ নিয়ত করি বা আকীদা রাখি যে, তিনি তাঁর ঐ বিশেষ মু’জিজা দিয়েই আমায়/আমাদের সাহায্য করবেন। সর্বোপরি, নবীজী যদি দুনিয়ার হায়াতে থেকেই ওফাতপ্রাপ্ত রাসূলগণকে সরাসরি কিছু জিজ্ঞাসা করতে পারেন – তাহলে, আমরা তাঁদের রওজা শরীফগুলো জিয়ারতের সময়ে, এমনকি ঘরে বসেও তাঁদের খেদমতে সরাসরি সাহায্য চাইতে পারবো না কেন? কাজেই, কোনো রওজা শরীফে গিয়ে বা সরাসরি নবীগণের কাছে সাহায্য চাওয়াকে যারা শিরক বলে – তারা আসলে শিরকের সংজ্ঞা বা মর্মই জানে না, বরং তারাই কুফরী, গোমরাহী ও অজ্ঞতায় সাংঘাতিকভাবে নিমজ্জিত এবং এ নিয়ে ফেতনা-ফ্যাসাদ সৃষ্টির মূল হোতা! মহান আল্লাহপাক ও মহানবীজী কোথাও বলেন নি যে, নবীগণ ওফাতের পরে সাহায্য করতে পারেন না, বরং এটা ওয়াহাবী ও সালাফীদের মিথ্যাচার! আমাদের আকীদা হচ্ছে, প্রত্যেক নবীই হায়াতুন্নবী এবং আল্লাহুতা’লা তাঁদের এমন ক্ষমতা দিয়েছেন যে, তাঁরা মৃত্যুর স্বাদ নিয়েও জীবিত এবং দুনিয়ার কর্মকান্ডে অনায়াসে হস্তক্ষেপ করতে পারেন; যেমন- উম্মতে মুহাম্মাদীকে হর-হামেশা সাহায্য করার মাধ্যমে তাঁরা নবীজীকে প্রতিশ্রুতি (৩:৮১) মোতাবেক সহায়তা করে থাকেন।
এবার আওলিয়ায়ে কেরামের (কুদ্দিসা আসরারুহুমুল আজীজ) ক্ষমতার প্রসঙ্গে আসি। আল্লাহুতা’লা ফরমান: “আল্লাহর পথে যারা জীবন দেয় – তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। কিন্তু তোমরা তা বুঝতে পারো না!” (২:১৫৪) এবং “আল্লাহর পথে যারা জীবন দান করে – তাদের মৃত ভেবো না, বরং তারা তাদের পালনকর্তার কাছে জীবিত হিসেবে গণ্য এবং জীবিকা পেয়ে থাকে!” (৩:১৬৯)। তাই, শহীদদের মৃত ভাবাটা আল্লাহুতা’লার স্পষ্ট নাফরমানি। আর আমাদের আকীদা হচ্ছে, ওলীগণের মর্যাদা, নবী নন – এমন শহীদগণের উপরে। কেননা,
প্রথমত, বান্দার হক (হক্কুল ইবাদ) আদায় না করে কেউ শহীদ হলে – কবরে তাকে পাকরাও করার কথা হাদীছ শরীফে রয়েছে। যেমন- “ঋণ ছাড়া শহীদগণের বাকি গুণাহ মাফ করে দেয়া হবে” (মিশকাত শরীফ: ৩৬৩১ ও ৩৬৩২ ও মুসলিম শরীফ)। অন্যদিকে, বান্দার হক আদায় না করে বা বান্দাকে কষ্ট দিয়ে কেউ কামেল ওলী হতে পারেন না। আল্লাহুতা’লা ফরমান: পক্ষান্তরে, আবরারের খাতাতো (আমলনামা) ইল্লিয়ীনে রয়েছে! আর আপনি কি জানেন যে, ইল্লিয়ীন কী? ওটা সুলিখিত খাতা। নৈকট্যপ্রাপ্তরা এটা পরিদর্শন করে। আবরারতো পরম আরামে থাকবে! (তারা) সিংহাসনে বসে (সবকিছু) দেখবে। আপনি তাদের চেহারায় স্বস্তির আভা দেখতে পাবেন। তাদের অক্ষত (ইনট্যাক্ট) পানীয় খাওয়ানো হবে। এর মহর (ছিপি) হচ্ছে, মেশক (কস্তুরী বা মৃগনাভী)! কাজেই, এতে আগ্রহীদের প্রতিযোগিতা করা উচিত। আর ঐ মিশ্রিত পানীয় তাসনীম (একটি জান্নাতী ঝরণা) থেকে উৎপন্ন। (আল্লাহুতা’লার) নৈকট্যপ্রাপ্তরা ঐ ঝরণা থেকে খাবে! (৮৩:১৮-২৮)
ইল্লিয়ীন কী? ইল্লিয়ীন হচ্ছে, চিহ্নিত আমলনামা, অর্থাৎ নেককারদের আমলনামা – যা আরশের নিচে ও সপ্তম আকাশের উপরে সবুজ রঙের জবরজদ পাথরের ফলকে লিখিত। (তাফসীরে ইবনে আব্বাস) এ সম্পর্কে আরো মতামত রয়েছে; যেমন- ইল্লিয়ীন হচ্ছে, সপ্তম আকাশের যেখানে ঈমানদারদের আত্মা থাকবে, সর্বোচ্চ আকাশ, সপ্তম আকাশ, আরশের ডান দিকের জায়গা বা পায়া, আরশের কাছাকাছি – যেখানে ঈমানদারদের আত্মাগুলো (বেহেশতে যাওয়ার) অপেক্ষ করবে – যা কিয়ামতের কঠিন আযাব থেকে নাজাতের সূচনা, বেহেশত, সিদরাতুল মুন্তাহার কাছাকাছি জায়গা ও আকাশে আল্লাহুতা’লার কাছাকাছি জায়গা (তাফসীরে তাবারী)।
আবরার কারা? আবরার হচ্ছেন, এমন খাঁটি ঈমানদার ও সত্যবাদী – যাঁরা কখনো পিঁপড়ার মতো ক্ষুদ্র জীবকেও কষ্ট দেন নি! (তাফসীরে ইবনে আব্বাস) কিংবা আবরার হচ্ছেন, সেসব নেককার ব্যক্তি – যাঁরা কখনো কাউকে কোনো কষ্ট দেন নি। তাঁরাই ইল্লিয়ীনবাসী! (তাফসীরে তাবারী)
আসলে, আবরার বলতে উঁচু স্তরের বা কামেল ওলীদেরই বোঝানো হয়েছে – যারা কাউকে কখনো কোনো কষ্ট দেন নি তথা বান্দার হক পুরোপুরিই আদায় করেছেন এবং নিঃসন্দেহে তাঁরা শহীদগণের চেয়েও উঁচু মর্তবার অধিকারী। কেননা, শহীদদের হক্কুল ইবাদ অনাদায় থাকতে পারে; যেমন- ঋণ। কাজেই, আল-কুরআন মোতাবেক, শহীদগণ মৃত্যুর স্বাদ নিয়েও জীবিত থাকতে পারলে, তাঁদের চেয়েও উঁচু স্তরের যাঁরা, অর্থাৎ আবরার তথা কামেল ওলীগণ মৃত্যুর স্বাদ নিয়ে জীবিত থাকতে পারবেন না কেন? তাই, মোল্লা আলী আল-ক্বারী (’আলাইহির রাহমাহ) লিখেছেন: “লা ইয়ামূতু আওলিয়াউ” (ওলীগণ মরেণ না – শারহে শেফা), অর্থাৎ তাঁরা মৃত্যুর স্বাদ নিয়েও অমর।
দ্বিতীয়ত, আওলিয়া কারা? এর উত্তরে নবীজী (’আলাইহিস সলাতু ওয়াস সালাম) ফরমান: যাদের দেখলে আল্লাহুতা’লার কথা মনে হয় – তারাই হচ্ছে, আওলিয়া। রোজ কিয়ামতে তাদের চেহারা নূরান্বিত হবে, তাঁরা নূরের ভেতরে থাকবে, আল্লাহুতা’লা নূরের আসনে তাদের বসতে দেবেন এবং তাঁর কাছে তাদের উঁচু মর্তবা দেখে নবী ও শহীদরাও ঈর্ষা করবেন। সকল মানুষ যখন ভীত ও চিন্তিত থাকবে – তারা তখন ভীত ও চিন্তিত হবে না। এরপরে তিনি তিলাওয়াৎ করলেন: “শুনে রাখো! আল্লাহর ওলীদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না – ১০:৬২। (মেশকাত, আবূ দাউদ, বাগাবী, তাফসীরে তাবারী ও মাযহারী; নানা সূত্রে কম-বেশি করে বর্ণিত)
তৃতীয়ত, আল্লাহুতালা ফরমান: “কেউ আমার কোন ওলীর সঙ্গে শত্রুতা করলে – আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি!…” (মেশকাত:২১৫৭ ও বুখারী:৬০৫৮) কিন্তু তিনি শহীদদের পক্ষে এমন কোন কথা বলেন নি!
চতুর্থত, ইবনে তাইমিয়ার ছাত্র ইবনুল কাইয়্যিম আল-জাওঝিয়া তার “রূহ” কিতাবের “জীবিত ও মৃত ব্যক্তিদের রূহ একে-অপরের সঙ্গে দেখা হয় কী না?” অধ্যায়ে লিখেছেন: “একজন জীবিত ও মৃত ব্যক্তির রূহ যে একে অপরের সঙ্গে দেখা করে – এর বহু প্রমাণ রয়েছে। অনুভূতি ও সত্য ঘটনাগুলোর মাধ্যমে তা জানা যায়। জীবিত ও মৃত ব্যক্তির রূহ এমনভাবে মিলিত হয় – যেভাবে জীবিতরা একে অপরের সঙ্গে মিলিত হন। … জীবিত ও মৃতদের রূহের মিলিত হওয়ার এটাও একটি প্রমাণ যে, জীবিত বুজুর্গগণ স্বপ্নে মৃতদের দেখা পান এবং তাঁদের কাছ থেকে তাঁদের হাল-হাকীকত জেনে নেন। আর মৃতরা এমন অজানা তথ্যও জানিয়ে দেন – যেগুলোর মাঝে ঘটে যাওয়া ঘটনাবলীও রয়েছে। কোনো কোনো সময়ে মৃত ব্যক্তি মাটিতে পুঁতে রাখা ধন-সম্পদের খবরও দিয়ে থাকেন – যে সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানতেন না! কখনো তাঁরা অন্যের ঋণের কথাও, এমনকি ঐ ঋণের সাক্ষ্য প্রমাণের তথ্যও জানিয়ে দেন!! এছাড়া, কখনো দুনিয়ার কর্মকান্ড সম্পর্কেও খবরাখবর দিয়ে থাকেন – যা তিনি ছাড়া দুনিয়ার আর কেউ জানেন না!!! মৃত ব্যক্তি কখনো বলে থাকেন: “তুমি অমুক সময়ে আমার কাছে আসবে।” এ খবরও সঠিক হয়ে যায়। কখনো তিনি এমনসব তথ্যও বলে দেন – যেসবে জীবিতদের দৃঢ় বিশ্বাস ছিলো যে, তারা ছাড়া বুঝি আর কেউ তা জানতো না। এসব ঘটনার সঙ্গে জড়িত হযরত সা’য়াব, আউফ, সাবিত ইবনে কায়েস, সদাকা ইবনে সুলায়মান জাফরী, শুবাইব ইবনে শাইবাহ ও ফযল ইবনে মুয়াফফিকের (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহুম) ঘটনাবলী উল্লেখযোগ্য” (এরপরে, ইবনে কাইয়্যিম এসব সাহাবী বা নেককারের ঘটনা একে একে বয়ান করেছেন)। এখন ওয়াহাবী ও সালাফীদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইবনুল কায়্যিম মুশরিক কী না? নাকি, উনি আপনাদের জ্ঞাতিভাই দেখে খাতির করবেন?
হযরত বুরাইদা (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) বলেন, আল্লাহর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরমান: “আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন থেকে জিয়ারত করো … (মুসলিম শরীফ ও মিশকাত:১৬৬৮)। হযরত ইবনে মাস’ঊদ (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) বর্ণনা করেন, আল্লাহর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরমান: “আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন জিয়ারত করো। কেননা, এটা হচ্ছে, দুনিয়ার প্রতি অনাসক্তি ও আখেরাতের স্মরণ (ইবনে মাজা ও মিশকাত:১৬৭৫)। লক্ষ্য করুন, “দুনিয়ার প্রতি অনাসক্তি ও আখেরাতের স্মরণ” হচ্ছে, তাক্বওয়া বা পরহেজগারীর প্রধানতম বৈশিষ্ট্য। সুতরাং মুসলমানদের কবর, মাজার শরীফ ও রওজা শরীফ জিয়ারত করাটার নিঃসন্দেহে মুক্তাকী বা পরহেজগারীদের বৈশিষ্ট্য, তাই না?
তাবেয়ী হযরত মোহাম্মদ বিন নু’মান (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) থেকে বর্ণিত, নবীজী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরমান: “প্রতি শুক্রবার কেউ তার মা-বাবা বা তাঁদের কারো কবর জিয়ারত করলে – তাকে ক্ষমা করে দেয়া হবে এবং (মা-বাবার সঙ্গে) সদাচারী হিসেবে গণ্য হবে” (শুয়াবুল ঈমান ও মিশকাত:১৬৭৪)। সুতরাং স্পষ্টভাবে প্রমাণিত হলো যে, সাধারণ মুসলমানদের কবর জিয়ারত করা সন্দেহাতীতভাবে পরহেজগারী, মাগফিরাতের অন্যতম উপায় এবং মা-বাবার অনুগত সন্তান হওয়ার অন্যতম উপায়।
খতীব বাগদাদী (’আলাইহির রাহমাহ) লিখেছেন, ইমাম শাফেয়ী (’আলাইহির রাহমাহ) বাগদাদে থাকতে ইমামে আযম আবূ হানীফার কবর জিয়ারত করতেন এবং তাঁকে উসীলা করে দোয়া করতেন। তিনি ইমাম আবূ হানীফার মাজার শরীফের বরকত সম্পর্কে নিজের পরীক্ষিত আমল বর্ণনা করতে গিয়ে বলেছেন: “আমি ইমাম আবূ হানীফার উসীলায় বরকত লাভ করি এবং প্রতিদিন তাঁর কবর জিয়ারত করি। যখন আমার কোনো প্রয়োজন বা সমস্যা হয় – তখন আমি দু’রাকাত নামায আদায় করে তাঁর কবরের কাছে এসে, এর পাশে দাঁড়িয়ে হাজত (প্রয়োজন) পূরণের জন্যে আল্লাহুতা’লার কাছে দোয়া করি। এরপরে আমি সেখান থেকে ফিরতে না ফিরতেই আমার হাজত পূরণ হয়ে যায়!” (সূত্র: তারিখে বাগদাদ, ১ম খন্ড, ১২৩ পৃষ্ঠা)
হযরত ইবনে হাজার হায়তামী (’আলাইহির রাহমাহ) লিখেছেন, ইমাম শাফেয়ী (’আলাইহির রাহমাহ) বলতেন: “নবীজীর (’আলাইহিস সালাতু ওয়াস সালাম) পরিবার-পরিজন আমার উসীলা। আমি আশা করি, তাঁদের উসীলায় রোজ কিয়ামতে আমার আমলনামা আমার ডান হাতে দেওয়া হবে।” (সূত্র: আস-সাওয়ায়িকুল মুহরিকা, ১৮০ পৃষ্ঠা)
শায়খ আব্দুল হক দেহেলভী (’আলাইহির রাহমাহ) লিখেছেন, ইমাম শাফেয়ী (’আলাইহির রাহমাহ) বলেছেন: “ইমাম মূসা কাযিমের (’আলাইহির রাহমাহ) কবর শরীফ হচ্ছে, দোয়া কবুল হওয়ার ব্যাপারে পরশ পাথরের মতোই পরীক্ষিত!” (আশিয়াতুল লুমআত, ২য় খন্ড, ৯২৩ পৃষ্ঠা)।
আল্লামা ইউসূফ নাবহানী (’আলাইহির রাহমাহ) লিখেছেন, ইমাম আহমাদ ইবনে হাম্বল (’আলাইহির রাহমাহ) আল্লাহুতা’লার কাছে দোয়া করার সময়ে ইমাম শাফেয়ীকে (’আলাইহির রাহমাহ) উসীলা বানাতেন। এতে একদিন তাঁর ছেলে আব্দুল্লাহ অবাক হয়ে যান! তখন ইমাম সাহেব বললেন: “ইমাম শাফেয়ী (’আলাইহির রাহমাহ) মানুষের জন্যে সূর্য এবং শরীরের জন্যে শেফার মতোই!!” (সূত্র: শাওয়াহিদুল হক ফীল ইস্তিগাছাতি বিসায়্যিদিল খালক, ১৬৬ পৃষ্ঠা)
হুজ্জাতুল ইসলাম ইমাম গাঝালী (’আলাইহির রাহমাহ) লিখেছেন: “আল্লাহুর ইবাদতের জন্যে দ্বিতীয় প্রকার সফর করা হয়। যেমন- হজ্জ্ব ও জিহাদের জন্যে সফর ইত্যাদি। এসব বিষয়ের ফাযাইল ও নিয়ম-কানুন আগে বর্ণনা করেছি। এতে (আরো) রয়েছে, নবীগণের (’আলাইহিমুস সালাম) কবর জিয়ারত করা। সাহাবী, তাবেঈন ও অন্যান্য আলেম ও ওলীর কবর জিয়ারতও এর অন্তর্গত। যে মহাপুরুষের সঙ্গে তাঁর দুনিয়ার হায়াতে সাক্ষাৎ করলে বরকত পাওয়া যায় – তাঁর ওফাতের পরে, তাঁর কবর জিয়ারত করলেও সেই বরকত পাওয়া যায়! এ উদ্দেশ্যে সফর করা জায়েজ। রাসূলে করীমের (’আলাইহিস সালাতু ওয়াস সালাম) ঐ হাদীছ শরীফ কোনোভাবেই এর প্রতিবন্ধক নয় – যেখানে তিনি ফরমান: তিনটি মসজিদ ছাড়া আর কোথাও (উটের) হাওদা বেঁধো না; যথা- মসজিদুল হারাম, মসজিদুল আকসা ও আমার মসজিদ (মসজিদে নবভী)।” (ইহইয়াউ ’উলূমিদ্দীন, সফর অধ্যায়)
শায়খ আব্দুল হক দেহেলভী লিখেছেন: “হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মাদ গাঝালী (রাহমাতুল্লাহিতা’লা ’আলাইহি) বলেছেন যে, যেসব বুযুর্গ পার্থিব জীবনে বরকত দান করতেন – তাঁরা ইন্তেকালের পরেও উসীলা হওয়ার ও বরকত দান করার (সাহায্য করার) যোগ্যতা রাখেন। কেননা, ইন্তেকালের পরে আত্মার অবশিষ্ট থাকাটা হাদীছ শরীফ ও উম্মতের ইজমার আলোকে প্রমাণিত ও সাব্যস্ত। জীবদ্দশায় ও ওফাতের পরে – উভয় অবস্থায়ই আত্মা কাজ করে। শরীরের সঙ্গে কাজের কোনো সম্পর্ক নেই। আর আসল কাজতো করেন আল্লাহুতা’লাই।” (সূত্র: তাকমীলুল ঈমান, ১২২ পৃষ্ঠা)
তিনি আরো লিখেছেন: “সূফীগণ বলেন যে, কোনো কোনো ওলীর কাজ করার ক্ষমতা আলমে বারঝাখেও (কবরে) রয়েছে। তাঁদের পবিত্র আত্মা থেকে সাহায্য-সহযোগিতা লাভ করা যায়। … বেলায়েত অর্থ ফানাফীল্লাহ তথা আল্লাহতে বিলীন হয়ে যাওয়া এবং বাকাবিল্লাহ তথা আল্লাহতে অবশিষ্ট থাকা। এটা ওফাতের পরে, আরো পূর্ণতা পায় এবং শক্তিশালী হয়। হৃদয়বান ও সূক্ষ্মদর্শী বিশ্লেষকদের মতে, এটা প্রমাণিত যে, জিয়ারতকারীদের আত্মা কবরবাসীদের আত্মা থেকে আলো ও রহস্যের প্রতিচ্ছবি লাভ করে। একটি আয়নার সামনে আরেকটি আয়না রাখলে যা হয় আরকি! এতে প্রতিচ্ছবি পড়ে। আল্লাহর ওলীগণের (ওফাতের পরে) মেছালী (প্রতীকী) শরীর থাকে – যার মাধ্যমে তাঁরা প্রকাশিত হয়ে সাহায্যপ্রার্থীকে সাহায্য করেন। যে এ কথা অস্বীকার করে – তার কাছে কোনো দলিল-প্রমাণ নেই।” (সূত্র: প্রাগুক্ত, ১২২-১২৩ পৃষ্ঠা)
তিনি আরো লিখেছেন, জনৈক বুযুর্গ বলেন, আমি এমন চারজন বুযুর্গ দেখেছি – যাঁরা তাঁদের পার্থিব জীবনের চেয়ে কবরে গিয়ে আরো বেশি ক্ষমতা প্রয়োগ করেছেন। তাদের মাঝে খাজা মারূফ কারখী ও শেখ আব্দুল কাদির জিলানী (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহুমা) রয়েছেন। … সায়্যিদ আহমাদ মারঝুক বলেন, জীবিতদের চেয়ে ওফাতপ্রাপ্ত বুযুর্গের সাহায্য বেশি শক্তিশালী। ওলীগণের নিয়ন্ত্রণ সব জগতেই রয়েছে। এ ক্ষমতা হচ্ছে, তাঁদের রূহগুলোর। আর রূহগুলো অবিনশ্বর ও স্থায়ী।” (সূত্র: আশিয়াতুল লুমুয়াত, কবর জিয়ারত অধ্যায়)
বড়পীর সাহেবের (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) সবচেয়ে বিশ্বস্ত জীবনী বাহজাতুল আসরার ওয়া মা’দিনুল আনওয়ারে রয়েছে, গ্রন্থকার ইমাম আবূল হাসান আলী শাত্বনুফী শাফেয়ী (’আলাইহির রাহমাহ) লিখেছেন: “আমি এমন চারজন শাইখকে দেখেছি – যাঁরা তাঁদের কবর থেকে এমনভাবে ক্ষমতা প্রয়োগ করেন – যেভাবে জীবিতরা করে থাকেন! তাঁরা হলেন, শাইখ আব্দুল কাদির জিলানী, মারূফ কারখী, আকীল মানজারী ও হায়াত ইবনে কাইস হাররানী (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহুম)।”
“তাঁর (আল্লাহুতা’লার) পানে ওসীলা তালাশ করো” (৫:৩৫)- এ আয়াতে কারীমার ব্যাখ্যায় ইমাম সাবী (’আলাইহির রাহমাহ) লিখেছেন: “আল্লাহ ছাড়া আর কারো এবাদত-বন্দেগী করছেন” – মর্মে ধুয়া তুলে আওলিয়ায়ে কেরামের মাজার শরীফ জিয়ারতকারীদের কাফের আখ্যা দেয়াটা স্পষ্ট গোমরাহী। তাঁদের মাজার শরীফ জিয়ারত করা মানে হচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত-বন্দেগী করা নয়, বরং এটা হচ্ছে, আল্লাহ যাঁদের ভালোবাসেন – তাঁদেরকে ভালোবাসারই নিদর্শন” (তাফসীরে সাবী, ১ম খন্ড, ২৪৫ পৃষ্ঠা)।
ওয়াহাবী মতবাদের প্রতিষ্ঠাতা ও সালাফীদের গুরু ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছিলো: নবীজীকে (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) উসীলা বানানো জায়েজ কিনা? সে উত্তর দিয়েছিলো: “আল-হামদুলিল্লাহ! তাঁর প্রতি ঈমান রেখে, তাঁর মুহব্বত, তাঁর আনুগত্য, তাঁর প্রতি দরূদ ও সালাম, তাঁর শাফায়াত, তাঁর সুন্নতগুলোর অনুসরণ এবং তাঁর কল্যাণে বান্দাদের জন্যে যেসব আমল আবশ্যক হয়েছে (ফরজ-ওয়াজিব) – সেসবকে উসীলা বানানো মুসলমানদের ঐকমত্যে শরীয়তসম্মত।” (সূত্র: ইবনে তাইমিয়ার আল-ফতোয়া আল-কুবরা, ১ম খন্ড, ১৪০ পৃষ্ঠা)
ইবনে তাইমিয়া আরো লিখেছে: “সাহাবায়ে কেরাম (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহুম) হুজুরের (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) পবিত্র হায়াতে তাঁকে উসীলা বানাতেন এবং তাঁর বেছাল মুবারকের পরে, তাঁরা তাঁর চাচা ইবনে আব্বাসের (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) উসীলা ধরেছেন – যেভাবে তাঁরা হুজুরের (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) উসীলা ধরতেন।” (সূত্র: মাজমু’য়ায়ে ফতোয়া, ১ম খন্ড, ১৪০ পৃষ্ঠা)
সে আরো লিখেছে: “আমরা বলি, যখন আল্লাহর কাছ প্রার্থনাকারী বলে যে, আমি তোমার কাছে অমুকের উসীলায় এবং অমুক ফেরেশতা, নবী, নেককার প্রমুখের উসীলায় কিংবা অমুকের মর্যাদা বা অমুকের সম্মানের উসীলায় প্রার্থনা করছি – তখন এ দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহর কাছে তাঁদের (বিশেষ) মর্যাদা রয়েছে। আর এভাবে দোয়া করাটা বিশুদ্ধ (ওয়া হাযা সহীহ)। কেননা, আল্লাহর কাছে তাঁদের (বিশেষ) মর্তবা, মর্যাদা ও সম্মান রয়েছে। আর তাই, আল্লাহ তাঁদের দরজাকে (স্তর) সমুন্নত করবেন, তাঁদের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দেবেন এবং তাঁরা শাফায়াত (সুপারিশ) করলে – তিনি তা কবুল করবেন; যেমনটি আল্লাহ সুবহানাহুতা’লা বলেছেন যে, তাঁর অনুমতি ছাড়া কে তাঁর কাছে শাফায়াত (সুপারিশ) করতে পারে?” (সূত্র: প্রাগুক্ত, ২১১ পৃষ্ঠা)
ওয়াহাবী মতবাদের রাজনৈতিক প্রতিষ্ঠাতা মুহম্মদ বিন ’আব্দিল ওয়াহাব নজদীকে যখন সুন্নী উলামায়ে কেরাম তাঁর বদ-আকীদা ও কুকীর্তির জন্যে দোষী করলো – তখন সে আত্মপক্ষ সমর্থন করে লিখেছে: “সুলাইমান বিন সুহাইল এমন কিছু ব্যাপারে আমাকে মিথ্যামিথ্যি অভিযুক্ত করেছে – যা আমি বর্ণনা করি নি, বরং এসবের অধিকাংশ আমার ধারণায়ও ছিলো না। যেমন- আমি নাকি নেককারদের উসীলা করাকে কুফরি বলেছি, আমি নাকি (নবীজীকে) “ইয়া আকরামাল খালক” বলার কারণে ইমাম বুসীরীকে কাফের বলেছি এবং আমি নাকি দালাইলুল খাইরাত পুড়িয়ে দিয়েছি! এসব অভিযোগের বিরুদ্ধে আমার উত্তর হচ্ছে, সুবহানাকা! হাযা বুহতানুল ’আযীম!! অর্থাৎ হে আল্লাহ! তোমারই পবিত্রতা ঘোষণা করে বলছি, এসব জলজ্যান্ত মিথ্যে কথা!! (সূত্র: মুহম্মদ ইবনে ’আব্দিল ওয়াহাব নজদীর ১ ও ১১নং রিসালার ১২ ও ৬৪নং পৃষ্ঠা)
মাজার শরীফ জিয়ারতকে যারা কবর-পূজা বলে – তারা অহরহ তাদের এ গোমরাহীর সমর্থনে একটি হাদীছ শরীফ পেশ করে তার অপব্যাখ্যা করে থাকে। সেটি হচ্ছে, হযরত আবূ সাঈদ খুদরী (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) বলেন, আল্লাহর রাসূল (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) ফরমান: তিনটি মসজিদ ছাড়া আর কোথাও (উটের) হাওদা বেঁধো না; যথা- মসজিদুল হারাম, মসজিদুল আকসা ও আমার মসজিদ (মিশকাত: ৬৪২, বুখারী ও মুসলিম) আসুন! হাদীছ শরীফটি নিয়ে একটু বিশ্লেষণ করি:-
প্রথমত, এটি একটি মানসূখ বা রহিত হাদীছ শরীফ। নাসেখ বা রহিতকারী দু’টি হাদীছ শরীফ আগেই পেশ করেছি – যেখানে নবীজী (’আলাইহিস সালাতু ওয়াস সালাম) ফরমান: আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন থেকে জিয়ারত করো (মিশকাত: ১৬৬৮ ও ১৬৭৫)
দ্বিতীয়ত, এ হাদীছ শরীফে রওজা শরীফ, মাজার শরীফ ও মুসলমানদের কবর জিয়ারতের কোনো কথাই নেই। আর তাই, এটিকে কবর জিয়ারতের সঙ্গে গুলিয়ে ফেলাটা চরম অজ্ঞতা ও হাস্যকর তথা গোমরাহী।
তৃতীয়ত, ঐ নিষেধাজ্ঞা শুধু অন্যান্য মসজিদের ক্ষেত্রেই প্রযোজ্য। নইলে, ঐ ৩টি মসজিদ ছাড়া আর কোথাও যাওয়ার উদ্দেশেতো বাড়ী থেকেই বের হওয়া যাবে না! যেমন- বাজার, অফিস-আদালত, ব্যবসা কেন্দ্র, স্কুল-কলেজ-মাদরাসা-বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শ্বশুর বাড়ী, বিয়াইয়ের বাড়ী তথা আর কোথাওতো তাহলে যাওয়া যাবে না, তাই না?
চতুর্থত, একটি হাদীছ শরীফ দিয়ে আরেকটি হাদীছ শরীফকে ব্যাখ্যা করাই উত্তম ব্যাখ্যা। মুসনাদে আহমাদে উল্লিখিত হাদীছ শরীফটি আরেকটু বিস্তারিতভাবেই রয়েছে – যা অনায়াসে আলোচ্য হাদীছ শরীফটির ব্যাখ্যা হতে পারে; যেমন- হযরত আবূ সাঈদ খুদরী (রাদ্বিআল্লাহুতা’লা ’আনহু) বলেন, আল্লাহর রাসূল (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) ফরমান: মসজিদুল হারাম, মসজিদুল আকসা ও মসজিদে নবভী – এ ৩টি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে নামাজ আদায়ের উদ্দেশে সফর করা মুসাফিরের জন্যে সঙ্গত নয় (মুসনাদে আহমাদ:১১৬০৯)। সুতরাং এটা দিবালোকের মতোই পরিষ্কার হয়ে গেলো যে, ঐ নিষেধাজ্ঞা অন্যান্য মসজিদে বেশি সওয়াবের উদ্দেশে সফর করার বেলায়ই প্রযোজ্য; মাজার শরীফ বা কবর জিয়ারতের ক্ষেত্রে মোটেও প্রযোজ্য নয়।
যাহোক, কৃত্রিম ভূ-উপগ্রহগুলো বা এসবের কেন্দ্রগুলো যেমন একেকটি পাওয়ার হাউজ – তেমনি, প্রতিটি রওজা শরীফ, মাজার শরীফ ও নেককার মুসলমানদের কবরগুলোও একেকটি আধ্যাত্মিক কেন্দ্র বা রূহানী পাওয়ার হাউজ – যেগুলোর অতীন্দ্রিয় বা গায়েবী ক্ষমতা অচিন্তনীয়! আর আল্লাহুতা’লা সন্দেহাতীতভাবে তাঁর প্রিয়পাত্রদের তথা নবী-ওলীগণকে জড় পদার্থের চেয়েও অনেক বেশি ক্ষমতা দিয়ে থাকেন – যে ব্যাপারে বাতিলপন্থীদের কোনো ধারণাই নেই!! সুতরাং ইসলামে মাজার-পূজা বা কবর-পূজা বলে আসলেই কিছু নেই। এসব নির্বোধ ও কাট্টা বেদয়াতীদের বিকৃত মস্তিষ্কজাত বা ওদের মাথার ভেতরে থাকা গোবর থেকে উদ্ভূত বেদয়াতী শব্দ বা পরিভাষা বৈকি! কখনো কোনো মুসলমান জিয়ারতকারী কবর বা মাজার শরীফে শায়িত ব্যক্তিকে খোদা, ইলাহ বা মা’বুদ বলে মনে করেন না, বরং আল্লাহ, ইলাহ বা মা’বুদের নেককার বান্দা বা ওলী বলেই বিশ্বাস করেন। কাজেই, যারা সুন্নতকে মাজার-পূজা বা কবর-পূজা বলে – তারা নিঃসন্দেহে গোমরাহ, ইবলিশের দোস্ত ও আসফালু সাফিলীনের বাসিন্দা। আল্লাহুতা’লা এসব অর্বাচীন থেকে দ্বীন ও মিল্লাতকে হেফাজত করুক। আমিন। ধন্যবাদ।
                             ----------------------------------------------------------------------------------
                                  '' শুধু নিজে শিক্ষিত হলে হবেনা, প্রথমে বিবেকটাকে শিক্ষিত করুন। ''
Widget ByBlogger Maruf
Widget ByBlogger Maruf